কল্পলোক হচ্ছে নিখুঁত সমাজ ব্যবস্থা যেখানে হিংসা, নিপীড়ন অথবা সম্পত্তি থাকবে না

কল্পলোক হচ্ছে নিখুঁত সমাজ

প্রাচীন গ্রিস থেকে কল্পলোক বা কল্পরাষ্ট্র (ইংরেজি: Utopia) প্রত্যয়টি এসেছে। ইউটোপিয়া কথাটির অর্থ হলো কোথাও নহে। তাই থেকে উদ্ভূত ইংরেজি ইউটোপিয়া কথার বাংলা প্রতিশব্দ। সার টমাস মাের ‘ইউটোপিয়া’ (১৫১৬) শব্দটি চয়ন করেন। তিনি এমন এক নিখুঁত সমাজব্যবস্থা, কল্পনা করেছিলেন যেখানে হিংসা, নিপীড়ন অথবা সম্পত্তি বলে কিছু থাকবে না; তাঁর চিন্তায় এক আদর্শ সমাজের পূর্ণাঙ্গ কল্পচিত্র পাওয়া যায়। শব্দটি সেই থেকে চলে আসছে। আরো পড়ুন

কমিউনিস্ট নৈতিকতা সাম্যবাদী আন্দোলনে সংশ্লিষ্ট জনগণের নৈতিকতার অনুশীলন

কমিউনিস্ট নৈতিকতা হচ্ছে সাম্যবাদী আন্দোলনে সংশ্লিষ্ট জনগণের সামাজিক মালিকানা সংশ্লিষ্ট নৈতিকতার ধারাবাহিক অনুশীলন। মার্কসবাদী দর্শন অনুযায়ী ধর্ম, রাজনীতি, নৈতিকতা ইত্যাদি বিষয় সামাজিক শ্রেণি সম্পর্ক ও উৎপাদন ব্যবস্থার ভিত্তির উপর গঠিত উপরিকাঠামাের অন্তর্গত। কিন্তু নতুন সমাজ অভিমুখে সমাজতন্ত্রী আন্দোলনে কতকগুলি নৈতিক মান ও আদর্শ অনুসরণ করার কথা বলা হয়, যেগুলি কমিউনিস্টদের জয়যাত্রার পক্ষে অপরিহার্য। আরো পড়ুন

সাম্যবাদ বা কমিউনিজম কি ও কাকে বলে

সাম্যবাদ বা কমিউনিজম (ইংরেজি: Communism) শব্দটি বিবিধার্থে ব্যবহৃত হয়। মাধ্যম এবং লক্ষ্যও বিভিন্ন জনের কাছে সব সময় সমান নয়। যে সমাজ ব্যবস্থায় সম্পত্তির মালিকানা হয় সর্বসাধারণের; প্রতি ব্যক্তি তার প্রয়ােজন অনুযায়ী সব কিছু পায় এবং তার ক্ষমতা অনুযায়ী কাজ করে; আরো পড়ুন

কমিউন কাকে বলে

কমিউন হচ্ছে (ইংরেজি: Commune) এক ধরনের সমিতি যেখানে সদস্যদের শ্রমের মাধ্যমে লব্ধ উৎপন্ন সামগ্রী এবং অন্যান্য সম্পদের মালিকানা সাধারণভাবে সকল সদস্যের সমান। আরো পড়ুন

ওয়ারশ চুক্তি কি?

পােল্যান্ডের রাজধানী ওয়ারশ মহানগরীতে ১৪ মে ১৯৫৫ তারিখে পূর্ব ইউরােপের সমাজতন্ত্রী দেশগুলির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযােগিতা ও সাহায্যের ভিত্তিতে ২০ বছরের জন্য সম্পাদিত চুক্তিকে ওয়ারশ চুক্তি (ইংরেজি: Warsaw Pact) বলা হয়। আরো পড়ুন

ঐতিহাসিক বস্তুবাদ কাকে বলে?

ঐতিহাসিক বস্তুবাদ (ইংরেজি: Historical Materialism) হচ্ছে মার্কসবাদের একটি প্রধান তত্ত্ব। এটিকে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যাও বলা হয়ে থাকে। বিজ্ঞানসম্মতভাবে মার্কস ও তাঁর সহযােগীরা প্রমাণ করতে প্রয়াসী হন যে সমাজের বিবর্তন প্রত্যক্ষ কয়েকটি নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত এবং শ্রমশক্তিসম্পন্ন মানুষই ইতিহাসের যথার্থ স্রষ্টা। এই তত্ত্বে দেখানাে হয়েছে যে উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের পারস্পরিক প্রতিক্রিয়ার আরো পড়ুন

ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ (ইংরেজি: Consensus decision-making) বলতে কোনও সংস্থা অথবা ব্যক্তিবর্গের মধ্যে কোনও সিদ্ধান্তে সকলের মতের মিল বা অভিন্নতাকে বোঝায়। রাষ্ট্রচিন্তায় প্রত্যয়টির প্রবর্তন করেছিলেন রােমান তাত্ত্বিক মাকুস তুল্লিয়ুস কিকেরাে। বিচারের রায়প্রদানে একমত হওয়াকে তিনি প্রজাতন্ত্রের অস্তিত্ব ও স্থায়িত্বের পক্ষে বিশেষ প্রয়ােজন বলে মনে করতেন। আরো পড়ুন

একনায়কত্ব কাকে বলে

একনায়কত্ব কথাটির ইংরেজি প্রতিশব্দ ডিক্টেটরশিপ (ইংরেজি: Dictatorship) লাতিন দিক্তাতুরা (dictatura) থেকে উৎপন্ন। এর অর্থ হলো কোনও ব্যক্তির অথবা গােষ্ঠীর নিরঙ্কুশ ও একচ্ছত্র শাসনব্যবস্থা, যাতে শাসিতদের কোনও সম্মতির প্রয়ােজন হয় না। প্রত্যয়টি রােমান রিপাবলিক আমল থেকে প্রচলিত যখন আপতকালে সেনেটে কোনও ব্যক্তিকে ছয় মাসের জন্য একনায়ক হিসেবে নিয়ােগ করা হতো। আরো পড়ুন

এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কাকে বলে

যে-শাসন ব্যবস্থায় দেশে একটি সরকার ও একটি আইনসভা থাকে এবং সংবিধান লিখিত অথবা অলিখিত হতে পারে সেই শাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক শাসনব্যবস্থা (ইংরেজি: Unitary state) বলে। এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কেন্দ্রীয় আইনসভারই প্রাধান্য বজায় থাকে। স্থানীয় বা আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে। আরো পড়ুন

গোষ্ঠীতন্ত্র কী এবং কেন প্রতিরোধ করতে হবে

গোষ্ঠীতন্ত্র (ইংরেজি: Oligarchy) হচ্ছে স্বল্প সংখ্যক লোকের ক্ষমতা বা মুষ্টিমেয় ব্যক্তির দ্বারা শাসন।[১] গোষ্ঠীতন্ত্র হচ্ছে শোষণমূলক রাষ্ট্র পরিচালনার অন্যতম রূপ। গোষ্ঠিতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণভাবে মুষ্টিমেয় ধনিদের হাতে কেন্দ্রিভুত থাকে। ধনকুবের গোষ্ঠীতন্ত্র সাম্রাজ্যবাদী ব্যবস্থায় রাষ্ট্র যন্ত্রকে বশ করে, রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বৈদেশিক নীতি নিয়ন্ত্রন করে, দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে। আরো পড়ুন

error: Content is protected !!