আনাক্সিমেনিস ছিলেন প্রাচীন গ্রিসের দার্শনিক

এনাক্সিমেনিস বা আনাক্সিমেনিস বা মিলেতুসের আনাক্সিমেনিস (ইংরেজি: Anaximenes; ৫৮৮-৫২৫ খ্রি. পূ.) ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক। তার জীবনের বিবরণ অস্পষ্ট এবং অনথিভুক্ত কারণ তার কোনও কাজ সংরক্ষিত হয়নি। গ্রীক দর্শনশাস্ত্রের ইতিহাসে এরিস্টট্ল এবং অন্যান্য লেখকদের দ্বারা তৈরি মতামত ও মন্তব্যগুলির কারণে আনাক্সিমেনের ধারণা ও দর্শন আজকে পরিচিত। আরো পড়ুন

এনাক্সিমেণ্ডার ছিলেন একজন গ্রিক বস্তুবাদী দার্শনিক

এনাক্সিমেণ্ডার (ইংরেজি: Anaximander; খ্রি.পূ. ৬১০-৫৪৬) ছিলেন আদি গ্রিক দার্শনিক থেলিসের শিষ্য। এনাক্সিমেণ্ডারের দর্শন বস্তুবাদী বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। জীবন এবং জগৎ সম্পর্কে এনাক্সিমেণ্ডারের ব্যাখ্যা দ্বন্দ্বমূলক চরিত্রে বিশিষ্ট। বস্তুজগৎ এবং প্রাণীজগতের বিবর্তনমূলক ব্যাখ্যার আভাসও এনাক্সিমেণ্ডারের দর্শনে স্পষ্টরূপে পাওয়া যায়। আরো পড়ুন

আনাক্সাগোরাস সক্রেটিসের পূববর্তী যুগের অন্যতম গ্রিক দার্শনিক

আনাক্সাগোরাস বা এনাক্সাগরাস (ইংরেজি: Anaxagoras, ৫০০-৪২৮ খ্রি.পূ.) সক্রেটিসের পূববর্তী যুগের অন্যতম গ্রিক দার্শনিক। এই যুগের অপর গ্রিক দার্শনিকদের মধ্যে থেলিস, এনাক্সিমেনিস এবং এনাক্সিমেণ্ডারের নাম বিখ্যাত। আদি গ্রিক দার্শনিকদের বৈশিষ্ট্য ছিল জীবন এবং জগতের ব্যাখ্যায় বাস্তবতাবোধ। এনাক্সাগোরাসের দর্শনেও এই বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। আরো পড়ুন

বিশ্লেষণ এবং সংশ্লেষণ কাকে বলে?

বিশ্লেষণ এবং সংশ্লেষণ (ইংরেজি: Analysis and Synthesis) উভয় শব্দ মানুষের মানসিক কিংবা দৈহিক একটি বিশেষ ক্রিয়ার কথা বুঝায়। বিশ্লেষণ বলতে একটি সমগ্রকে তার অন্তর্ভুক্ত অংশসমূহে বিভক্তকরণ এবং সংশ্লেষণ বলতে অংশসমূহের সম্মেলনের মাধ্যমে সমগ্র পুনর্গঠনকে বুঝায়। জ্ঞানের ক্ষেত্রে আদিকাল থেকে মানুষ এই পদ্ধতিকে ব্যবহার করে এসেছে। আরো পড়ুন

সাদৃশ্য, উপমা, সাদৃশ্যানুমান প্রক্রিয়া কাকে বলে?

উপমা, সাদৃশ্য, সাদৃশ্যানুমান (ইংরেজি: Analogy) হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় থেকে অন্য কোন বিষয়ে তথ্য বা অর্থ স্থানান্তরের একটি জ্ঞানীয় প্রক্রিয়া, বা এমন একটি প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ভাষাগত অভিব্যক্তি। ইংরেজী ‘এ্যানালজি’ শব্দ গ্রিক শব্দ ‘এ্যানালজিয়া’ থেকে উদ্ভুত। এ্যানালজিয়ার অর্থ হচ্ছে অনুপাত। প্রাচীনকালে অনুপাতের সমতা বা সাদৃশ্য অঙ্কশাস্ত্রে সিদ্ধান্তের ভিত্তি হিসাবে ব্যবহৃত হতো। আরো পড়ুন

