সাইদুলি নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার একটি নদী

সাইদুলি নদী বা সাইডুলি নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, গড় প্রস্থ ৮৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক সাইদুলি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৭৭। আরো পড়ুন

গণহত্যা বা নরসংহার ও গণপ্রজ্বালন বলতে কি বুঝায়

গণহত্যা বা নরসংহার (ইংরেজি: Genocide) প্রত্যয়টির সুত্রপাত করেন র‍্যাফেল ল্যামাকিন, যার অর্থ হলো নির্দিষ্ট কোনও জাতি, বর্ণ, ধর্ম, কুল অথবা রাজনৈতিক গােষ্ঠী অথবা দলের অন্তর্গত সর্বজনকে নিধন করার প্রয়াস। তার লক্ষ্য উচ্চ জাতি কর্তৃক নিম্নজাতিকে নিশ্চিহ্ন করা। ১৯৪৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘে অনুষ্ঠিত এক সম্মেলনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আরো পড়ুন

গিল্ড সমাজতন্ত্র কাকে বলে

গিল্ড সমাজতন্ত্র (ইংরেজি: Guild Socialism) প্রত্যয়টি শ্রমিকসংঘবাদের (Syndicalism) প্রকারভেদ হিসেবে ১৯০৬ খ্রিস্টাব্দে ব্রিটেনে উদ্ভূত হয়। এটার পুরােধা ছিলেন এ. জে. পেন্টি নামে জনৈক স্থপতি। মধ্যযুগীয় গিল্ড প্রথার আধুনিক পথে পুনঃপ্রবর্তনের লক্ষ্য নিয়ে এই আন্দোলনের উদ্ভব ঘটে। এই আন্দোলনের বিভিন্ন সময়ে এ, আর, ওরেজ (Orage), এস, জি, হবসন, জি, ডি, এইচ কোল নেতৃত্ব দেন। আরো পড়ুন

গণমঙ্গল বা সর্বহিত কাকে বলে

গণমঙ্গল বা সর্বহিত (ইংরেজি: Common Good) প্রত্যয়টি জনস্বার্থ, জনকল্যাণ, জাতির উন্নতি ইত্যাদি শব্দের প্রায় সমার্থক। সমানভাবে ব্যবহৃত এই শব্দগুলি খুব তেমন স্বচ্ছ নয়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্র যেমন রাজনীতি, অর্থনীতি, দর্শন ইত্যাদি বিষয়ে এক একটির প্রয়ােগ অর্থবহ। আরো পড়ুন

গণভোট কাকে বলে

কোনও বিষয়ে জনমত নির্ণয়ের জন্য সারা দেশের নির্বাচকমণ্ডলীর প্রত্যক্ষ অভিমত যাচাইয়ের উদ্দেশ্যে সেটি উপস্থাপন করার পদ্ধতি হচ্ছে গণভোট বা রেফারেন্ডাম (ইংরেজি: Referendum)। কোনও কোনও দেশে সংবিধান সংশােধন অথবা যে-কোনও বিষয়ে জনমত নির্ণয়ের প্রয়ােজনে নির্বাচকমণ্ডলীর গণভোট গ্রহণ করা হয়। আরো পড়ুন

গুণতন্ত্র কাকে বলে

গুণতন্ত্র (ইংরেজি: Meritocracy) হচ্ছে গুণসম্পন্ন ব্যক্তিগণ কর্তৃক পরিচালিত সরকার। মাইকেল ইয়াং, ড্যানিয়েল বেল প্রমুখ সমাজতাত্ত্বিকেরা প্রত্যয়টির মুখ্য প্রবক্তা। অভিজাতবর্গ প্রত্যয়টির সঙ্গে এটি অনেকাংশে তুলনীয়। গুণ বলতে মােটামুটি বুদ্ধি ও প্রয়াসের সমন্বয় বােঝায়, যার লক্ষণ পরিদৃষ্ট হলে আরো পড়ুন

গণতান্ত্রিক সমাজতন্ত্র সুবিধাবাদী ও বামপন্থীদের রাজনৈতিক দর্শন

গণতান্ত্রিক সমাজতন্ত্র (ইংরেজি: Democratic Socialism) হচ্ছে মার্কসবাদ-লেনিনবাদবিরোধী সুবিধাবাদী ও বামপন্থীদের দ্বারা প্রচারিত একটি রাজনৈতিক দর্শন যাতে গণতন্ত্রের সাথে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানার সমর্থন করা হয়। ভোট এবং সংসদীয় রাজনীতির মাধ্যমে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করার পদ্ধতির নাম হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। আরো পড়ুন

গণউদ্যোগ বা জনপ্রিয় উদ্যোগ বা নাগরিক উদ্যোগ কাকে বলে

গণউদ্যোগ বা জনপ্রিয় উদ্যোগ বা নাগরিক উদ্যোগ (ইংরেজি: Initiative, popular or citizens’ initiative) হচ্ছে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত ভোটারদের দ্বারা স্বাক্ষরিত একটি আবেদন যা জনসাধারণের ভোটে বা গণভোটের মাধ্যমে সংসদে জোরের সাথে আহ্বান করতে পারে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত এই পদ্ধতিতে কিছু সংখ্যক নাগরিক আইনসভায় আরো পড়ুন

ব্যক্তিবাদ বা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলতে কি বুঝায়

ব্যক্তিবাদ বা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ (ইংরেজি: Individualism) প্রত্যয়টির মর্মার্থ হলো হস্তক্ষেপ থেকে মুক্ত অবাধ ব্যক্তিসত্তা। ব্যক্তিস্বাতন্ত্রে রাষ্ট্র ব্যক্তিমানুষকে স্বাধীনভাবে চলতে দেয়। এই মতবাদে সমাজজীবনের কেন্দ্রবিন্দু হলো মানুষ। মানুষের স্থান যাবতীয় বিষয়ের উর্ধ্বে । রাষ্ট্রের কাজ হলো ব্যক্তিমানুষকে হিংসা ও বঞ্চনা থেকে রক্ষা করা; তার জীবনকে কোনও ভাবে নিয়ন্ত্রণ না করা। আরো পড়ুন

বৈধতা কাকে বলে

রাষ্ট্র বিজ্ঞানে বৈধতা (ইংরেজি: Legitimacy) হচ্ছে সাধারণত শাসনের বা আইনের মাধ্যমে কর্তৃত্বের অধিকার এবং স্বীকৃতি। ম্যাক্স ওয়েবারের মতে, রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতাবান ও সুবিধাভােগীরা নিজেদের প্রতাপ ও অধিকারের বৈধতা প্রমাণের জন্য সর্বসাধারণের কাছে নিজেরা যে নীতিগতভাবে গ্রহণযােগ্য সেটা নিত্যই প্রমাণের চেষ্টা করেন। আরো পড়ুন

error: Content is protected !!