ক্রিয়া কাকে বলে

দর্শনশাস্ত্রে ক্রিয়া (ইংরেজি: Activity) হচ্ছে ব্যক্তির উদেশ্য সাধনার্থে গৃহীত কর্মবাদ বা প্রাগামেটিজমের তত্ব এবং মনোবিজ্ঞানে মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়া। মনোবিজ্ঞানে ব্যক্তি এবং বস্তুর পাস্পারিক সম্পর্ক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়। ব্যক্তি বস্তু বা পরিবেশকে ক্রিয়ার মাধ্যমে নিজের চাহিদা পূরণের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত করার প্রয়াস প্রায়। জীবনমাত্রেরই একটি স্বাধীন ক্রিয়ার ক্ষমতা আছে। আরো পড়ুন

সক্রিয়তাবাদ বা আন্দোলন কর্মকাণ্ড কাকে বলে

সক্রিয়তাবাদ বা আন্দোলন কর্মকাণ্ড (ইংরেজি: Activism) বলতে সমাজের ও রাষ্ট্রের উন্নতির উদ্দেশ্যে কোনও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা পরিবেশগত সংস্কারকে সমর্থন, বাধাদান বা দিক নির্দেশনার প্রচেষ্টাকে বোঝায়। যারা এই প্রচেষ্টায় অংশ নেন, তাদেরকে সক্রিয়তাবাদী বা আন্দোলনকর্মী বা কার্যবাদী (ইংরেজি: Activist) বলে। আরো পড়ুন

মূর্ত এবং বিমূর্ত হচ্ছে বস্তুবাদী দর্শনের আলোচ্য বিষয়

যুক্তিবিদ্যায় যে পদ দ্বারা বস্তু-নিরপেক্ষভাবে কোনো গুণ বুঝায় তেমন পদকে গুণবাচক বা এ্যাবসট্রাক্ট পদ (ইংরেজি: Abstract) বলে। যথা, মনুষ্যত্ব, দয়া, অন্ধত্ব। অপর পক্ষে যে পদ দ্বারা কোনো বস্তু বুঝায় তাকে বস্তুবাচক পদ বা কনক্রিট টার্ম (ইংরেজি: Concrete) বলে। যথা, গাছ, রহিম, ঢাকা শহর ইত্যাদি। দর্শনে যা ইন্দ্রীয়গ্রাহ্য নয় তাকে বিমূর্ত এবং যা ইন্দ্রীয়গ্রাহ্য তাকে মূর্ত বলা হয়। আরো পড়ুন

নিরঙ্কুশ শাসন বলতে শাসনের অবাধ ক্ষমতা বুঝায়

শাসনের অবাধ ক্ষমতাকে নিরঙ্কুশ (ইংরেজি: Absolutism) শাসন বলা হয়। নিরঙ্কুশ শাসনে জনসাধারণ প্রত্যক্ষভাবে কিংবা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকারে কোনোরূপ অংশগ্রহণ করার অধিকার ভোগ করে না। নিরঙ্কুশ শাসনের বিপরীত হলো গণতান্ত্রিক শাসন। গণতান্ত্রিক শাসন-পদ্ধতিতে কোনো এক ব্যক্তি বা সম্রাট শাসনের একচ্ছত্র অধিকার ভোগ করে না। আরো পড়ুন

পরম বা চরম সত্তা হচ্ছে ভাববাদী দর্শনে মৌলিক ধারণা

ভাববাদী দর্শনে ‘পরম সত্তা’ (ইংরেজি: Absolute) একটি মৌলিক ধারণা। এই দর্শনের ব্যাখ্যানুযায়ী পরম সত্তা হচ্ছে চরম সম্পূর্ণ এক অস্তিত্ব। সমস্ত খণ্ড অস্তিত্ব পরম সত্তার প্রকাশ। কিন্তু কোনো খণ্ড অস্তিত্ব আপন শক্তিতে পরম সত্তার কোনো হানি বা অপূর্ণতা ঘটাতে পারে না। পরম সত্তা স্বয়ংসম্পূর্ণ। খণ্ড অস্তিত্বের সাধারণ সম্মেলনও পরম সত্তার সৃষ্টি নয়। পরম সত্তা সমস্ত সৃষ্টির মূল শক্তি। আরো পড়ুন

জনতা এমন জনসমষ্টি যারা চিন্তাহীনভাবে, উত্তেজনার বশে উচ্ছৃঙ্খল ও হিংসাত্মক আচরণকারী

