ভূমিকা: কোদো ধান (বৈজ্ঞানিক নাম: Paspalum scrobiculatum) হচ্ছে এক প্রকারের ভেষজ বীরুৎ । এই প্রজাতিটি এশিয়ার দেশে জন্মায়।
কোদো ধান-এর বিবরণ:
কোদো ধান একটি বর্ষজীবী ঘাস। যা প্রায় ৪ ফুট উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পায়। এর পুষ্পমঞ্জরী ৪ থেকে ৬টি রেসেম জন্মায়; যা ৪-৯ সেমি লম্বা। এর সরু, হালকা সবুজ পাতা ২০ থেকে ৪০ সেমি লম্বা হয়। এর বীজ খুবই ছোট এবং উপবৃত্তাকার, প্রায় ১.৫ মিমি প্রস্থ এবং ২ মিমি লম্বা; এগুলির রঙ হালকা বাদামী থেকে গাঢ় ধূসর পর্যন্ত পরিবর্তিত হয়। এই ধানের মূল অগভীর যা আন্তঃফসলের জন্য আদর্শ হতে পারে।
বিস্তৃতি: এই ধান আফ্রিকা, ক্রান্তীয় এবং উপ-ক্রান্তীয় এশিয়া থেকে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করে।
তথ্যসূত্র:
১. “Kodo Millet”, flowersofindia.net, ইউআরএলঃ https://www.flowersofindia.net/catalog/slides/Kodo%20Millet.html
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: David Eickhoff
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।