খুশি ফুল ভারতে জন্মানো উপকারী বিরুৎ

ঋজু বীরুৎ, কান্ড সরল, ১ মিটার বা ততোধিক লম্বা। পত্র প্রশস্ত, ১৬-৩০ X ৬-১২ সেমি, সবৃন্তক, বল্লমাকার উপরের অংশ মসৃণ, নিচের অংশ লোমশ। পত্রাবরণ বদ্ধ, নলাকার, লোমশ। পুষ্প মুণ্ডাকার অনিয়ত পুষ্প বিন্যাসে জন্মে, প্রলম্বিত পত্রাবরণের মূলীয় অংশ ভেদ করে বাইরে আসে। আরো পড়ুন

ডোরা বট দক্ষিণ এশিয়ায় জন্মানো উদ্ভিদ

মূলারোহী লতা, শাখা-প্রশাখাসমূহ রোমশ, মসৃণবৎ, শুষ্ক অবস্থায় বাদামী। পল্লব অণুকুর্চ আবৃত থেকে অণুকন্টক রোমাবৃত থেকে অণুরোমাবৃত বা মসৃণ। পাতা দ্বিসারি, অণুপর্ণী, উপপত্র ১.০-১.৫ সেমি লম্বা, ডিম্বাকার ভল্লাকার, রোমশ, আশুপাতী, ফলক বৃন্তক, বৃন্ত ১-৩ সেমি লম্বা, বিক্ষিপ্ত রোমশ, ফলক ডিম্বাকার থেকে ডিম্বাকার উপবৃত্তাকার, ৭-১৮ × ৫-১০ সেমি, চর্মবৎ,আরো পড়ুন

প্যারাবোহা অরণ্যে জন্মানো উপকারী বৃক্ষ

এটি গুল্ম অথবা ছোট আকারের বৃক্ষ। এটি ৬ মিটার পর্যন্ত উঁচু, প্রায়শই অর্ধপরাশ্রয়ী, শাখা-প্রশাখাসমূহ ঝুলন্ত, উপশাখাসমূহ শুষ্ক অবস্থায় বাদামী থেকে হলুদাভ। পল্লব মসৃণ বা কিছুটা অণুখররোমাবৃত, সমতল অথবা কিঞ্চিৎ কর্কশ। পাতা দ্বিসারি, অণুপর্ণী, উপপত্র ০.৩-০.৮ সেমি লম্বা, মসৃণ, আশুপাতী, ফলক বৃন্তক, বৃন্ত ০.৩-১.৫ সেমি লম্বা, বিক্ষিপ্তভাবে কিছুটা খররোমাবৃত, ফলক দীর্ঘায়ত, উপবৃত্তাকার থেকে উপবিডিম্বাকার বা ভল্লাকার, ৪.০-১৬.৫ x ১.৫-৮.০ সেমি, চর্মবৎ, শীর্ষ আকস্মিক দীর্ঘাগ্র থেকে প্রায় পুচ্ছাকৃতি, আরো পড়ুন

পাকুড় বাংলাদেশে জন্মানো উপকারী বৃক্ষ

পাকুড় মাঝারি আকারের পত্রঝরা বৃক্ষ। এটি ১৫ মিটার পর্যন্ত উঁচু, উপশাখাসমূহ এবং তরুণ বিটপ মসৃণ, চুড়া অনিয়মিত আকারবিশিষ্ট। পাতা সরল, একান্তর, বৃন্তক, বৃন্ত ৪-১০ সেমি লম্বা, ফলক স্থুল ডিম্বাকার, ১০-১৫ x ৬-১০ সেমি, নিম্নপ্রান্ত খাতাগ্র বা প্রায় হৃৎপিণ্ডাকার, কিনারা অখন্ড, শীর্ষ তীক্ষ্ণগ্রবিশিষ্ট, উভয়পৃষ্ঠ মসৃণ। আরো পড়ুন

লতা ডুমুর দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মানো লতা

বর্ষজীবী এবং অধিক শাখান্বিত একটি আরোহী লতা, কচি বিটপ রোমশ। পাতা সরল, একান্তর, বৃন্তক, ফলক ডিম্বাকার-দীর্ঘায়ত, ৪-১০ X ২.৫-৬.০ সেমি, চর্মবৎ, পাদদেশ হৃৎপিণ্ডাকার, কিনারা অখন্ড, শীর্ষ তীক্ষ থেকে উপতীক্ষ্ণ, উপরের পৃষ্ঠ মসৃণবৎ, নিম্নপৃষ্ঠ অতিরোমশ। হাইপ্যান্থোডিয়া সচরাচর আনুভূমিক শাখা থেকে জন্মায় না, আরো পড়ুন

