প্রত্যক্ষ অনুমান হচ্ছে সেই সিদ্ধান্ত বা অনুমান যা একটিমাত্র হেতু বা দত্ত বাক্য দ্বারা গৃহীত

প্রচলিত যুক্তিশাস্ত্রে প্রত্যক্ষ অনুমান (ইংরেজি: Immediate Inference) বলতে সেই সিদ্ধান্ত বা অনুমানকে বুঝানো হয় যে অনুমান একটিমাত্র হেতু বা দত্ত বাক্য দ্বারা গৃহীত হয়। যেমনঃ সকল মানুষ মরণশীল। অতএব, কোনো মানুষ অমর নয়। আরো পড়ুন

দর্শনে অভিন্নতার বিধান হচ্ছে চরম অভিন্নতার বদলে আপেক্ষিক অভিন্নতা

কোনো দুটি বিষয়, ব্যক্তি বা বস্তুর মধ্যে হুবহু সাদৃশ্য বা মিল থাকলে তাদের অভিন্ন বলা হয়। ‘অভিন্নতা’ কথাটি তুলনার ক্ষেত্রে এবং বস্তুর ধারাবাহিকতা বুঝাবার প্রয়োজনে ব্যবহৃত হয়। ক এবং খ উভয়ের মধ্যে যদি একই গুণের অস্তিত্ব দেখা দেয় তবে ক এবং খ কে অভিন্ন বলা হবে। আরো পড়ুন

ইতিহাসের ভাববাদী ব্যাখ্যা হচ্ছে মহামানব, বা অতিপ্রাকৃত বিধাতার ইচ্ছাতে পরিবর্তন

ইতিহাসের ভাববাদী ব্যাখ্যা (ইংরেজি: Idealistic Understanding of History) হচ্ছে বিধাতার নির্বাচিত সম্রাট ও মহামানবগণ সমাজ ও সভ্যতার মূল চালক হিসাবে কাজ করেন। তাঁদের ইচ্ছাতেই সমাজ ও সভ্যতার উদ্ভব ও বিকাশ কিংবা বিলয় ঘটে। সমাজ ও সভ্যতার পরিবর্তনের কাহিনী নিয়ে রচিত হয় ইতিহাস। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য তাই আবশ্যক ইতিহাস আরো পড়ুন

নৈর্বক্তিক ভাববাদ মনের বাইরে অতিব্যক্তিক ও অতিপ্রাকৃতিক ভাবকে মূল বলে মনে করে

নৈর্বক্তিক ভাববাদ বা বাস্তব ভাববাদ (ইংরেজি: Objective Idealism) ব্যক্তির মনের বাইরে একটি অতিব্যক্তিক এবং অতিপ্রাকৃতিক কোনো ভাবকে সব কিছুর মূল বলে মনে করা হয়। দর্শনে ভাববাদকে দুটি উপবিভাগে বিভক্ত করা হয়; (১) নৈর্বক্তিক ভাববাদ, (২) আত্মগত বা মন্ময় ভাববাদ। মন্ময় ভাববাদ মনের চেতনাকে অস্তিত্বের মূল বলে নির্দিষ্ট করা হয়। আরো পড়ুন

ভাব বা ধারণা দর্শনে বহুল ব্যবহৃত ও পরিচিত দুটি শব্দ

‘ভাব’ বা ধারণা (ইংরেজি: Idea) বলতে সাধারণত কোনো কিছু সম্পর্কে মানুষের মনের ধারণা বুঝায়। এই শব্দ বা পদটি বহুল পরিচিত এবং ব্যবহৃত হলেও দর্শন এবং মনোবিজ্ঞানের ইতিহাসে ‘ভাব’ এর কোনো সর্বজনস্বীকৃত সংজ্ঞা দেখতে পাওয়া যায় না। ‘ভাব’ মনের ব্যাপার;_ একথা স্বীকার করলেও ভাব কিভাবে তৈরি হয় এবং ‘ভাব ও ভাবের উৎস’-এ দুয়ের মধ্যে কি পার্থক্য, … Read more

ইবনে সিনা ছিলেন দার্শনিক, চিকিৎসাবিদ, পদার্থবিজ্ঞানী এবং কবি

ইবনে সিনার দর্শনে ভাববাদী ও বস্তুবাদী উভয় ধারারই আমরা পরিচয় পাওয়া যায়। ইবনে সিনা গতি, শূণ্যতা, তাপ, আলো, স্থানিক আকর্ষণ প্রভৃতি ক্ষেত্রে গবেষণা করেন। আরো পড়ুন

ইবনে খালদুন আরব সভ্যতার সমাজতাত্ত্বিক এবং ইতিহাসের দার্শনিক

আরব সভ্যতার ঐতিহাসিক, সমাজতাত্ত্বিক এবং ইতিহাসের দার্শনিক হিসাবে ইবনে খালদুন-(ইংরেজি: Ibn Khaldun; ২৭ মে ১৩৩২ – ১৭ মার্চ ১৪০৬ খ্রি.) এর নাম সুবিখ্যাত। উত্তর আফ্রিকার তিউনিসে তাঁর জন্ম। তাঁর শিক্ষাগত ও রাজনৈতিক জীবনের বিচিত্র কর্মকান্ডের কেন্দ্র প্রধানত উত্তর আফ্রিকা। মাত্র বিশ বছর বয়সে দেশের সুলতানের অধীনে গুরুত্বপূর্ণ পদে তিনি নিযুক্ত হন। তারপর কখনো সুলতানের কর্মসচিব, … Read more

প্রকল্প কাকে বলে?

প্রকল্প হচ্ছে কোনো সমস্যার ক্ষেত্রে সম্ভাব্য সমাধানের মধ্যে কোনো একটিকে নির্বাচন করে প্রমাণ ও পরীক্ষার দিকে অগ্রসর হওয়ার পদ্ধতিকে প্রকল্প বা আন্দাজের ভিত্তিতে অগ্রসর হওয়া (ইংরেজি: Hypothesis) বলে। আরো পড়ুন

অনশন প্রসঙ্গে

অনশন (ইংরেজি: Hunger-strike) শব্দটির অর্থ হচ্ছে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ না করা। এটি সাধারণ অর্থে উপবাসে থাকা। বিভিন্ন ধর্মে কোনো কোনো উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য উপবাস করার নিয়ম দেখা যায়। এরূপ অনশন দ্বারা মানুষ মনের শান্তি লাভ করতে চায় এবং ধর্মের অনুশাসন লাভ করে। কিন্তু আধুনিককালে এর একটি রাজনৈতিক অর্থ বহন করে। বিপক্ষ শক্তির বিরুদ্ধে অনশনকে … Read more

সুন জু প্রাচীন চীনের একজন বস্তুবাদী দার্শনিক ছিলেন

সুন জু (ইংরেজি: Hsun Tzu বা Xunzi বা বা Xun Kuang; ৩১০-২২০ খৃ.পূ) প্রাচীন চীনের একজন বস্তুবাদী দার্শনিক ছিলেন। তাঁর সময়কার প্রচলিত চিন্তাধারার তিনি ছিলেন বিরোধী। সমগ্র বিশ্বকে বস্তু হিসেবে ব্যাখ্যা করার তিনি চেষ্টা করেন। বিশ্বের কোনো স্রষ্টা আছে-এ কথা তিনি বিশ্বাস করতেন না। তিনি প্রকৃতির ক্ষেত্রে দুটি শক্তি অস্তি (ইয়াং) এবং নাস্তি ( ইন) … Read more

error: Content is protected !!