বিবরণ: মমরডিকা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী বা বহুবর্ষজীবী আরোহী বা ভূশায়ী বীরুৎ। পত্র অর্ধ-গোলাকার বা ডিম্বাকার-তাম্বুলাকার, অখন্ড, ৩-৯ পদাঙ্গুলিকারে খন্ডিত। আকর্ষ সরল বা ২ খন্ডিত। পুষ্প হলুদ বা সাদা, ভিন্নবাসী বা সহবাসী। পুংপুষ্প: একল বা করিম্বোজ বা রেসিমোস, বৃতিনল ঘন্টাকার বা পেয়ালাকার, খন্ড ডিম্বাকার বা ভল্লাকার, দলমন্ডল চক্রাকার বা প্রশস্ত ঘন্টাকার, ৫ ভাগে বিভক্ত, খন্ড বিডিম্বাকার, দীর্ঘায়ত বা ডিম্বাকৃতি-দীর্ঘায়িত, পুংকেশর ৩টি, কখনও ৫টি বা ২টি, পুংদন্ড খাটো, পরাগধানী যুক্ত বা মুক্ত। স্ত্রীপুষ্প: একল, বৃতি ও দলমন্ডল পুংপুষ্পের বৃতি ও দলমন্ডলের অনুরূপ। গর্ভাশয় দীর্ঘায়ত বা মূলকাকার, গর্ভদন্ড সরু, গর্ভমুন্ড ৩টি। ফল বেরি সদৃশ, দীর্ঘায়ত, মূলকাকার বা বেলনাকার। বীজ রসস্ফীত, মসৃণ বা অমসৃণ।
মমরডিকা গণে বাংলাদেশে রয়েছে চারটি প্রজাতি যেগুলোর নাম হচ্ছে করলা, উচ্ছে, কাকরোল ও ঘি করলা।
তথ্যসূত্রঃ
১. এম অলিউর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩২১। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।