ভূগোল শাস্ত্রে স্থানিক ও কালিক পর্যায়ে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক পঠন ও বিশ্লেষণ করা হয়

ভূগোল

সাধারণভাবে ভূগোল বা ভূগোল শাস্ত্র বা ভূগোলবিদ্যা বা ভূগোলকবিদ্যা (ইংরেজি: Geography) বলতে এমন শাস্ত্রকে বুঝায় যাতে স্থানিক ও কালিক পর্যায়ে মানুষ ও পরিবেশের মধ্যে ̈আন্তঃসম্পর্ক পঠন পাঠন ও বিশ্লেষণ করা হয়। ভূগোল হলো মহাবিশ্ব এবং এর বৈশিষ্ট্যগুলির একটি পদ্ধতিগত গবেষণা। ভূগোল শাস্ত্রকে চারটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়: ক)গাণিতিক ভূগোল খ) প্রাকৃতিক ভূগোল গ) মানবিক ভূগোল ও আরো পড়ুন

প্রয়োগবাদ বিচার্য বিষয়ের নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের উপযোগিতার ভিত্তিতে সত্য নিরূপণ করে

প্রয়োগবাদ বা দরকারবাদ বা প্রাগমেটিজম (ইংরেজি: Pragmatism) সত্য নিরূপণ করে বিচার্য বিষয়ের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের উপযোগিতার ভিত্তিতে। প্রয়োগবাদ আধুনিক দর্শনের একটি অন্তর্মুখী ভাববাদী তত্ত্ব। ইংরেজি প্রাগমেটিজম কথাটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ ‘প্রাগমা’ থেকে। ‘প্রাগমা’র অর্থ হচ্ছে কার্য সম্পাদিত বা কার্যকৃত। প্রয়োগবাদ শব্দ এবং চিন্তাধারাকে ভবিষ্যদ্বাণী, সমস্যা সমাধান এবং কর্মের সরঞ্জাম এবং যন্ত্র হিসাবে বিবেচনা … Read more

একেশ্বরবাদের হচ্ছে সর্বশক্তিমান, সর্ব-বিষয়ে হস্তক্ষেপকারী স্রষ্টা একমাত্র ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস

এপোলোর মন্দিরে একেশ্বরবাদ ও বহুঈশ্বরবাদের অবস্থান

একেশ্বরবাদ (ইংরেজি: Monotheism) হচ্ছে এক দেবতা বা শুধু একজন ঈশ্বরের প্রতি বিশ্বাস। একেশ্বরবাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো একমাত্র ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস যেই ঈশ্বর এই বিশ্ব সৃষ্টি করেছিল, এবং সেই ঈশ্বর সর্বশক্তিমান ও পৃথিবীর সর্ব-বিষয়ে হস্তক্ষেপকারী। ইংরেজী শব্দটি হেনরি মোর (১৬১৪-১৬৮৭) প্রথম ব্যবহার করেছিলেন। একেশ্বরবাদ এবং বহুঈশ্বরবাদ প্রায়শই বরং সহজ শর্তে ভাবা হয় বলতে গেলে, যেমন … Read more

বহুঈশ্বরবাদ হচ্ছে গোত্রপন্থীদের নিজস্ব ধর্ম ও আচারানুসারে পালিত দেবদেবীদের উপাসনা

এপোলোর মন্দিরে একেশ্বরবাদ ও বহুঈশ্বরবাদের অবস্থান

বহুঈশ্বরবাদ (ইংরেজি: Polytheism) হলো একাধিক দেবদেবীর উপাসনা বা বিশ্বাস, যা সাধারণত তাদের নিজস্ব ধর্ম এবং আচারের সাথে বহু দেবদেবীদের এক মণ্ডপে একত্রিত করে। এক কথায় বহু ঈশ্বরে বিশ্বাসকে বহু ঈশ্বরবাদ বলা হয়। আদি গোত্রভিত্তিক সমাজে অলৌকিক শক্তির আধার হিসেবে মানুষ প্রাকৃতিক জগতের বিভিন্ন সজীব বা আজীব বস্তু কিংবা বস্তুর প্রতীককে পূজা করত। গোত্রতান্ত্রিক সমাজের ভাঙ্গনের … Read more

রাজনৈতিক চিন্তার ইতিহাস দাস যুগ থেকে বিশ্বের ইতিহাসের সংগে পুঁজিবাদ পর্যন্ত বিরাজমান

