বড় এলাচ-এর ভেষজ গুণাগুণের বিবরণ

কালো রঙের খোসাযুক্ত বড় এলাচ (Black cardamom) সকলেই চেনেন। দামি গরম মশলা অথাৎ লবঙ্গ, ছোট এলাচ, দারচিনির মধ্যে বড় এলাচই বোধ হয় এখনও অপেক্ষাকৃত সস্তা । শুধু যে খাবারে সুগন্ধ আনে তা নয় ওষুধ হিসেবেও আছে বড় এলাচের অনেক গুণ। এ আয়ুর্বেদ মতে রস, কটুর্বিপাক, খিদে বাড়িয়ে দেয়, পাকস্থলী ও দাঁতের মাড়ি সবল করে, ক্রম শাক্তি বাড়িয়ে দেয়। পিস্ত, কফ, রক্তের দোষ, চুলকুনি, শ্বস, পিপাসা, মাথার অসুখ, বিযেব দোষ, মুখের রোগ, বমি, কাশি সবই উপশম করে।

হাকিমি মতে, মন প্রফুল্ল করে, হাট, পাকস্থলী, দাঁতের মাড়ি সবল করে, হজমশক্তি বাড়িয়ে দেয়। পায়খানা বন্ধ করে, মুখে জল আসা বন্ধ করে। বড় এলাচের দানা ভেজে খেলে বমিভাব কমে, পাকস্থলীর দূষিত বায়ু বেরিয়ে যায়। কলেরা ও লিভারের ব্যথায় উপকার দেয়।

সুস্থ থাকতে বড় এলাচ-এর প্রয়োগ:

১. মাথা ব্যথা সারাতে: বড় এলাচের খোসা বেটে কপালে প্রলেপ লাগালে গরমের জন্যে যদি মাথা ব্যথা করে তা সেরে যায়।

২. মাড়ি মজবুত করতে: খোসা মিহি গুঁড়া করে সেই গুঁড়া দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয়, মুখে জল আসা বন্ধ হয়।

তথ্যসূত্রঃ

১. সাধনা মুখোপাধ্যায়: সুস্থ থাকতে খাওয়া দাওয়ায় শাকসবজি মশলাপাতি, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, নতুন সংস্করণ ২০০৯-২০১০, ২৪৫-২৪৮।

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Miansari66

Leave a Comment

error: Content is protected !!