নির্ধারণবাদ হচ্ছে জীবন ও জগতের সবকিছুই কার্যকারণের দ্বারা নির্ধারিত থাকার তত্ত্ব

নির্ধারণবাদ (ইংরেজি: Determinism) হচ্ছে জীবন ও জগতের সবকিছুই কার্যকারণের বিধান দ্বারা নির্ধারিত থাকার তত্ত্ব। নির্ধারণবাদ একই সময়ে মুক্ত ইচ্ছাকে বাধা দেওয়া বোঝায় কারণ এটি প্রযোজ্য যে মানুষ নির্ধারিত কাজ ছাড়া অন্য কোন কাজ করতে পারে না।

নির্ধারণবাদের বিপরীতে, কোনো কিছুই কিছুর দ্বারা নির্ধারিত নয় কিংবা কোনো ঘটনা বা কার্য কিসের দ্বারা নির্ধারিত, তা ঈশ্বর বাদে কেউ জানে না এবং সে কারণে কোনো কিছু পূর্ব নির্ধারিত একথা মানুষ বলতে পারে না, এই বিশ্বাসকে অনির্ধারণবাদ বলা হয়। নির্ধারণবাদ এবং অনির্ধারণবাদ অনিবার্যতা এবং স্বাধীনতা কথাটিরই আর এক প্রকাশ।

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ১৩৩।

Leave a Comment

error: Content is protected !!