জ্যাঁ বাপ্তিস্ত লামার্ক ছিলেন বিখ্যাত ফরাসি জীববিজ্ঞানী

জ্যাঁ বাপ্তিস্ত লামার্ক (১ আগস্ট ১৭৪৪ – ১৮ ডিসেম্বর ১৮২৯ খ্রি.) বিখ্যাত ফরাসি জীববিজ্ঞানী। ১৮০৯ সনে লামার্ক তাঁর ‘ফিলোসফি জুয়োলজিকা’ গ্রন্থে সর্বপ্রথম জীবজগতের ক্রম বিবর্তনের একটি সামগ্রিক তত্ত্ব ব্যাখ্যা করেন। প্রকৃতিবিজ্ঞানের অর্জিত সাফল্যসমূহের ভিত্তিতে লামার্ক এই অভিমত ব্যাখ্যা করেন যে, পরিবেশের পরিবর্তন প্রাণীর জীবনধারণের ক্ষেত্রে নতুন চাহিদার সৃষ্টি করে। আরো পড়ুন

পল লাফার্গ ছিলেন বিপ্লবী মার্কসবাদী, সাহিত্য সমালোচক এবং রাজনৈতিক লেখক

পল লাফার্গ (ইংরেজি: Paul Lafargue) ছিলেন একজন ফরাসি বিপ্লবী মার্কসবাদী সমাজতান্ত্রিক সাংবাদিক, সাহিত্য সমালোচক, রাজনৈতিক লেখক এবং কর্মী। তাঁর জন্ম ফরাসি দেশে। কার্ল মার্কসের জামাতা পল লাফার্গ লরা মার্কসকে বিবাহ করেছিলেন। লাফার্গ মার্কসবাদকে ব্যাখ্যা করে বহু পুস্তক রচনা করেন। ‘রিলিজিয়ন অব ক্যাপিটাল’ বা পুঁজিবাদের ধর্ম ‘বর্বরযুগ হতে সভ্যতা পর্যন্ত সভ্যতার বিকাশ’ ‘আদম হাওয়ার উপাখ্যান’, ‘নবম … Read more

শ্রম হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের প্রতিমুহুর্তের ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্পর্ক

শ্রম (ইংরেজি: Labour) বলতে শারীরিক ও মানসিক উভয় প্রকার শ্রমকেই বুঝায়। প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে প্রতিমুহুর্তে ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্পর্ক। বস্তুজগৎ যেমন মানুষকে স্পর্শ করে এবং আঘাত করে, মানুষও তেমনি বস্তুজগতকে স্পর্শ করে ও প্রত্যাঘাত করে। এই প্রক্রিয়ায় প্রকৃতি ও মানুষ উভয়েরই পরিবর্তন ঘটে। আরো পড়ুন

পিটার ক্রোপোটকিন ছিলেন নৈরাষ্ট্রবাদের একজন বিখ্যাত তাত্ত্বিক

পিটার ক্রোপোটকিন বা রাজকুমার ক্রোপোটকিন বা পিয়োতর আলেক্সিয়েভিচ ক্রাপোতকিন (ইংরেজি: Peter Kropotkin; ৯ ডিসেম্বর ১৮৪২ – ৮ ফেব্রুয়ারি ১৯২১ খ্রি.) ছিলেন নৈরাষ্ট্রবাদের একজন বিখ্যাত তাত্ত্বিক। রুশদেশে একটি রাজবংশে তাঁর জন্ম। ভূগোলবিদ হিসাবেও তাঁর খ্যাতি আছে। আরো পড়ুন

সোরেন কিয়ার্কেগার্ড ছিলেন অস্তিত্ববাদের পূর্বসূরি ডেনিস দার্শনিক

ডেনমার্কের অধিবাসী সোরেন কিয়ার্কেগার্ড (ইংরেজি: Soren Kierkegaard; ৫ মে ১৮১৩ – ১১ নভেম্বর ১৮৫৫ খ্রি.) ছিলেন অস্তিত্ববাদের পূর্বসূরি। তাঁর মৃত্যু ঘটে ঊনিশ শতকের মধ্যভাগে। কিন্তু তাঁর গ্রন্থসমূহের অনুবাদ এবং তার অভিমতের প্রচার ঘটে বিশ শতকের মধ্যভাগে। জাঁপল সার্ত্রে, রেনল্ড নাইবুর এবং অপরাপর অস্তিত্ববাদী দার্শনিকের উপর কিয়ার্কেগার্ডের প্রভাবে বেশ প্রত্যক্ষ। আরো পড়ুন

error: Content is protected !!