বিবরণ: সিট্রালাস (বৈজ্ঞানিক নাম: Citrullus) হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী বা বহুবর্ষজীবী আরোহী বীরুৎ। এদের পাতা গোলাকার বা ত্রিকোণাকার পুষ্প সহবাসী বা ভিন্নবাসী।
পুংপুস্প: এদের বৃতিনল ঘন্টাকার, ৫ খন্ডিত, দলমন্ডল ৫ ভাগে বিভক্ত, খন্ড ডিম্বাকার দীর্ঘায়ত, পুংকেশর ৩টি, বৃতিনলের পাদদেশে সন্নিবিষ্ট, পুংদন্ড মুক্ত, পরাগধানী প্রায় মুক্ত, ১টি, ১ প্রকোষ্ঠী, অবশিষ্ট পরাগধানী ২-প্রকোষ্ঠী।
স্ত্রী পুষ্প: বৃতিনল ও দলমন্ডল পুংপুষ্পের বৃতিনল ও দলমন্ডলের অনুরূপ, বন্ধ্যা পুংকেশর ৩টি, দৃঢ় রোমাকৃতি বা জিহ্বাকার, গর্ভাশয় ডিম্বাকার, অমরা ৩টি, গর্ভদন্ড খাটো, স্তম্ভকার, গর্ভমুন্ড ৩টি, বৃক্কাকার। ফল গোলাকার বা দীর্ঘায়ত, অবিদারী, বহুবীজী। বীজ দীর্ঘায়ত, চাপা, মসৃণ।
বাংলাদেশে সিট্রালাস গণে আছে দুইটি প্রজাতি যেগুলো হচ্ছে মাকাল (বৈজ্ঞানিক নাম: Citrullus colocynthis) এবং তরমুজ (বৈজ্ঞানিক নাম: Citrullus lanatus) ।
আরো পড়ুন
- ঝিঙ্গা বা ঝিংগা-র লতা, মূল, ফলের নানা ভেষজ গুণ
- তরমুজ ও বীজের সাতটি ভেষজ গুণাগুণ ও উপকারিতা
- কাঁকুড় বা কাঁকড়ি খাওয়ার উপকারিতা ও ছয়টি ভেষজ গুণাগুণ
- করলা বা উচ্ছের বহুবিধ ভেষজ গুনাগুণ, পুষ্টিমান ও উপকারিতা
- তরমুজ বা খরমুজা উষ্ণ ও নাতিশীতোষ্ণ দেশসমূহের বাণিজ্যিক ফল
- ইন্দ্রায়ন বা মাকাল ফল হচ্ছে আফ্রিকা ও এশিয়ার লতানো উদ্ভিদ
- সিট্রালাস হচ্ছে কিউকারবিটাসি বা শসা লাউ পরিবারের একটি গণের নাম
- মালা আফ্রিকা অস্ট্রেলিয়া ও এশিয়ার কিউকারবিটাসি পরিবারের লতানো উদ্ভিদ
- প্রকৃতির এক অনন্য সৃষ্টি মুকিয়া গণ ও আমাদের আগমুখি লতা
- ঘি করলা বা ভাত করলা দক্ষিণ এশিয়া ও মায়ানমার অঞ্চলের সবজি
- কাঁকরোল বা কাকরোল বা গোলকাক এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের জনপ্রিয় সবজি
- উচ্ছে পৃথিবীর উষ্ণ মণ্ডলীয় অঞ্চলের ভেষজ সবজি
- করলা পৃথিবীর গ্রীষ্ম প্রধান অঞ্চলের জন্মানো ভেষজ সবজি
- মমরডিকা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ
- গুটি বান্দল এশিয়া ও অস্ট্রেলিয়ার কিউকারবিটাসি পরিবারের লতা
- দেতরা বা বান্দল দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার ঔষধি লতা
- ঝিঙ্গা বা ঝিঙা-এর হচ্ছে সারা বিশ্বে আবাদকৃত একটি সবজি
- লাফা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ
- চালকুমড়া এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার একটি জনপ্রিয় শাক ও সবজি
- পটল লতার পনেরোটি ভেষজ গুণ ও প্রযোগ পদ্ধতি
- বেনিনকাসা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ
- লাউ বা কদু হচ্ছে এশিয়া ও আফ্রিকার জনপ্রিয় পাতা ও ফল সবজি
- লাগেনারিয়া হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ
- চালকুমড়া বা জালিকুমড়ার ১৫টি ঔষধি গুণ ও ব্যবহার
- লাউ বা কদুর ষোলটি ঔষধি গুনাগুণ ও নানামুখী উপকারিতা
- ফুটি বা বাঙ্গি বা বাঙ্গী বা বাঙির কয়েকটি বহুমুখী ঔষধি গুনাগুণ
- তেলাকুচা প্রকৃতির লতানো বীরুৎ ও এর বহুমুখী ভেষজ ওষধি গুরুত্ব
তথ্যসূত্র:
১. এম অলিউর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩০৫। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।