খুসকা ডুমুর দক্ষিণ এশিয়ার অরণ্যে জন্মানো বৃক্ষ

এই প্রজাতি গুল্ম অথবা ছোট বৃক্ষ আকারের। ১৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পল্লব সাদাটে থেকে গাঢ় বাদামী অণুরোমাবৃত থেকে অণুকন্টক রোমাবৃত এবং ফ্যাকাশে বাদামী থেকে হলুদাভ অণুকন্টক রোমাবৃত থেকে প্রায় খররোমাবৃত বা গাঢ় বাদামী খররোমাবৃত।আরো পড়ুন

বুটি ডুমুর বাংলাদেশে জন্মানো ভেষজ গুল্ম

ভূমিকা: বুটি ডুমুর (বৈজ্ঞানিক নাম: Ficus lanceolata) ফিকাস গণের মরাসিয়া পরিবারের গুল্ম। এই প্রজাতিটি পাহাড়ি জায়গায় অযত্নে জন্মে। এটি অনেক ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। বুটি ডুমুর-এর বর্ণনা: বহু-শাখান্বিত গুল্ম অথবা ছোট বৃক্ষ, প্রায় মসৃণ। পাতা সরল, অণুপর্ণী, উপপত্র ১ সেমি (প্রায়) লম্বা, ভল্লাকার, ফলক বৃন্তক, বৃন্ত ১.০-২.৫ সেমি লম্বা, পত্রফলক ভল্লাকার বা সরু ভল্লাকার, শীর্ষ … Read more

পরকাঠ ডুমুর দক্ষিণ এশিয়ায় জন্মানো গুল্ম

আরোহী গুল্ম, কান্ড এবং শাখা-প্রশাখার পর্বমধ্যে বায়বীয় মূল বিদ্যমান, উপশাখাসমূহ কচি অবস্থায় রোমশ। পাতা দ্বিসারি, অণুপর্ণী, উপপত্র আশুপাতী, ডিম্বাকার, ফলক বৃন্তক, বৃন্ত ১-২ সেমি লম্বা, পত্রফলক উপবৃত্তাকার থেকে ডিম্বাকার-উপবৃত্তাকার, ৬-১১ X ৩-৫ সেমি, পুরু চর্মবৎ, কচি অবস্থায় রোমশ, শীর্ষ স্থূলাগ্র থেকে কখনও গোলাকার, নিম্নপ্রান্ত স্থুল কীলকাকার থেকে স্থুলাগ্র, কিনারা অখন্ড, পার্শ্বশিরা ৩-৫ জোড়া, অক্ষাভিগ পৃষ্ঠে সুস্পষ্ট,আরো পড়ুন

শ্বেত বট পাহাড়িঞ্চলে জন্মানো শোভাবর্ধক বৃক্ষ

শ্বেত বট বৃক্ষ, ২০ মিটার পর্যন্ত উঁচু, তরুন অবস্থায় পরাশ্রয়ী, বাকল ফ্যাকাশে ধূসরাভ, মসৃণ, শাখাসমূহ শুষ্ক অবস্থায় বাদামী থেকে হলুদাভ। পল্লব কোণীয়, মসৃণ অথবা কিছুটা রোমশ। পাতা সর্পিলাকারে সজ্জিত, অণুপর্ণী, উপপত্র ১-২ সেমি লম্বা, ভল্লাকার থেকে ডিম্বাকার-ভল্লাকার, আশুপাতী, ফলক বৃন্তক, বৃন্ত ১-২ সেমি লম্বা, আরো পড়ুন

ঘোড়া লেজী ঘাস দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মায়

এটি দেখতে ক্ষুদ্র, খাড়া হতে প্রায় খাড়া বীরুৎ। উচ্চতায় প্রায় ৪০ সেমি পর্যন্ত লম্বা হয়। গ্রন্থিকন্দ ছোট, লতানো, ভূ-গর্ভস্থ, প্রতি পর্বসন্ধিতে তন্তুময় শিকড় উপস্থিত, কিছু পর্বসন্ধি হতে বায়বীয় কান্ড উদ্ভূত, শাখা পরিব্যাপ্ত, প্রশাখা ৫-৭, প্রতি পর্বসন্ধিতে আবর্তিত, পর্বমধ্য ৪ সেমি লম্বা, শিরা ৬-৮, আবরণ (সীদ) ঢিলা, ১ সেমি পর্যন্ত লম্বা, আরো পড়ুন

error: Content is protected !!