জরুরি নির্দেশ
জরুরি খবর আমরা রাত এগারটার আগেই জানলাম, এসেছে শক্তিধরের পুরোনো হুকুম, হাঁটবে না রাস্তায়, হাঁটা নিষেধ; তোমার প্রিয় পথটি জলপাই রঙের দখলে, তোমার প্রিয় হাতব্যাগটি ছিনিয়ে নিলো জলপাই রঙের ট্রাক, তোমার প্রিয় মাঠে এখন অস্ত্রধারি খেলোয়াড়েরা খেলা করে, প্রিয় লোকাল বাসটি ঠিক সময়ে ছাড়ে না, রাতের ট্রেনে আর কোনোদিন তোমাকে নিয়ে শহরে ফিরব না; আরো পড়ুন