চিরস্থায়ী বিপ্লব হচ্ছে রুশ নেতা ত্রতস্কির চিন্তা

চিরস্থায়ী বিপ্লব (ইংরেজি: Permanent Revolution) কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস; ১৮৫০ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কমিউনিস্ট লিগের সাধারণ সংসদে এই অর্থে যে বুর্জোয়া শ্রেণি যত শীঘ্র সম্ভব বিপ্লবের সমাপ্তি ঘটাতে চাইবে, ততই আমাদের কাজ হবে সেটাকে চিরস্থায়ী করা, যত দিন না পৃথিবীর প্রধান দেশগুলিতে সর্বহারা শ্রেণি রাষ্ট্রক্ষমতা দখল করছে! আরো পড়ুন

চরমপন্থা বা চরমপন্থাবাদ হচ্ছে কোনো কিছুকে সীমা বা চরম দিকে ধাবিত করা

চরমপন্থাবাদ বা চরমপন্থা (ইংরেজি: Extremism) হচ্ছে কোনো কিছুকে প্রান্তের দিকে বা সীমার দিকে বা চরম দিকে ধাবিত করা। চরমপন্থী হওয়ার প্রক্রিয়া বা বৈশিষ্ট্য হচ্ছে চরম মতবাদ বা দৃষ্টিভঙ্গির পক্ষ সমর্থন করা। অস্বচ্ছ শব্দ, যার নানারকম অর্থ হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে চরমপন্থাবাদ হচ্ছে কোনও রাজনৈতিক চিন্তার ফলাফল, হিতাহিত, সম্ভাব্যতা, যৌক্তিকতা, প্রতিক্রিয়া ইত্যাদি আরো পড়ুন

ফোকো তত্ত্ব বিদ্রোহের উদ্দেশ্যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাহিনী দিয়ে জনগণের ক্ষমতায়ণ করে

চে গ্যাভারা

গেরিলা যুদ্ধের মাধ্যমে বিপ্লবের ফোকো তত্ত্ব, যা ফোকালিজম (স্প্যানিশ: foquismo) নামেও পরিচিত, প্রণয়ন করা হয়েছিল ফরাসি বুদ্ধিজীবী ও সরকারী কর্মকর্তা রেগিস ডেব্রের দ্বারা। দেব্রের মূল অনুপ্রেরণা ছিলেন মার্কসবাদী বিপ্লবী চে গেভারা। ১৯৬০-এর দশকে চে গ্যেভারা ১৯৫৯ সালের কিউবান বিপ্লবের সময় তার অভিজ্ঞতার আরও পড়ুন

গেরিলা যুদ্ধ তৎপরতা হচ্ছে যুযুধান গোষ্ঠীগুলোর অনিয়মিত যুদ্ধের একটি রণকৌশলী ধরন

গেরিলা যুদ্ধ (ইংরেজি: Guerrilla War) হচ্ছে বিজেতা বিদেশি শক্তি, দখলকারী সেনাবাহিনী কিংবা দেশেরই উৎপীড়ক শাসকদের বিরুদ্ধে পরিচালিত এক ধরনের অঘােষিত, বিক্ষিপ্ত ও সশস্ত্র গণসংগ্রাম। এর কর্মপদ্ধতি হলো অন্তরালে গােপনে অবস্থান করে আচমকা ও অন্তর্ঘাতমূলক সশস্ত্র আক্রমণ। আরো পড়ুন

গণহত্যা বা নরসংহার ও গণপ্রজ্বালন বলতে কি বুঝায়

গণহত্যা বা নরসংহার (ইংরেজি: Genocide) প্রত্যয়টির সুত্রপাত করেন র‍্যাফেল ল্যামাকিন, যার অর্থ হলো নির্দিষ্ট কোনও জাতি, বর্ণ, ধর্ম, কুল অথবা রাজনৈতিক গােষ্ঠী অথবা দলের অন্তর্গত সর্বজনকে নিধন করার প্রয়াস। তার লক্ষ্য উচ্চ জাতি কর্তৃক নিম্নজাতিকে নিশ্চিহ্ন করা। ১৯৪৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘে অনুষ্ঠিত এক সম্মেলনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আরো পড়ুন