এথেন্সের স্কুল

রাজনৈতিক চিন্তার ইতিহাস (ইংরেজি: History of political thought) প্রাচীন দাস যুগ থেকেই বিশ্বের রাজনৈতিক ইতিহাসের সংগে বিরাজমান এবং এভাবেই মানুষের রাজনৈতিক চিন্তার ইতিহাস সামন্তবাদী যুগ পেরিয়ে নবজাগরণের মাধ্যমে পুঁজিবাদ পর্যন্ত প্রসারিত। আলোকায়নের যুগে রাজনৈতিক সত্তা স্ব-শাসন ও রাজতন্ত্রের মৌলিক ব্যবস্থা থেকে শিল্পায়িত ও আধুনিক পুঁজিবাদী যুগের বিদ্যমান জটিল গণতান্ত্রিক ও সাম্যবাদী ব্যবস্থায় বিস্তৃত হয়। সমান্তরালভাবে, … Read more

প্লটিনাস গ্রিসের একজন ভাববাদী দার্শনিক

প্লটিনাস বা প্লোতিনোস (গ্রিক: Πλωτῖνος, লাতিন: Plotinus; ২০৪/৫ – ২৭০) ছিলেন গ্রিসের একজন ভাববাদী দার্শনিক। কিন্তু প্লটিনাসের জন্ম হয়েছে মিসরে এবং তিনি জীবন অতিবাহিত করেছেন রোম নগরে। প্লটিনাসকে নব প্লেটোবাদের প্রতিষ্ঠাতা মনে করা হয়। প্লটিনাসের ব্যাখ্যায় দর্শন অধিকতর রহস্যময় রূপ ধারণ করে। প্লটিনাসের মতে সৃষ্টি পরিক্রমার উৎস হচ্ছে এক ঈশ্বর। কিন্তু ঈশ্বর হচ্চে মানুষের অনুধাবন … Read more

অর্থনীতি হচ্ছে নির্দিষ্ট সামাজিক-অর্থনৈতিক গঠনরূপের উৎপাদন-সম্পর্কের সমষ্টি

ফাগারদের মুদ্রা অর্থনীতি

অর্থনীতি (ইংরেজি: Economy) হচ্ছে নির্দিষ্ট সামাজিক-অর্থনৈতিক গঠনরূপের উৎপাদন-সম্পর্কের সমষ্টি। অর্থনীতি হচ্ছে সমাজের অর্থনৈতিক বুনিয়াদ বা কিছু ক্ষেত্রে জাতীয় অর্থনীতি বা তার অংশ এবং কতিপয় ক্ষেত্রে অর্থনৈতিক শাস্ত্রকেও যেমন শিল্প-অর্থশাস্ত্র, কৃষি-অর্থশাস্ত্রইত্যাদিকেও অর্থনীতি বলা হয়। অর্থাৎ অর্থনীতি হচ্ছে বিভিন্ন কার্যকর্তার (ইংরেজি: Agents) দ্বারা উৎপাদন, বিতরণ, বা বাণিজ্য, এবং পণ্যদ্রব্য ও সেবার ভোগের ক্ষেত্র। এর বিস্তৃত অর্থে বোঝা … Read more

সরকার হলো ব্যবস্থা বা গোষ্ঠী যা সংগঠিত সম্প্রদায়, প্রায়শই একটি রাষ্ট্রকে পরিচালনা করে

সরকার মানুষ

একটি সরকার হলো ব্যবস্থা বা একটি গোষ্ঠী যা একটি সংগঠিত সম্প্রদায়কে, প্রায়শই একটি রাষ্ট্রকে পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার সমার্থক নয়। সরকার হলো রাষ্ট্রের একটি উপাদান বা অঙ্গ। বাস্তবক্ষেত্রে সরকারের মধ্য দিয়েই রাষ্ট্রের কার্যনির্বাহ হয়। সে কারণে সাধারণ দৃষ্টিতে রাষ্ট্র ও সরকার অভিন্ন বলে বিবেচিত হয়। অবশ্য তত্ত্বগত পার্থক্য থাকলেও লাস্কি, জি ডি এইচ কোল … Read more

বিজ্ঞানের ইতিহাস হচ্ছে প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞান বিষয়ক জ্ঞানের চর্চা

মহীশুর রকেট

বিজ্ঞানের ইতিহাস (ইংরেজি: History of Science) হলো প্রাকৃতিক এবং সামাজিক উভয় ধরনের বিজ্ঞানসহ বিজ্ঞান এবং বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ সংক্রান্ত অনুশীলন ও শিক্ষণ। বিজ্ঞান প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে গবেষণামূলক, তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের একটি কলেবর, যা বিজ্ঞানীদের দারা উৎপাদিত। বিজ্ঞানীরা বাস্তব-বিশ্ব ঘটনার পর্যবেক্ষণ, ব্যাখ্যা এবং প্রত্যক্ষণগুলির উপরে জোর দেয়। আরো পড়ুন

আদি যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত এশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস প্রসঙ্গে

মহীশুর রকেট

প্রাচীন যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত এশিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে। এশিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস বলতে আমরা চীন, ভারত, বাংলাদেশ পশ্চিম এশিয়া ও জাপানের ইতিহাসকে প্রধানত বুঝে থাকি। আরো পড়ুন

error: Content is protected !!