Month: June 2020
বিশ শতকের বিখ্যাত কবি শ্যামল গুপ্তের অনেকগুলো জনপ্রিয় আধুনিক বাংলা গান
শ্যামল গুপ্ত (৩ ডিসেম্বর ১৯২২ – ২৮ জুলাই ২০১০) ছিলেন আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার। তার জন্ম ১৯২২ সালের ৩ ডিসেম্বর কলকাতায়। পৈতৃক আবাস ছিল বিহারের জামালপুরে। বাস্তুভিটা অবশ্য ২৪ পরগনার হালিশহরে। তাঁর অনেকগুলো জনপ্রিয় গানের কথা আমরা দিতে পেরে আনন্দিত। আরো পড়ুন
বঙ্গ দেশের পশ্চিমদিকের ভূখণ্ডটি পশ্চিমবঙ্গ যা বর্তমানে দিল্লির অধীন একটি অঙ্গরাজ্য
বঙ্গ দেশের পশ্চিমদিকের ভূখণ্ডের নাম পশ্চিমবঙ্গ (ইংরেজি: West Bengal)। এটি বর্তমানে দিল্লির অধীন পুঁজিবাদ অনুসারী নিপীড়িত ও শোষিত একটি অঙ্গরাজ্য। প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই রাজ্যটিকে তেইশটি জেলায় বিভক্ত করা হয়েছে। আরো পড়ুন
১৯৪৭ সালের বাংলা ভাগ ছিলো তিন গণশত্রুর পারস্পরিক ষড়যন্ত্র ও চক্রান্ত
১৯৪৭ সালের বাংলা ভাগ (ইংরেজি: Partition of Bengal in 1947) ছিলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লিগ মিলে তিন গণশত্রুর পারস্পরিক ষড়যন্ত্র ও চক্রান্ত। এই ঘটনাটি যারা ঘটিয়েছিল তারা পরে প্রায় দশ লাখ মানুষকে হত্যা করেছিলো এবং প্রায় তিন কোটি মানুষকে ভিটে মাটি ছাড়া করে সহায় সম্বলহীন করে পথে বসিয়েছিল। আরো পড়ুন
গম্ভীরা হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় বিশেষ ধরনের লোকসংগীত
উত্তরবঙ্গের লোকসংগীতের রত্নসমূহের মধ্যে মালদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চলে এক বিশেষ ধরনের গান গম্ভীরা বা গম্ভীরা গান (ইংরেজি: Gombhira) নামে পরিচিত। এই গান বিশ শতকের শুরুর দিকে কেবল ধর্মীয় ভাবাপন্ন ছিলো, তবে ১৯২০-এর পরে এতে রাজনৈতিক ও সামাজিক উপাদান যুক্ত হয়েছে। এমনকি পরিবেশনাতেও নতুন রূপ এসেছে। আরো পড়ুন
ভাওয়াইয়া গান হচ্ছে উত্তরবঙ্গের অরণ্য ও প্রকৃতিবাহিত জনমানুষের লোকসংগীত
উত্তরবঙ্গের অরণ্য প্রকৃতির গাম্ভীর্যপূর্ণ মৌনতা, নদনদীর ক্ষিপ্র গতি, সেখানকার মানুষের মন দ্বারা বাহিত হয়ে সুর তাল ছন্দ নিয়ে রূপ পেয়েছে ভাওয়াইয়া লোকগান (ইংরেজি: Bhawaiya song)। লেখক তপন রায় উল্লেখ করেছেন যে, ‘উত্তরাঞ্চল বা উত্তরবঙ্গের ধারাগুলোর প্রধান ধারাটি ভাওয়াইয়া’।[১] ভাওয়াইয়া কথাটির উৎপত্তি সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। ভাব (মনের অনুভূতি) ভাও+ইয়া; অর্থাৎ যে সমস্ত গানের মধ্য দিয়ে গহিন মনের অনুভূতি প্রকাশ করা হয় তাই ভাওয়াইয়া। আরো পড়ুন
ভাটিয়ালি গান হচ্ছে বাংলাভাষী অঞ্চলের বাংলা লোকসংগীতের একটি জনপ্রিয় ধারা
বাংলাভাষী অঞ্চলে সারা পৃথিবীর ন্যায় লোকসংগীত খুব জনপ্রিয়। নদীবিধৌত বাংলাভাষী অঞ্চলের বাংলা লোকসংগীতের একটি জনপ্রিয় ধারা হচ্ছে ভাটিয়ালি বা ভাটিয়ালী গান (ইংরেজি: Bhatiali song)। ভাটির টানে নিজেকে ভাসিয়ে চলার আবেদন, ভাটিয়ালি গানে প্রমূর্ত। সেজন্য নদীমাতৃক বাংলাদেশ এ গানের জন্মভূমি। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে প্রচলিত লোকসমাজের সাংস্কৃতিক উপাদানগুলোই লোকসমাজের সংস্কৃতি
পশ্চিমবঙ্গে প্রচলিত লোকসংস্কৃতির উপাদানগুলো (ইংরেজি: Elements of the Folk Culture of West Bengal) হচ্ছে লোকশিল্প, লোকসঙ্গীত, লোকচিকিৎসা, লোক খেলাধূলা, লোকনাট্য, লোকনিমন্ত্রণ ইত্যাদি। এসব উপাদানগুলো পশ্চিমবঙ্গে প্রচলিত লোকসমাজের সাংস্কৃতিক ভিত্তিকে নির্ধারণ করেছে। আরো পড়ুন
নদীনির্ভর মানব জীবনে জড়িয়ে থাকা দশটি জনপ্রিয় বিখ্যাত বাংলা ভাটিয়ালী গান
বাংলাভাষী অঞ্চলে সারা পৃথিবীর ন্যায় লোকসংগীত খুব জনপ্রিয়। বঙ্গ অঞ্চলের বাংলা লোকসংগীতের একটি জনপ্রিয় ধারা হচ্ছে ভাটিয়ালী গান। আমরা এখানে বাংলা ভাষার মণিমুক্তা থেকে শ্রেষ্ঠ পাঁচটি বাংলা ভাটিয়ালী গান নির্বাচন করেছি যেগুলো গত কয়েক শতাব্দী জুড়ে বাঙালিরা শুনে চলেছেন। আরো পড়ুন
বাংলাদেশের অর্থনীতি হচ্ছে সাম্রাজ্যবাদ দ্বারা নিপীড়িত কৃষিনির্ভর মিশ্র ও মুক্তবাজারী
বাংলাদেশ কৃষির উপর অধিক নির্ভরশীল একটি দেশ, যেখানে দীর্ঘদিন ধরে গ্রামীণ খামারীদের মধ্যে মৌসুমী বেকারত্বের পাশাপাশি অনেক অঞ্চলে সাধারণত মানুষের নিম্নমানের জীবনযাত্রা অব্যাহত আছে। এই ভারসাম্যহীনতা দূর করার জন্য, বিশ শতকের মাঝামাঝি সময়ে শিল্পায়নের একটি নীতি গৃহীত হয়েছিল। আরো পড়ুন