বিপ্লবী জনতা

জনগণ শব্দটির সমার্থক জনতা (ইংরেজি: Masses বা Crowd) শব্দটিকে অনেক সময় ভিন্নভাবে ব্যবহার করা। হয়। ইংরেজি mob (ইংরেজি: উন্মত্ত জনসাধারণ) কথাটির প্রতিশব্দ হিসেবে জনতা শব্দটির ব্যবহার দেখা যায়। সেই নিরিখে জনতা হলো এমন এক জনসমষ্টি যারা চিন্তাভাবনার পরিবর্তে, সাময়িক উত্তেজনার বশে উচ্ছৃঙ্খল এবং অনেক সময় হিংসাত্মক আচরণে লিপ্ত হয়। আরো পড়ুন

জনগণতন্ত্র হচ্ছে দ্বিতীয় বিশ্ব-মহাযুদ্ধের পর বিভিন্ন দেশে সাম্যবাদ প্রভাবিত রাষ্ট্রব্যবস্থা

জনগণতন্ত্র (ইংরেজি: People’s Democracy) হচ্ছে দ্বিতীয় বিশ্ব-মহাযুদ্ধের পর পূর্ব ইউরােপ ও এশিয়ার বিভিন্ন দেশে কমিউনিস্টদের প্রভাবে গঠিত নতুন ধরনের রাষ্ট্রব্যবস্থা। সােভিয়েত রাষ্ট্রতাত্ত্বিকেরা জনগণতান্ত্রিক অর্থাৎ পিপলস ডেমােক্রেসি নামে সেগুলিকে অভিহিত করেন। মতাদর্শের বিচারে সেগুলির অবস্থান সােভিয়েত ইউনিয়নের গণতান্ত্রিক সমাজতন্ত্রের নিচে। আরো পড়ুন

জনগণ হচ্ছে নির্দিষ্ট কোনো ভূখণ্ডের অধিবাসী যাদের ভাষা ও সাহিত্য একই

সাধারণ দৃষ্টিতে জনগণ (ইংরেজি: People) শব্দটির অর্থ হলো যে নির্দিষ্ট কোনও ভূখণ্ডের অধিবাসী যাদের ভাষা ও সাহিত্য একই এবং বিশেষ এক ঐতিহাসিক ধারাবাহিকতা থাকে ও আচার ব্যবহার, বেশভূষা, মূল্যবােধ ও সংস্কৃতি প্রায় অভিন্ন, তারা সমাষ্টগতভাবে সেখানকার জনগণ হিসাবে পবিচিত। সমষ্টিগতভাবে এই বৈশিষ্ট্যগুলি সমাজবন্ধনের প্রকৃত সূত্র, জাতি গঠনের প্রধান উপাদান। আরো পড়ুন

ছন্নছাড়া সর্বহারা হচ্ছে বুর্জোয়া শ্রেণি থেকে বিচ্ছিন্ন সর্বহারার হঠকারী ও ছন্নছাড়া অংশ

ছন্নছাড়া সর্বহারা বা লুম্পেন সর্বহারা বা ছন্নছাড়া প্রলেতারিয়েত (ইংরেজি: Lumpen-proletariat) হচ্ছে বুর্জোয়া শ্রেণি থেকে বিচ্ছিন্ন এবং সর্বহারার হঠকারী ও ছন্নছাড়া অংশ। লুম্পেন শব্দটি জার্মান। মার্কস তাঁর ‘এইটিন্থ ব্রুমেয়র’ গ্রন্থের পঞ্চম অধ্যায়ে এক ধরনের ব্যক্তির কথা বলেছেন যারা সব শ্রেণির কাছেই জঞ্জাল-বিশেষ। উচ্ছৃঙ্খল এই জনসম্প্রদায়ভুক্ত লােকেরা বুর্জোয়া শ্রেণি থেকে বিচ্ছিন্ন, হঠকারী ও ছন্নছাড়া। আরো পড়ুন

চুক্তি কাকে বলে

বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পাদিত সম্মতিবা সংবিদা (agreement) কথাটির নানা সমার্থক শব্দ আছে: সন্ধি, প্রচল, অঙ্গীকার, বিধি, ঘােষণা, পররাষ্ট্রীয় আচরণবিধি। এই সব শব্দের কোনও বাঁধাধরা অর্থ নেই। কিন্তু চুক্তি শব্দটির মধ্যে দিয়ে একটি আনুষ্ঠানিকভাবে সম্পাদিত সংবিদা প্রকাশ পায়। অন্য শব্দগুলি সে তুলনায় কম অথবা সীমিত আনুষ্ঠানিকতা জ্ঞাপন করে। আরো পড়ুন

error: Content is protected !!