ইহুদি ধর্ম বা ইহুদিবাদ হচ্ছে ইহুদি মানুষের জাতিগত ধর্ম

ইহুদি ধর্ম বা ইহুদিবাদ (ইংরেজি: Judaism বা Jewish religion) ইহুদি মানুষের জাতিগত ধর্ম। এটি একটি প্রাচীন, একেশ্বরবাদী, আব্রাহামিক ধর্ম। এই ধর্মের ভিত্তিগত পাঠ হচ্ছে তাওরাত বা তোরাহ গ্রন্থ। প্রাচীন ইহুদী গোত্রসমূহের বহু ঈশ্বরে বিশ্বাস থেকে খ্রিষ্টপূর্ব সপ্তদশ শতাব্দীতে একেশ্বরবাদী ইহুদী ধর্মের উদ্ভব ঘটে। আরো পড়ুন

স্যালিসবারির জন ছিলেন ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ

দ্বাদশ শতকের ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন স্যালিসবারির জন (ইংরেজি: John of Salisbury ; ১১১৯- অক্টোবর ১১৮০ খ্রি.)। ফরাসি দেশ প্যারিসে তিনি শিক্ষালাভ করেন এবং রোম ভ্রমণ করেন। ১১৫৯ সনে তিনি তাঁর রাষ্ট্রচিন্তার উপর যে গ্রন্থ রচনা করেন তার নাম দিয়েছিলেন ‘পলিক্রাটিকাস’। আরো পড়ুন

জাতক বা জাতক গল্প হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মসমূহের কাহিনী ভান্ডার

জাতক বা জাতক গল্পসমূহ (ইংরেজি: Jataka বা Jataka Tales) হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মসমূহের কাহিনী ভান্ডার। ‘জাতক’ অর্থ জন্মগ্রহণকারী। এ সমস্ত কাহিনী পালি সাহিত্যের সূত্ত পিটকের অঙ্গীভূত। বৌদ্ধধর্মাবলম্বীদের বিশ্বাস, বুদ্ধদেব ৫৫০টি পূর্বজন্মের পরিণামে তাঁর সর্বশেষ জীবন লাভ করেন। এই সমস্ত পূর্বজন্মে তিনি কিভাবে জীবন যাপন করেছেন তার কাহিনী নিয়েই জাতক গ্রন্থ। আরো পড়ুন

জেমস জিনস ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী

জেমস জিনস (ইংরেজি: James Jeans; ১১ সেপ্টেম্বর ১৮৭৭ – ১৬ সেপ্টেম্বর ১৯৪৬ খ্রি.) ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সৌর জগত সম্পর্কে জেমস জিনস এর তত্ত্বটি বিশেষভাবে পরিচিত ছিল। গ্রহ জগতের উদ্ভব ব্যাখ্যার জন্য জেমস জিনস তাঁর এই তত্ত্বে বলেছিলেন যে, সূর্য এবং অপর একটি তারকার মধ্যে আকস্মিক সংঘর্ষের পরিণতিতে গ্রহমন্ডলের সৃষ্টি হয়েছে। আরো পড়ুন

কার্ল জাসপার্স ছিলেন জার্মান অস্তিত্ববাদী দর্শনের একজন প্রবক্তা

কার্ল জাসপার্স (ইংরেজি: Karl Jaspers; ২৩ ফেব্রুয়ারি ১৮৮৩ – ২৬ ফেব্রুয়ারি ১৯৬৯ খিৃ.) ছিলেন জার্মান অস্তিত্ববাদী দর্শনের একজন প্রবক্তা। কার্ল জাসপার্স তাঁর দার্শনিক চিন্তা প্রধানত মনোবিকলনবিদ হিসাবে শুরু করেন। দার্শনিক সমস্যাসমূহের সমাধানে তিনি তাঁর মনোবিকলনবাদী চিন্তা দ্বারাই বেশি প্রভাবিত হন। আরো পড়ুন

জাপানি দর্শন এশীয় বৌদ্ধধর্ম ও কনফুসিয়ানবাদ এবং শিন্টোর সমন্বিত রূপ

জাপানি দর্শন (ইংরেজি: Japanese philosophy) ঐতিহাসিকভাবে এশীয় বৌদ্ধধর্ম ও কনফুসিয়ানবাদ এবং স্বদেশীয় শিন্টো এই উভয় ধর্মগুলির সমন্বিত রূপ। জাপানে দার্শনিক চিন্তাধারার উদ্ভব ঘটে সামন্ততান্ত্রিক যুগে। জাপানি দর্শনের প্রথম উৎস ছিল প্রাচীন চীনের প্রধান দার্শনিক ধারাসমূহ, বিশেষ করে কনফুসিয়, বৌদ্ধ এবং পরবর্তীকালের নব কনফুসিয়বাদের চিন্তাধারা। আরো পড়ুন

উইলিয়াম জেমস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং ভাববাদী

উইলিয়াম জেমস (ইংরেজি: William James; ১১ জানুয়ারি ১৮৪২ – ২৭ আগস্ট ১৯১০ খ্রি.) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং ভাববাদী। তিনি প্রাগমেটিজম বা প্রয়োগবাদেরও অন্যতম প্রবক্তা। হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক ছিলেন। আরো পড়ুন

জৈন মতবাদ ধর্মীয় ও তত্ত্বগতভাবে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বিদ্রোহের মতবাদ

জৈন (ইংরেজি: Jainism) মতবাদের দুটি দিক। একটি ধর্মীয়, অপরটি তত্ত্বগত। ধর্ম হিসাবে জৈন ধর্মের উদ্ভব ও প্রসার ঘটে বৌদ্ধধর্মের উদ্ভবের সমসাময়িক কালে। বৌদ্ধ ধর্মের ন্যায় জৈন ধর্মেও প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বিদ্রোহের প্রকাশ ঘটে। মহাবীরকে জৈনধর্মের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। আরো পড়ুন

আইসোক্রাটিস ছিলেন প্লেটোর সমকালীন বিখ্যাত চিন্তাবিদ ও শিক্ষক

আইসোক্রাটিস (ইংরেজি: Isocrates, ৪৩৬-৪৩৮ খৃ.পূর্ব) ছিলেন প্লেটোর সমকালীন বিখ্যাত চিন্তাবিদ ও শিক্ষক। বাগ্মী হিসাবে আইসোক্রাটিসকে এথেন্সের দশজন বাগ্মীর একজন বলে গণ্য করা হতো। অর্থবান পরিবারে জন্মগ্রহণ করলেও পিলোপশানীয় যুদ্ধে আইসোক্রাটিস এর পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন। আরো পড়ুন

ইসলাম ধর্ম হচ্ছে বিশ্বধর্মসমূহের অন্যতম যা প্রাচ্যদেশসমূহে প্রভাবশালী

বিশ্বধর্মসমূহের অন্যতম হচ্ছে ইসলাম বা ইসলামবাদ (ইংরেজি: Islam বা Islamism)। অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মের মধ্যে খ্রিষ্টান, বৌদ্ধ ও হিন্দু ধর্মের নাম উল্লেখযোগ্য। ইসলামের অনুসরণ দেখা যায় প্রধানত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়া ভূখন্ডসমূহে। ইসলামের উদ্ভবকাল ৭ম শতাব্দী। আরো পড়ুন

error: Content is protected !!