ইতালি ইউরোপের পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণমূলক শিল্পোন্নত নিপীড়ক রাষ্ট্র
মাত্র কয়েক দশক আগেও ইতালি একটি দরিদ্র অনগ্রসর দেশ ছিল। অর্থনীতিতে কৃষিপ্রাধান্য এবং দেশে খনিজ কাঁচামালের ও জ্বালানির অভাব তার শিল্প ও অর্থনীতির বিকাশকে প্রহত করেছিল। তবু ইতালীয় সাম্রাজ্যবাদের আপেক্ষিক দুবলতা থেকে কোনোক্রমেই তার আক্রমণাত্মক লক্ষ্যের সীমাবদ্ধতা প্রমাণিত হয় না। ইতালি সম্পর্কে লেখার সময় লেনিন লক্ষ্য করেন যে এই শতকের গোড়ার দিকেই সে ভিন্নদেশ শোষণকারী রাষ্ট্র, ‘নির্মম, বিভৎস ধরনের প্রতিক্রিয়াশীল ও লণ্ঠনকারী বুর্জোয়াদের রাষ্ট্র হয়ে উঠেছিল। এই বুর্জোয়ারাই ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল যাতে ইতালীয় সমরবাদের হঠকারিতা ও আক্রমণের প্রবণতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। আরো পড়ুন