কলাই বা মাষকলাই ডাল খাওয়ার উপকারিতা

কলাইয়ের ডাল পক্ষাঘাতের পথ্য হিসেবে ব্যবহার করা হয়। কলাই (বিউলির ডাল) শীতল, গুরুপাক, শুক্র, পিত্ত বায়ু ও মলবর্ধক এবং পুষ্টিকর। ভাজা কলাই উষ্ণবীর্য, স্নিগ্ধ, রুচিকর বল ও শুক্রবক, বায়ুনাশক। কলাইয়ের ডাল পুষ্টিকর। গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থানের কৃষক যাঁরা খুবই বেশি পরিশ্রম করে বাজরার আটার (এক রকমের শস্য) মোটা মোটা লেটি আগুনে সেঁকা আর কলাইয়ের ডাল তাঁদের প্রিয় আহার। সুস্থ থাকতে কলাইয়ের ডাল উপকারি: কলাইকে ভারী, পাকে মধুর, স্নিগ্ধ, রুচিকারক, বায়ুনাশক, বীর্যবর্ধক বলা হয়।

বিভিন্ন রোগ বা সুস্থ থাকতে কলাই ডালের প্রয়োগ

১. কলাই জমে থাকা মল ঢিলে করে নীচে নামায়।

২. অত্যপ্ত পুষ্টিকর, মলমূত্র মুক্ত করে।

৩. জননীর স্তন্য দুগ্ধ বৃদ্ধি করে এবং মেদ বৃদ্ধি করে।

৪. কলাই কফ ও পিত্ত বৃদ্ধি করলেও অর্শ ও শ্বাস রোগে উপকারী।।

৫. কলাইয়ের ডালের বড়ি ও কলাইয়ের ডালের বড়া বলপ্রদ, পুষ্টিকর, বীর্যবর্ধক, বায়ুরোগনাশক, রুচি উৎপাদক।

৬. কলাইয়ের ডালের পাঁপড় রুচিবৃদ্ধি করে, খিদে বাড়িয়ে দেয়, হজম হয় তাড়াতাড়ি, রুক্ষ এবং একটু ভারী।

৭. কলাইয়ের ডাল যাতে বায়ুকায়ক না হয় সেইজন্যে এতে যথেষ্ট পরিমাণে রসুন ও হিং ফোড়ল দেওয়া উচিত।

৮. কলাইয়ের ডাল বাতকারক নয় কিন্তু গরিষ্ঠ হওয়ার জন্যে হজম হয় দেরিতে অতএব দুষ্প্রাচ্য। কাজেই যাঁদের হজম শক্তি কম তাঁদের পক্ষে বেশি না খাওয়াই ভাল।

৯. কলাইয়ের ডাল বেশি খেলে গ্যাসের সৃষ্টি হয়। এই দোষ কমাবার জন্যে এতে আদা, গোলমরিচ, আর হিং মেশাতে হবে।

১০. কলাইয়ের ডালের একটি বিশেষ গুণ আছে তা হলো এটি প্যারালিসিস বা পক্ষাঘাতের পথ্য। এই ডাল পুষ্টিকর ও শীতল। এই ডাল নিয়মিত খেলে মুখের প্যারালিসিস বা মুখ বেঁকে যাওয়া এবং শরীরের পক্ষাঘাত দুটোতেই উপকার পাওয়া যাবে।

কলাই-এর ডাল প্রতিদিন খাওয়ার প্রয়োজনীয়তা

কলাই বা মাষকলাই ডাল তো বাঙালিদের বিশেষ প্রিয়। হিং ফোড়ন, মৌরি বাটা ও আদা বাটা দিয়ে কলাইয়ের ডাল, আলু পোস্ত ও তেতুল বা কাঁচা আম বা টোপা কুলের টক- গরমকালে এই খাবার খেলে শরীর ঠাণ্ডা থাকে এবং মুখের রুচিও ফেরে।

কলাইয়ের ডাল বাটা দিয়ে বড়া ভেজে তৈরি করে হয় রসবড়া। অমৃতি জিলিপিও তৈরি হয় কলাইয়ের ডাল বাটা দিয়ে। বড়ি পাঁপড়, দহি বড়া ইত্যাদি তো আছেই। রাধাবল্লভী এবং কচুরিতেও কলাইয়ের ডালের পুর দেওয়া হয়। গরম কলাইয়ের ডালের বড়া (আদা মৌরি বাটা, পোস্ত ও হিং দিয়ে) ডাল ভাতের সঙ্গে খুবই রুচিকর। ভাজা কলাইয়ের ডালে ফুলকপি, মুলো ইত্যাদি দিয়ে শীতকালে খিচুড়িও শরীর সুস্থ রাখতে খাওয়া-দাওয়ায় কলাইয়ের ডালের উপযোগ।

তথ্যসূত্রঃ

১. সাধনা মুখোপাধ্যায়: সুস্থ থাকতে খাওয়া দাওয়ায় শাকসবজি মশলাপাতি, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, নতুন সংস্করণ ২০০৯-২০১০, পৃষ্ঠা ৬৪-৬৬।

Leave a Comment

error: Content is protected !!