জলাশয়ে বাগান করার জন্য সহজ ও সঠিক পদ্ধতি

জলাশয়ে বাগান

জলাশয়ে বাগান করার ইচ্ছা অনেকের থাকে কিন্তু নিয়ম না জানা থাকায় বাগানের উদ্ভিদ দ্রুত মরে যায়। বাগানের শোভাবর্ধনে এবং তার নান্দনিকতা বাড়ানোর জন্য জলাশয়ে বাগান বা জল-বাগিচার গুরত্ব অনেক। খুব কম খরচে জলের সঠিক ব্যবহারের মাধ্যমে ফুল বাগিচাকে আকর্ষণীয় করে গড়ে তোলা যায়। আরো পড়ুন

ন্যায়বিচার হচ্ছে মানুষের সামাজিক জীবনের কার্য্ক্রম, আচার-আচরণ ও মূল্যবোধ

ন্যায়বিচার বা ন্যায় (ইংরেজি: Justice) হচ্ছে মানুষের সামাজিক জীবনের কার্য্ক্রম, আচার আচরণের মূল্যবোধক শব্দ। কিন্তু মানুষের কোন্ কাজ ন্যায় এবং কোন্ কাজ অন্যায় এ নিয়ে দর্শন ও নীতিশাস্ত্রে বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটেছে। সমাজ ও রাষ্ট্র ব্যক্তির কোনো বিশেষ কাজ বা আচরণকে ন্যায় বলে এবং অপর কোনো কাজকে অন্যায় বলে নির্দিষ্ট করে। আরো পড়ুন

জুলিও কুরী ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী এবং বামপন্থী প্রগতিশীল চিন্তাবিদ

জ্যাঁ ফ্রেডরিক জুলিও কুরী (ইংরেজি: Jean Frédéric Joliot-Curie; ১৯ মার্চ ১৯০০ – ১৪ আগস্ট ১৯৫৮ খ্রি.) ছিলেন বিখ্যাত ফরাসি পদার্থবিজ্ঞানী এবং বামপন্থী প্রগতিশীল চিন্তাবিদ। জুলিও কুরী ও তাঁর স্ত্রী আইরেন জুলিও কুরী যুগ্মভাবে ‘কৃ্ত্রিম বিকিরণ তত্ত্ব বা আরটিফিসিয়াল রেডিও এ্যাকটিভিটি’ তত্ত্ব আবিষ্কার করেন। আরো পড়ুন

ইহুদি ধর্ম বা ইহুদিবাদ হচ্ছে ইহুদি মানুষের জাতিগত ধর্ম

ইহুদি ধর্ম বা ইহুদিবাদ (ইংরেজি: Judaism বা Jewish religion) ইহুদি মানুষের জাতিগত ধর্ম। এটি একটি প্রাচীন, একেশ্বরবাদী, আব্রাহামিক ধর্ম। এই ধর্মের ভিত্তিগত পাঠ হচ্ছে তাওরাত বা তোরাহ গ্রন্থ। প্রাচীন ইহুদী গোত্রসমূহের বহু ঈশ্বরে বিশ্বাস থেকে খ্রিষ্টপূর্ব সপ্তদশ শতাব্দীতে একেশ্বরবাদী ইহুদী ধর্মের উদ্ভব ঘটে। আরো পড়ুন

স্যালিসবারির জন ছিলেন ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ

দ্বাদশ শতকের ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন স্যালিসবারির জন (ইংরেজি: John of Salisbury ; ১১১৯- অক্টোবর ১১৮০ খ্রি.)। ফরাসি দেশ প্যারিসে তিনি শিক্ষালাভ করেন এবং রোম ভ্রমণ করেন। ১১৫৯ সনে তিনি তাঁর রাষ্ট্রচিন্তার উপর যে গ্রন্থ রচনা করেন তার নাম দিয়েছিলেন ‘পলিক্রাটিকাস’। আরো পড়ুন

জাতক বা জাতক গল্প হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মসমূহের কাহিনী ভান্ডার

জাতক বা জাতক গল্পসমূহ (ইংরেজি: Jataka বা Jataka Tales) হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মসমূহের কাহিনী ভান্ডার। ‘জাতক’ অর্থ জন্মগ্রহণকারী। এ সমস্ত কাহিনী পালি সাহিত্যের সূত্ত পিটকের অঙ্গীভূত। বৌদ্ধধর্মাবলম্বীদের বিশ্বাস, বুদ্ধদেব ৫৫০টি পূর্বজন্মের পরিণামে তাঁর সর্বশেষ জীবন লাভ করেন। এই সমস্ত পূর্বজন্মে তিনি কিভাবে জীবন যাপন করেছেন তার কাহিনী নিয়েই জাতক গ্রন্থ। আরো পড়ুন

জেমস জিনস ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী

জেমস জিনস (ইংরেজি: James Jeans; ১১ সেপ্টেম্বর ১৮৭৭ – ১৬ সেপ্টেম্বর ১৯৪৬ খ্রি.) ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সৌর জগত সম্পর্কে জেমস জিনস এর তত্ত্বটি বিশেষভাবে পরিচিত ছিল। গ্রহ জগতের উদ্ভব ব্যাখ্যার জন্য জেমস জিনস তাঁর এই তত্ত্বে বলেছিলেন যে, সূর্য এবং অপর একটি তারকার মধ্যে আকস্মিক সংঘর্ষের পরিণতিতে গ্রহমন্ডলের সৃষ্টি হয়েছে। আরো পড়ুন

error: Content is protected !!