দুয়ো

১.
আমি তো আর ফটোয় তোলা ছবি নই
যে,
সারাক্ষণই হাসতেই থাকব।
আমার মুখে তো চোঙ লাগানো নেই,
যে
সারাক্ষণ গাঁক গাঁক করব
আমার তো হাতে কুষ্ঠ হয়নি
যে,
সারাক্ষণ হাত মুঠো করে রাখব।

২.
জামার নীচে পৈতে আর আস্তিনের তলায়
তাবিজ ঢেকে
এক নৈকষ্য কুলীনের ছাঁ
আমাকে পরিস্কার বোঝাল
দুনিয়াটাকে কীভাবে বদলাতে হবে।

আরো পড়ুন:  আমরা যাবো

Leave a Comment

error: Content is protected !!