জালিয়ানওয়ালাবাগ গণহত্যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা

জালিয়ানওয়ালাবাগ গণহত্যা বা অমৃতসর গণহত্যা (ইংরেজি: Jallianwala Bagh massacre) ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। প্রথম মহাযুদ্ধ পরবর্তীকালে ১৩ এপ্রিল, ১৯১৯ সনে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সামরিক অধিনায়ক নরপিশাচ জেনারেল ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগ নামক একটি বন্ধ উদ্যানে আরো পড়ুন

বাক্যের দ্ব্যর্থকতা বা দ্ব্যর্থক বাক্যাংশ কাকে বলে

বাক্যের দ্ব্যর্থকতা বা দ্ব্যর্থক বাক্যাংশ (ইংরেজি: Amphiboly) হচ্ছে যুক্তির ক্রটিবিশেষ। যুক্তির মধ্যে একটি ব্যক্যকে যদি একাধিক অর্থে ব্যবহার করা হয় কিংবা বাক্যটি যদি এরূপভাবে গঠিত হয় যে তার একাধিক অর্থ করা সম্ভব, তা হলে সিদ্ধান্ত ভ্রান্ত হতে পাবে। এ কারণে একই যুক্তির মধ্যে একাধিক অর্থপূর্ণ কোনো বাক্য ব্যবহারকে দ্ব্যর্থকতার দোষে দুষ্ট বলা হয়। আরো পড়ুন

পরার্থবাদ দ্বারা অপরের জন্য দুঃখ-কষ্ট সহ্য করা বা ত্যাগ স্বীকারের মনোভাব বুঝায়

ইংরেজি ‘Altruism বা অলট্রুইজম’ বা পরার্থবাদ শব্দের উৎপত্তি ফরাসি ভাষা থেকে। ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট কোঁতে তাঁর মতবাদের ব্যাখ্যায় এই শব্দের ব্যবহার করেন। ইগোইজম বা আত্মবাদের বিরোধীভাব হিসাবে পরার্থবাদ ব্যবহৃত হয়। পরার্থবাদ কথাটির সাধারণ অর্থ সুপরিচিত। এই অর্থে পরার্থবাদ দ্বারা অপরের জন্য দুঃখ-কষ্ট সহ্য করা বা ত্যাগ স্বীকারের মনোভাব বুঝায়। আরো পড়ুন

বিচ্ছিন্নতা হচ্ছে কোনো কিছুর গুণ বা শক্তিতে স্বকীয় সত্তা হিসাবে প্রতিপন্ন করা

কোনো কিছুর গুণ বা শক্তিতে তার মূল আধার নিরপেক্ষভাবে স্বকীয় সত্তা হিসাবে প্রতিপন্ন করাকে দর্শনে বিচ্ছিন্নতা (ইংরেজি: Alienation) বলা হয়। সামাজিক অর্থনৈতিক বিকাশে বিচ্ছিন্নতাবাদ যে একটা প্রতিবন্ধকরূপে কাজ করে, সে সত্যকে মাকর্সবাদী দর্শনের প্রতিষ্ঠাতা কার্ল মাকর্স প্রথমে উদঘাটন করেন। তাঁর মতে মানব সমাজের ক্রমবিকাশে মানুষের শ্রমশক্তি, শ্রমশক্তির বিভিন্ন ফলাফল যেমন- অর্থের উৎপাদন, মুদ্রার আবিস্কার, উৎপাদনের সম্পর্ক ইত্যাদি সবকিছুর আধার হচ্ছে শ্রমজীবী মানুষ। আরো পড়ুন

আলেক্সান্দ্রীয় দর্শন হচ্ছে সামাজিক বিজ্ঞানে প্রাচীন আলেকজান্দ্রিয়া শহরের অবদান

আলেক্সান্দ্রীয় দর্শন (ইংরেজি: Alexandrian School of Philosophy) হচ্ছে সাহিত্য, দর্শন, ঔষধ এবং বিজ্ঞানের হেলেনীয় এবং রোমান যুগের মিশরের আলেকজান্ডার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে গড়ে ওঠা প্রবণতাগুলির জন্য একটি যৌথ পদবী। গ্রিক সভ্যতার পতনের পর মিশরের আলেক্সান্দ্রীয়া শহর প্রায় হাজার বছর ধরে বিজ্ঞান, সাহিত্য এবং দর্শনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। আরো পড়ুন

error: Content is protected !!