গ্যালেন ছিলেন রোমান সাম্রাজ্যের গ্রীক চিকিত্সক, সার্জন এবং দার্শনিক

গ্যালেন বা ক্লডিয়াস গ্যালেন বা এলিয়াস গ্যালেনুস বা পারগামনের গ্যালেন (ইংরেজি: Aelius Galenus বা Galen বা Claudius Galenus; সেপ্টেম্বর ১৩০- ২১০ খ্রি.) ছিলেন রোমান সাম্রাজ্যের একজন গ্রীক চিকিত্সক, সার্জন এবং দার্শনিক। আরো পড়ুন

সিগমুন্ড ফ্রয়েড ছিলেন মনোসমীক্ষণ নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক ও প্রবক্তা

সিগমুন্ড ফ্রয়েড বা সিগমাণ্ড ফ্রয়েড (ইংরেজি: Sigmund Freud; ৬ মে ১৮৫৬- ২৩ সেপ্টেম্বর ১৯৩৯) মনোসমীক্ষণের প্রবক্তারূপে মনোবিজ্ঞানের ইতিহাসে বিখ্যাত। অস্ট্রিয়ার মোরাভিয়াতে ফ্রয়েডের জন্ম। অধ্যয়ন জীবনে আইন থেকে বিজ্ঞান এবং পরবর্তীকালে তিনি চিকিৎসাশাস্ত্রে আত্মনিয়োগ করেন। ১৮৮৪ সনে ফ্রয়েড ভিয়েনার হাসপাতালে চিকিৎসক হিসাবে নিযুক্ত হন। ১৮৮৫ সনে ফ্রয়েড ফরাসি স্নায়ুতন্ত্রবিদ চারকটের সংযোগে আসেন। চারকট মনে করতেন মৃগীরোগের … Read more

শার্ল ফুরিয়ে ছিলেন বিখ্যাত ফরাসি কল্পলৌকিক সমাজতন্ত্রী

শার্ল ফুরিয়ে বা ফ্রাঙ্কো-ম্যারি-চার্লস ফোরিয়ার (ইংরেজি: François Marie Charles Fourier; ৭ এপ্রিল ১৭৭২ – ১০ অক্টোবর ১৮৩৭ খ্রি.) ছিলেন বিখ্যাত ফরাসি কল্পলৌকিক সমাজতন্ত্রী। ফুরিয়ে একটি অর্থবান পরিবারে জন্মগ্রহণ করেন এবং পিতার মৃত্যুর পরে নিজে যথেষ্ট অর্থের মালিকও হন। কিন্তু পরিবর্তীকালে রাজনৈতিক গণ্ডগোলে তাঁর পৈতৃক সম্পত্তি বিনষ্ট হয়। আরো পড়ুন

রবার্ট ফিলমার ছিলেন সপ্তদশ শতকের ইংল্যাণ্ডের একজন রাষ্ট্রচিন্তাবিদ

রবার্ট ফিলমার (ইংরেজি: Robert Filmer; ১৫৮৯- ২৬ মে ১৬৫৩ খ্রি.) সপ্তদশ শতকের ইংল্যাণ্ডের একজন রাষ্ট্রচিন্তাবিদ। রবার্ট ফিলমার অবশ্য অধিক খ্যাতিলাভ করেন তাঁর মৃত্যুর পর। আরো পড়ুন

ইয়োহান গটলিব ফিকটে ছিলেন জার্মান ভাববাদী দার্শনিক

ইয়োহান গটলিব ফিকটে (ইংরেজি: Johann Gottlieb Fichte; ১৯ মে, ১৭৬২ – ২৭ জানুয়ারি, ১৮১৪) ছিলেন জার্মান ভাববাদী দার্শনিক। জার্মান ভাববাদী দর্শনে কাণ্টের পরেই ফিকটের স্থান। আরো পড়ুন

