গণউদ্যোগ বা জনপ্রিয় উদ্যোগ বা নাগরিক উদ্যোগ কাকে বলে

গণউদ্যোগ বা জনপ্রিয় উদ্যোগ বা নাগরিক উদ্যোগ (ইংরেজি: Initiative, popular or citizens’ initiative) হচ্ছে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত ভোটারদের দ্বারা স্বাক্ষরিত একটি আবেদন যা জনসাধারণের ভোটে বা গণভোটের মাধ্যমে সংসদে জোরের সাথে আহ্বান করতে পারে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত এই পদ্ধতিতে কিছু সংখ্যক নাগরিক আইনসভায় আরো পড়ুন

ব্যক্তিবাদ বা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলতে কি বুঝায়

ব্যক্তিবাদ বা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ (ইংরেজি: Individualism) প্রত্যয়টির মর্মার্থ হলো হস্তক্ষেপ থেকে মুক্ত অবাধ ব্যক্তিসত্তা। ব্যক্তিস্বাতন্ত্রে রাষ্ট্র ব্যক্তিমানুষকে স্বাধীনভাবে চলতে দেয়। এই মতবাদে সমাজজীবনের কেন্দ্রবিন্দু হলো মানুষ। মানুষের স্থান যাবতীয় বিষয়ের উর্ধ্বে । রাষ্ট্রের কাজ হলো ব্যক্তিমানুষকে হিংসা ও বঞ্চনা থেকে রক্ষা করা; তার জীবনকে কোনও ভাবে নিয়ন্ত্রণ না করা। আরো পড়ুন

বৈধতা কাকে বলে

রাষ্ট্র বিজ্ঞানে বৈধতা (ইংরেজি: Legitimacy) হচ্ছে সাধারণত শাসনের বা আইনের মাধ্যমে কর্তৃত্বের অধিকার এবং স্বীকৃতি। ম্যাক্স ওয়েবারের মতে, রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতাবান ও সুবিধাভােগীরা নিজেদের প্রতাপ ও অধিকারের বৈধতা প্রমাণের জন্য সর্বসাধারণের কাছে নিজেরা যে নীতিগতভাবে গ্রহণযােগ্য সেটা নিত্যই প্রমাণের চেষ্টা করেন। আরো পড়ুন

বুর্জোয়া বা বুর্জোয়াজি বলতে কি বুঝায়?

বুর্জোয়া বা বুর্জোয়াজি (ফরাসি: Bourgeosie) কথাটি একটি ফরাসি শব্দ। ব্যুৎপত্তিগত অর্থ নগরবাসী। পূর্বে নগরকে বলা হত ‘বুর’ (bourg)। বুর-এর অধিবাসীরা বুর্জোয়া বলে অভিহিত। পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব হয় ওইসব নগরগুলিতে। শিল্পোন্নয়নে সেগুলি সমৃদ্ধি লাভ করে। যান্ত্রিক অগ্রগতির ফলে ইউরােপে উৎপাদন বাবস্থায় আমূল পরিবর্তন দেখা দেয়। আরো পড়ুন

খ্রিস্টীয় সমাজতন্ত্র প্রতিক্রিয়াশীল বিভ্রান্তি সৃষ্টিকারী গণবিরোধী চিন্তাধারা

১৮৪৮ খ্রিস্টাব্দে সারা ইউরােপ যখন বৈপ্লবিক অভুত্থানে উত্তাল তখন ইংল্যান্ডে কিছু সংখ্যক অ্যাংলিক্যান যাজকগােষ্ঠীর লােক খ্রিস্টীয় সমাজতন্ত্র (ইংরেজি: Christian Socialism) আন্দোলনের সূত্রপাত করেন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিলো সমাজ সংস্কারমূলক ক্রিয়াকলাপের সঙ্গে চার্চকে যুক্ত করা। আরো পড়ুন

খ্রিস্টীয় গণতন্ত্র হচ্ছে প্রতিক্রিয়াশীল গণবিরোধী ব্যক্তিবাদী রাজনৈতিক ধারা

খ্রিস্টীয় গণতন্ত্র (ইংরেজি: Christian democracy) বলতে বোঝায় প্রতিক্রিয়াশীল নরমপন্থী (মডারেট) রােমান ক্যাথলিক ধর্ম অনুসারী রাজনৈতিক দল। খ্রিস্টান গণতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শ সামাজিক বাজার নীতি এবং গুণগত হস্তক্ষেপের প্রতি অঙ্গীকার করার পক্ষে সমর্থন করে। খ্রিস্টীয় গণতান্ত্রিক দলগুলি বিভিন্ন নামে দলগুলি বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি বা ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, ইতালি এবং হল্যান্ডে সক্রিয়। আরো পড়ুন

ক্ষমতা হচ্ছে বাধা বা বিনা বাধায় ঈপ্সিত কোনো কিছু অর্জনের সামর্থ্য

ঈপ্সিত যে কোনও কিছু বিনা বাধায় অথবা বাধার মধ্য দিয়ে অর্জনের সামর্থ্য হলো ক্ষমতা (ইংরেজি: Power)। ক্ষমতার তারতম্য থাকে। খেতাব হিসেবে কিংবা প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতা প্রদত্ত হয়;আরো পড়ুন

কূটনীতি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক স্বার্থে সাহায্য ও সহযোগিতার নীতি

বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থে সাহায্য ও সহযােগিতার সম্পর্ককে কূটনীতি (ইংরেজি: Diplomacy) বলে। কূটনীতির সঙ্গে পররাষ্ট্রনীতির সম্পর্ক নিবিড়। নিজ নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতি ও অন্যান্য প্রয়ােজনে প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বৈদেশিক নীতি প্রণয়ন করে। কুটনীতির মাধ্যমে সেই নীতি রূপায়িত হয়। আরো পড়ুন

কল্যাণ রাষ্ট্র কাকে বলে

যে রাষ্ট্র আইন ও প্রশাসনের মাধ্যমে অভাবগ্রস্ত অর্থাৎ রুগ্ন, দরিদ্র, বার্ধক্য পীড়িত, পঙ্গু, দুস্থ প্রভৃতি ধরনের নাগরিকদের জীবনে প্রয়ােজনীয় নানাবিধ সুখস্বাচ্ছন্দ্যের বিধিব্যবস্থা করে তাকে কল্যাণ রাষ্ট্র বলা হয়।আরো পড়ুন

কাজের অধিকার কি

কাজের অধিকার (ইংরেজি: Right to Work) প্রত্যয়টি দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথমটি হলো বাধাহীনভাবে জীবিকাকর্মে যােগ দেবার অধিকার; বাধা আসে ট্রেড ইউনিয়ন পরিচালিত পিকেটিং, অবস্থান, বিক্ষোভ ইত্যাদির মাধ্যমে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও কোনও অঙ্গরাজ্যে ট্রেড ইউনিয়নের ক্ষমতা নিয়ন্ত্রণ করে লােকের কাজের অধিকারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। আরো পড়ুন

error: Content is protected !!