এক দেশে সমাজতন্ত্র হচ্ছে লেনিন উদ্ভাবিত তত্ত্ব যা স্তালিন ও ত্রতস্কির বিতর্কে রূপ পায়

এক দেশে সমাজতন্ত্রের (ইংরেজি: Socialism in one country) তত্ত্বটি মূলত ভ্লাদিমির লেনিনের উদ্ভাবিত। ১৯২৪ সালে জোসেফ স্তালিন এটিকে সামনে নিয়ে আসেন, ১৯২৫ সালে নিকোলাই বুখারিন এটিকে বিস্তৃত করেন এবং অবশেষে সোভিয়েত ইউনিয়ন এটিকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে। আরো পড়ুন

প্যারিস কমিউন পৃথিবীর প্রথম প্রলেতারিয় একনায়কত্ব

প্যারিস কমিউন (ইংরেজি: Paris Commune) হচ্ছে ১৮৭১ সালে ফ্রান্সের প্যারিতে প্রলেতারিয় বিপ্লবীদের দ্বারা প্রতিষ্ঠিত প্রলেতারিয়েত শ্রেণির বিপ্লবী সরকার। সেটি ছিলো ইতিহাসে প্রথম প্রলেতারিয় একনায়কত্বের সরকার, তবে প্যারিসের বীর শ্রমিক শ্রেণি সেটিকে টিকিয়ে রাখতে সমর্থ হয় ৭২ দিন; ১৮৭১ সালের ১৮ মার্চ থেকে ২৮ মে। আরো পড়ুন

ফরাসি বিপ্লব-এ সমানপন্থিদের শ্রেণিসংগ্রাম

আধুনিক সমাজতন্ত্রের ইতিহাস শুরু হয়েছিল ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব-এর (ইংরেজি: French Revolution) প্রাক্কালে এবং শিল্প বিপ্লবের ফলে সেটির রূপ পালটে গিয়েছিল। তবুও একথা বলা যায় যে এই বিপ্লবের বহু পূর্বে অতীতকালের নানা ধারণা এবং আন্দোলনগুলোতে সমাজতন্ত্র তার স্থান করে নিয়েছিল।আরো পড়ুন  

সমাজতান্ত্রিক সমাজের শ্রেণি কাঠামোর প্রকৃতি

সমাজতান্ত্রিক সমাজের শ্রেণি দুই প্রধান ভাগে ভাগ হলও শ্রমিক শ্রেণি ও সমবায়ী কৃষক। পুঁজিবাদী সমাজে যে প্রলেতারিয়েত উৎপাদনের উপায় থেকে বঞ্চিত এবং পুঁজিবাদীদের নিকট নিজেদের শ্রমশক্তি বিক্রয়ে বাধ্য সেই প্রলেতারিয়েত সমাজতান্ত্রিক সমাজে নেই। আরো পড়ুন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নৌযান, কার্গো ও চিংড়িঘের মালিকদের স্বার্থ রক্ষা করছে

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট হচ্ছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক সংগঠনের একটি ফ্রন্ট সংগঠন যারা জলযান চলাচলের সমস্যায় নৌযান, কার্গো ও চিংড়িঘের মালিকদের স্বার্থ রক্ষা করছে। সুন্দরবন না থাকলে কর্মহীন হবে কয়েক লাখ বনজীবী, মৎস্যজীবী, কৃষক। এরা শুধু কর্মহীন হবে না, এরা আসবে শহরে, থাকবে বস্তিতে, জীবনযাপন করবে কষ্টের, নাম লেখাবে প্রলেতারিয়েতের খাতায়। শোষণের ভিত্তিতে পুঁজির উদ্ভবের এটাই এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত নিয়ম। আরো পড়ুন