লুডউইগ ফয়েরবাখ ছিলেন একজন জার্মানির বস্তুবাদী দার্শনিক

লুডউইগ ফয়েরবাখ বা লুডউইগ ফয়েরবাক (ইংরেজি: Ludwig Feuerbach; ১৮০৪-৭২ খ্রি.) ছিলেন জার্মানির বস্তুবাদী দার্শনিক। একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কিন্তু তাঁর বস্তুবাদী চিন্তাধারার জন্য ১৮৩০ সালে ফয়েরবাককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়। হেগেলের ভাববাদের সমালোচনা এবং ধর্মের বস্তুবাদী ব্যাখ্যার জন্য ফয়েরবাখ ফ্রিডরিখ এঙ্গেলস, কার্ল মার্কস এবং সমসাময়িক অন্যান্য বস্তুবাদী চিন্তাবিদদের উপর বিশেষ প্রভাব বিস্তার করেন। আরো পড়ুন

এরাটোসথেনিস আলেকজান্দ্রিয়ার বিখ্যাত গ্রন্থাগারিক এবং ব্যাকরণবিদ

সাইরিনের এরাতোস্থেনেস বা এরাটোসথেনিস (ইংরেজি: Eratosthenes of Cyrene) আলেকজান্দ্রিয়ার বিখ্যাত গ্রন্থাগারিক এবং ব্যাকরণবিদ। প্রাচীনকালের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান বলেও পরিচিত। তিনি ছিলেন জ্ঞানপিপাসু ব্যক্তি, যিনি আলেকজেন্দিয়া লাইব্রেরী-তে কেবলমাত্র জ্ঞানার্জনের জন্য কর্মরত ছিলেন। আরো পড়ুন

এপিকিউরাস প্রাচীন গ্রিসের বস্তুবাদী দার্শনিক

এপিকিউরাস বা এপিকুরোস বা এপিক্যুরাস (ইংরেজি: Epicurus; ৩৪১-২৭০ খ্রি. পূ.) প্রাচীন গ্রিসের বস্তুবাদী দার্শনিক এবং নীতিশাস্ত্রের এপিক্যুরিয়ানিজম বা প্রাচীন সুখবাদের প্রতিষ্ঠাতা। প্রাচীন গ্রিসে এপিক্যুরিয়ানিজম-এর প্রতিদ্বন্দ্বী মত ছিল স্টয়েসিজম বা বৈরাগ্যবাদ। আরো পড়ুন

এম্পেডোক্লিস প্রাচীন গ্রিসের অন্যতম বৈজ্ঞানিক এবং বস্তুবাদী দার্শনিক

এম্পেডোক্লিস বা এমপিডকলিস বা এম্পেদোক্লেস (ইংরেজি:  Empedocles; ৪৯৪-৪৩৪ খ্রি.) প্রাচীন গ্রিসের অন্যতম কবি, বৈজ্ঞানিক এবং বস্তুবাদী দার্শনিক। তাঁর মৃত্যু সম্পর্কে এরূপ কাহিনী আছে যে, তিনি ইটনা পর্বতের গহ্বরের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ‘প্রকৃতি’ নামে তাঁর বিখ্যাত দার্শনিক কবিতার মধ্যেই এমপিডকলিস নিজের দার্শনিক অভিমতসমূহ প্রকাশ করেন। এম্পেডোক্লিসের দর্শনের মধ্যে পূর্বগামী দার্শনিক পিথাগোরাস, হিরাক্লিটাস এবং পারমিনাইডসের … Read more

আলবার্ট আইনস্টাইন ছিলেন জগতবিখ্যাত পদার্থবিজ্ঞানী

আলবার্ট আইনস্টাইন (ইংরেজি: Albert Einstein; ১৪ মার্চ ১৮৭৯- ১৮ এপ্রিল ১৯৫৫ খ্রি.) আধুনিক বিজ্ঞানের বিখ্যাত ‘রিলেটিভিটি’ বা আপেক্ষিকতা তত্ত্বের প্রবক্তা। ধর্মগতভাবে আইনস্টাইন ছিলেন ইহুদী। আরো পড়ুন

error: Content is protected !!