গিল্ড সমাজতন্ত্র কাকে বলে

গিল্ড সমাজতন্ত্র (ইংরেজি: Guild Socialism) প্রত্যয়টি শ্রমিকসংঘবাদের (Syndicalism) প্রকারভেদ হিসেবে ১৯০৬ খ্রিস্টাব্দে ব্রিটেনে উদ্ভূত হয়। এটার পুরােধা ছিলেন এ. জে. পেন্টি নামে জনৈক স্থপতি। মধ্যযুগীয় গিল্ড প্রথার আধুনিক পথে পুনঃপ্রবর্তনের লক্ষ্য নিয়ে এই আন্দোলনের উদ্ভব ঘটে। এই আন্দোলনের বিভিন্ন সময়ে এ, আর, ওরেজ (Orage), এস, জি, হবসন, জি, ডি, এইচ কোল নেতৃত্ব দেন। আরো পড়ুন

গণমঙ্গল বা সর্বহিত কাকে বলে

গণমঙ্গল বা সর্বহিত (ইংরেজি: Common Good) প্রত্যয়টি জনস্বার্থ, জনকল্যাণ, জাতির উন্নতি ইত্যাদি শব্দের প্রায় সমার্থক। সমানভাবে ব্যবহৃত এই শব্দগুলি খুব তেমন স্বচ্ছ নয়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্র যেমন রাজনীতি, অর্থনীতি, দর্শন ইত্যাদি বিষয়ে এক একটির প্রয়ােগ অর্থবহ। আরো পড়ুন

গণভোট কাকে বলে

কোনও বিষয়ে জনমত নির্ণয়ের জন্য সারা দেশের নির্বাচকমণ্ডলীর প্রত্যক্ষ অভিমত যাচাইয়ের উদ্দেশ্যে সেটি উপস্থাপন করার পদ্ধতি হচ্ছে গণভোট বা রেফারেন্ডাম (ইংরেজি: Referendum)। কোনও কোনও দেশে সংবিধান সংশােধন অথবা যে-কোনও বিষয়ে জনমত নির্ণয়ের প্রয়ােজনে নির্বাচকমণ্ডলীর গণভোট গ্রহণ করা হয়। আরো পড়ুন

গুণতন্ত্র কাকে বলে

গুণতন্ত্র (ইংরেজি: Meritocracy) হচ্ছে গুণসম্পন্ন ব্যক্তিগণ কর্তৃক পরিচালিত সরকার। মাইকেল ইয়াং, ড্যানিয়েল বেল প্রমুখ সমাজতাত্ত্বিকেরা প্রত্যয়টির মুখ্য প্রবক্তা। অভিজাতবর্গ প্রত্যয়টির সঙ্গে এটি অনেকাংশে তুলনীয়। গুণ বলতে মােটামুটি বুদ্ধি ও প্রয়াসের সমন্বয় বােঝায়, যার লক্ষণ পরিদৃষ্ট হলে আরো পড়ুন

গণতান্ত্রিক সমাজতন্ত্র সুবিধাবাদী ও বামপন্থীদের রাজনৈতিক দর্শন

গণতান্ত্রিক সমাজতন্ত্র (ইংরেজি: Democratic Socialism) হচ্ছে মার্কসবাদ-লেনিনবাদবিরোধী সুবিধাবাদী ও বামপন্থীদের দ্বারা প্রচারিত একটি রাজনৈতিক দর্শন যাতে গণতন্ত্রের সাথে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানার সমর্থন করা হয়। ভোট এবং সংসদীয় রাজনীতির মাধ্যমে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করার পদ্ধতির নাম হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। আরো পড়ুন

error: Content is protected !!