একমাত্র তোমাকে সত্য বলে মানি — সমর সেন
একমাত্র তোমাকে সত্য বলে মানি/ দারুণ গ্রীষ্মে অভীপ্সা-ব্যাকুল মন/ তোমার আদেশে শহরের দিগ্বিজয়ে ঘোরে/ তোমার আদেশে সন্ন্যাসীর সাধনা-সঙিন দিনগুলি/ যুবতী-সঙ্কুল আসরে/ সান্ধ্য-সঙ্গীতে সংহত। প্রভু, পৃথিবীতে তোমার লীলা অবিরাম,/ এ্যাসেম্বলি – হলে বিরহছলে মিলন আনো/ প্রবীণ কবির মুখে আবার আনো/ স্বদেশী গান। আরো পড়ুন