দুয়ো

আমি তো আর ফটোয় তোলা ছবি নই/ যে,/ সারাক্ষণই হাসতেই থাকব।/ আমার মুখে তো চোঙ লাগানো নেই,/ যে/ সারাক্ষণ গাঁক গাঁক করব/ আমার তো হাতে কুষ্ঠ হয়নি/ যে,/ সারাক্ষণ হাত মুঠো করে রাখব। আরো পড়ুন

এক অস্থায়ী চিত্র

বাঁশির শব্দে সবুজ আলোয় আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ট্রেন । প্ল্যাটফর্মের খালি বেঞ্চে, মনে করুন, আপনি একা বসে বসে শুধুমাত্র দেখছেন । সামনেই যেখানে যার থাকার কথা নিজের নিজের জায়গায়.. কেউ নেই। কাছের মানুষ মায়া কাটিয়ে চলেছে দূরপাল্লায়। তাকিয়ে দেখুন, এক মুহূর্তে সমস্ত মুখ ভিড় করেছে জানলায়— বুকের কাছে ফুলের গুচ্ছে নড়ছে কাছে-থাকার ইচ্ছে ওঠানো … Read more

স্বাগত

গ্রাম উঠে গিয়েছে শহরে— শূন্য ঘর, শূন্য গোলা, ধান-বোনা জমি আছে পড়ে। শুকনো তুলসীর মঞ্চে নিষ্প্রদীপ অন্ধকার নামে, আগাছায় ভরেছে উঠোন। সূর্য পাটে বসেছে কখন। রাখালের দেখা নেই – কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো; ঢেঁকিতে ওঠে না পাড়, একটি কলসীও জল ওঠায় না ঘাটে। বুনো ঘাসে পথ ঢাকে, বিনা শাঁখে সন্ধ্যা হয়, সূর্য বসে … Read more

একটি কবিতার জন্যে

একটি কবিতা লেখা হবে। তার আগুনের নীল শিখার মতন আকাশ/ রাগে রী-রী করে, সমুদ্রে ডানা ঝাড়ে/ দুরন্ত ঝড়, মেঘের ধূম্র জটা/ খুলেখুলে পড়ে, বজ্রের হাঁকডাকে/ অরণ্যে সাড়া, শিকড়ে-শিকড়ে/ পতনের ভয় মাথা খুঁড়ে মরে/ বিদ্যুৎ ফিরে তাকায়/ সে-আলোয় সারা তল্লাট জুড়ে/ রক্তের লাল দর্পণে মুখ দেখে/ ভস্মলোচন। আরো পড়ুন

জেলখানার গল্প

গাছ পাখি মাঠ ঘাট হাট দেখে/ আসছিলাম চলে—/ হঠাৎ পিছন থেকে/ কে যেন চিৎকার করে ডাকতে লাগলো/ ‘কমোরে-ড !’ ‘কমোরে-ড !’ ব’লে।/ ফিরে দেখি চেনামুখ/ দেখে থাকবো হয়তো কোনো মিছিলে-মিটিঙে;/ মুখে খোঁচা খোঁচা দাড়ি/ ভাঙা গাল, একেবারে রোগা টিঙটিঙে/ খাটো ধুতি, মার্কামারা খাঁকির হাফশার্ট। আরো পড়ুন

ছেলে গেছে বনে

সুগত মৈত্র-কে ১. রাম তো গেলেন বনে দশরথ বাপ দুঃখ যা পেলেন মনে ছ’ রাত্রেই সাফ ভাবতেও আশ্চর্য লাগে, এই কাণ্ডজ্ঞান নিয়ে সাতকাণ্ড বানিয়ে কী করে গেলেন তরে কঠিন এ সংসারে বাল্মীকি! আমি যদি লিখি, নিয়তিকে করতে আজ্ঞাবহ, মিথ্যে অন্ধ মুনিকে টানব না। লেখা বলতে, মনে পড়ল, ছিল বটে একদা বাসনা লেখক হবার শব্দবেধে ছিল … Read more

যা হট

নায়েব, গােমস্তা, বাঈজী, মাহুত, সহিস তোষাখানা, রাতেক দিন-করবার ডায়নামাে সব চাই, নইলে গ্রামে থাকাই বােকামাে— বােতলকে-বােতল করে দৈনিক হাবিস আত্মারাম খাঁচা ছেড়ে দিতেই চম্পট সে গদিতে বসতে গেল যে তার ওয়ারিশ   কালের সিপাই এসে ঘাড় ধরে তুলি দিয়ে বলল: যা হট!   উঠে আসছে শক, হুণ, কুষাণ, পহ্লবী স্বপ্নাদ্য কলমে, হচ্ছে ছাপাই বাঁধাই বই … Read more

যদি কোনো দিন

যদি কোনদিন দিগন্তের উপরে মাথা তুলে দাড়াতে পারি আমি তোমাদের সব হিসেব মিটিয়ে দিয়ে দেবো। মেঘ বরণ কাঁশ ফুলের মত আঙুলে ক্যারাম খেলা দেখেছি জানালার বাইরে থেকে চোখ তুলে নিঃশব্দে কতদিন বলতে চেয়েছি শুধু ১ বার তোমরা আমাকে খেলতে নাও দেখেও দেখেনি তারা কোনোদিন । গোঁয়াল ঘরের পেছনে পোষা কুকুরের গলায় মুখ রেখে অস্ফুটে বলেছি … Read more

দূর থেকে দেখো

আমি আমার ভাবনাগুলোকে চামচে ক’রে নাড়তে থাকব— অন্য কোনো টেবিল থেকে তুমি শুনো। সামনে দাঁড় করানো থাকবে কাপ আমার কোলের ওপর দুটো আঙুল কুরুশকাঠির মত বুনবে স্মৃতির জাল— তুমি অন্য কোনো টেবিল থেকে দেখো। তারপর যখন জুড়িয়ে জল হয়ে যাবে সময় চেয়ারে শব্দ ক’রে আমি উঠে পড়ব পেছনে একবারও না তাকিয়ে আমি চলে যাব যেখানে … Read more

আমি আসছি

আকাশে তাকালাম তোমার মুখ চোখ বন্ধ করলাম তোমার মুখ বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ। কচি কচি কন্ঠে দিন আর রাত্রিকে টুকরো টুকরো ক’রে কারা কাঁদছে মৃত্যুর আতঙ্কে জীবনকে জড়িয়ে ধ’রে কারা কাঁদছে তাই বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ। আমি আসছি— দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে আমি আসছি। সঙিন উদ্যত করেছ কে? সরাও। বাধার দেয়াল … Read more

error: Content is protected !!