এ্যালাটোসলেমা রূপেস্ট্রা বহুবর্ষজীবী বীরুৎ

ভিন্নবাসী বহুবর্ষজীবী বীরুৎ। এটি প্রায় ৫০ সেমি পর্যন্ত উঁচু হয়। এদের কান্ড সরল, শায়িত বা খাড়া, ঘন দৃঢ় রোমযুক্ত। পত্র একান্তর, প্রায় বৃত্তহীন, ন্যানোফিল অনুপস্থিত, উপপত্র রেখাকার-বল্লমাকার, ১০-১৮ মিমি লম্বা, দীর্ঘাগ্র, হালকা ক্ষুদ্র দৃঢ় রোমাবৃত, সিস্টোলিথযুক্ত, পত্রফলক তির্যক উপবৃত্তাকার, বা বিডিম্বাকার- উপবৃত্তাকার, ১০-১৫ × ৩-৫ সেমি।

লাল চিটচিটা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জন্মানো একবর্ষজীবী বীরুৎ

লাল চিটচিটা গ্রীষ্মমণ্ডলীয় এশিয়া, আফ্রিকা হতে চান এবং অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা এবং মালয়েশিয়ায় সুপরিচিত। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে এবং পূর্বাঞ্চলে ইহা পাওয়া যায়।আরো পড়ুন

গাং কনুর বাংলাদেশে জন্মানো বহুবর্ষজীবী কন্দ বীরুৎ

বহুবর্ষজীবী কন্দাল বীরুৎ, কন্দ গোলাকার, ৫.০-৭.৫ সেমি ব্যাস বিশিষ্ট; পত্র লম্বা, ৪৫-৬০ x ২.৫-৪.০ সেমি, উজ্জ্বল সবুজ, অর্ধ ঋজু, অসি ফলকাকার, মূলীয় অংশ থেকে উপরের দিকে ক্রমশ সরু, শীর্ষ দীর্ঘাঘ, কিনারা অমসৃণ। আরো পড়ুন

দেশি গোবুরা এশিয়ার ভেষজ গুণসম্পন্ন বর্ষজীবী বীরুৎ

খাড়া, সুগন্ধি বর্ষজীবী বীরুৎ, ২ মিটার পর্যন্ত উঁচু, প্রচুর শাখান্বিত, নিম্নে কাষ্ঠল। কাণ্ড সূক্ষ্মাগ্রভাবে চতুষ্কোণাকৃতি, খাঁজযুক্ত, ঘন ক্ষুদ্র কোমল রোমাবৃত, পর্বমধ্য প্রায় ৫ সেমি লম্বা।আরো পড়ুন

পটল উষ্ণমন্ডলীয় অঞ্চলের বর্ষজীবী আরোহী বীরুৎ

বর্ষজীবী আরোহী বীরুৎ। কান্ড সরু শাখান্বিত, অতিরিক্ত আরোহী। আকর্ষ সরু, খাটো, ২-৪ খন্ডিত। পত্র তাম্বুলাকার, দীর্ঘায়ত বা ডিম্বাকার, ৫-১০ x ৪-৮ সেমি, সূক্ষ্মাগ্র, দপ্তর, দৃঢ়, আরো পড়ুন

হাতিশুঁড় পৃথিবীর উষ্ণমণ্ডলীয় অঞ্চলের ঔষধি অর্ধসরস বর্ষজীবী বীরুৎ

হাতিশুঁড় গাছ

হাতিশুঁড় (বৈজ্ঞানিক নাম: Heliotropium indicum ইংরেজি: Indian heliotrope, Indian Turnsole) বোরাগিনাসি পরিবারের হেলিওট্রপিয়াম গণের সোজা বিরুত। এটি বাড়িতে বা বাগানে লাগানো হয় না এবং আগাছা হিসেবে যত্রতত্র জন্মায়। আরো পড়ুন

ক্যালেণ্ডলা মৌসুমী বীরুৎ-এর ভেষজ গুণাগুণ

ক্যালেণ্ডুলা

ক্যালেণ্ডলা উদ্ভিদের ব্যবহার্য অংশ হলো তাজা ফুল এবং তাজা পাতা। ক্যালেণ্ডলা উদ্ভিদের প্রাপ্তিস্থান হচ্ছে দক্ষিণ ইউরোপের দেশসহ শীত প্রধান অঞ্চল। বাংলাদেশে শীতকালে প্রায় সকল বাগানেই এটিকে ফুলের জন্য লাগানো হয়ে থাকে। আরো পড়ুন

বিক্সাসি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের গুল্ম, বীরুৎ ও বৃক্ষ জাতীয় একটি পরিবারের নাম

দইগোটা

বিক্সাসি (লাতিন: Bixaceae) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের গুল্ম, বীরুৎ ও বৃক্ষ জাতীয় একটি পরিবারের নাম। এই পরিবারের অন্তর্গত গনের প্রজাতিগুলো গুল্ম, বীরুৎ, বৃক্ষ হয়। উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই গোত্রের প্রজাতিগুলোর ফুল উজ্জ্বল রঙের হয়। আরো পড়ুন

error: Content is protected !!