কার্ল মার্কস রচিত পুঁজি গ্রন্থের অষ্টম অধ্যায় পুঁজির উদ্ভব-এর সূচিপত্র

পুঁজির উদ্ভব — কার্ল মার্কস* ১. আদি সঞ্চয়ের রহস্য ২. ভূমি থেকে কৃষিজীবী জনগণের উচ্ছেদ ৩. পনের শতকের শেষ থেকে উৎখাতদের বিরদ্ধে রক্তাক্ত বিধান। পার্লামেণ্টের আইনে মজুরির অবনমন ৪. পুঁজিবাদী খামারীর উদ্ভব ৫. শিল্পের ওপর কৃষি বিপ্লবের প্রতিক্রিয়া। শিল্প পুঁজির জন্য ঘরোয়া বাজার সৃষ্টি ৬. শিল্প পুঁজিপতির উদ্ভব ৭. পুঁজিবাদী সঞ্চয়ের ঐতিহাসিক প্রবণতা ৮. উপনিবেশনের … Read more

ভূমি থেকে কৃষিজীবী জনগণের উচ্ছেদ

ইংলন্ডে ভূমিদাসপ্রথা কার্য্যত অদৃশ্য হয় ১৪শ শতকের শেষ ভাগে। তখনকার এবং আরো বেশি করে ১৫শ শতকের জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই[১] ছিলো মুক্ত কৃষক-মালিক, তা তাদের স্বত্বাধিকার যে সামন্ত পাট্টাতেই ঢাকা থাক না কেন। বড়ো বড়ো সামন্ত মহালগুলিতে সাবেকী যে গোমস্তা ছিলো নিজেই একজন ভূমিদাস, তার জায়গায় এসে দাঁড়ায় মুক্ত খামারী। আরো পড়ুন

ফয়েরবাখ সম্বন্ধে থিসিসসমূহ

ফয়েরবাখের বস্তুবাদ সমেত পূর্ববর্তী সমস্ত বস্তুবাদের প্রধান দোষ এই যে, তাতে বস্তুকে [Gegenstand]. বাস্তবতাকে, সংবেদ্যতাকে কেবল বিষয় [Objekt] রূপে বা ধ্যান রূপে ধরা হয়েছে, মানবিক সংবেদনগত ক্রিয়া হিসেবে, ব্যবহারিক কর্ম হিসেবে দেখা হয় নি, আত্মগতভাবে [subjectively] দেখা হয় নি। আরো পড়ুন

ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার ইতিহাস ও ফলাফল

লন্ডন, শুক্রবার ২৪শে জুন, ১৮৫৩; ভারত বিষয়ে বিধান প্রণয়ন স্থগিত রাখার জন্য লর্ড স্ট্যানলির মোশনের উপর বিতর্ক আজ সন্ধ্যা পর্যন্ত মুলতুবী রাখা হয়েছে। ১৭৮৩ সালের পরে ইংলন্ডে এই প্রথম ভারত প্রশ্ন মন্ত্রিসভা-টেকা-না-টেকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন হল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সত্যকার সূত্রপাত হিসাবে ১৭০২ সালের অতি পূর্ববর্তী কোনো যুগকে নির্দিষ্ট করা চলে না, ওই সময়টায় পূর্ব ভারতীয় বাণিজ্যের একচেটিয়া দাবি করে বিভিন্ন সংঘ একটি একক কোম্পানিতে মিলিত হয়। আরো পড়ুন

কমিউনিস্ট লীগ-এর ইতিহাস

‘কমিউনিস্ট লীগ’ (ইংরেজি: Communist League) হচ্ছে প্রলেতারিয়েতের প্রথম আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠন। এটি প্রতিষ্ঠার আগে বিভিন্ন দেশের সমাজতন্ত্রী ও অগ্রণী শ্রমিকদের মতাদর্শ ও সংগঠনের দিক থেকে জমায়েত করার জন্য মার্কস ও এঙ্গেলসকে প্রচুর খাটতে হয়েছিল। এই লক্ষ্য নিয়ে তাঁরা ১৮৪৬ খ্রীস্টাব্দেই ব্রাসেলসে কমিউনিস্ট করেসপন্ডেন্স কমিটি গঠন করেন। আরো পড়ুন

error: Content is protected !!