স্বদেশী বাজারে একসাথে বাস করে তুলসী এবং মুনশী
স্বদেশী বাজারে গলাগলি করে একসাথে বাস করে তুলসী এবং মুনশী। কোনো কোনো রাতে ব্রহ্মপুত্রের কিনারে বুড়াপীরের মাজারে খোলা বারান্দায় পাশাপাশি বসে তবারক খায় মুনশী এবং তুলসী। আরো পড়ুন
সাহিত্য জগতের প্রধান শিল্পরূপ হচ্ছে কবিতা। মানুষ তার চেতনার উন্মেষকাল থেকেই কল্পনাশক্তি ও ভাষার সাহায্যে কবিতা রচনার ক্ষমতা অর্জন করেছিল। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কবিতায় রচিত। কালের ধারায় বাংলা কবিতা বিকশিত হয়েছে মানবমন, সমাজজীবন ও প্রকৃতির রূপরস অবলম্বন করে। প্রাচীন ও মধ্যযুগ অতিক্রম করে বর্তমান সময় পর্যন্ত বাংলা কবিতা তার বিচিত্র ধারায় প্রসারিত। উনিশ শতকে ঔপনিবেশিক জীবন-প্রতিবেশে সূচিত হয় পাশ্চাত্য সাহিত্যাদর্শের অনুপ্রেরণা-ঋদ্ধ একটি আধুনিক ধারা, তবে স্বদেশের জীবন ও নিসর্গই ছিল এই কবিতার ভাব ও রূপবৈচিত্র্যের মূল উপাদান।
কবিতা হচ্ছে কিছু শব্দ প্রয়োগ করে ছন্দ ও অর্থযুক্ত বাক্য বিন্যাস তৈরি করা। কবিতায় একজন ব্যক্তি বা কবির নিজের আবেগ-অনুভূতি, চিন্তা-উপলব্ধি, মতাদর্শ ইত্যাদি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। সাহিত্যের আদিম শাখা হচ্ছে কবিতা। স্বরবিত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ছন্দে কবিতা লেখা হয়।
স্বদেশী বাজারে গলাগলি করে একসাথে বাস করে তুলসী এবং মুনশী। কোনো কোনো রাতে ব্রহ্মপুত্রের কিনারে বুড়াপীরের মাজারে খোলা বারান্দায় পাশাপাশি বসে তবারক খায় মুনশী এবং তুলসী। আরো পড়ুন
সপ্রেম যত্নে অপরাজিতার লতা জড়িয়ে ধরেছে গন্ধরাজ। অপরাজিতার নীল ফুলে ফুলে লেখা দোলন প্রভা অনুপ সাদি, নীল ফুলগুলো বলছে ‘দোলন-অনুপ’ অপরাধী। “রাজধানীতিতে হারিয়ে গেছে ওরা প্রতিদিনের ট্রাফিক জ্যামে”? ওরা পাঠায় না চিঠি উড়ন্ত মেঘের খামে, হৃদয়ের আদালতে আমরা হবো বাদী। আরো পড়ুন
একটা অজানা শক্তির ফুলকি ছুঁয়ে যাক আমাদের শরীর খসে পড়ুক লেগে থাকা কৃত্রিম রং নিজেদের আবার শোধন করি সূর্যে স্নান করে যদিও জানি আমাদের স্বাদ ভিন্ন পছন্দ বিচিত্র, চাওয়া পাওয়া অসীম তারপরও অজানা শক্তির ফুলকি ছুঁয়ে যাক আমাদের শরীর আমাদের সব ভিন্ন স্বাদ, পছন্দ, আকাক্ষার বীজ একত্রিত হয়ে অঙ্কুরিত হোক এক বিপ্লবী ক্ষেত। ৮.৪.২০১৭ ত্রিভুবন … Read more
শহর জুড়ে আজ লোড শেডিং তাই অন্ধকার ঘরে ইন্টারনেটের কাটাকাটি ছেড়ে- আলো করে রেখেছে হেমাঙ্গের গানে। আমাদের দুজনের রয়েছে শহুরে জীবন তাই অবসর মেলেনা, কিন্তু আজ আমরা একান্তই নিজেদের বুকের স্পন্দনে ছিলাম অনেকক্ষণ, মান্দারিন হাঁসের মতো রূপ ছড়ানোর অনুভুতি আমাদের ঘিরে রেখেছিলো চারপাশ, আমরা যেন গভীর থেকে গভীরে গিয়েছিলাম যেমন অন্ধকার চিরে ফেলা এক শিখার … Read more
একটি ঘন অন্ধকারের মাঝে হেঁটে যাও শরীর আজ মন লেনদেন করতে চায় প্রেম, তাই আমার অনেক রাত কেটেছে নির্ঘুম- তোমার কবিতা হবো বলে। নিজেকে নত করেছি আজ তোমার আলিঙ্গনে হৃদয়ের লাগাম খুলে দিয়েছি উষ্ণ নিঃশ্বাসের কাছে, আমার ভালবাসারা অনেক পথ একা হেঁটেছে তোমার বুকে এখন জিরিয়ে নিতে চায় তারা। এই মহাকালে নেমে আসা আকালে লালা … Read more
হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে মনটা নিজেকে মনে হয় আগ্নেয় পাহাড়ের মতো। যুগের জমানো বিস্ফোরণের ক্ষোভগুলো আমার দিকে ভাঙা গালে বিদ্রূপের হাসি হেসে বলছে ‘এখনো সহ্য করচ্ছিস’? আমার চারপাশের উত্তপ্ত বায়ুরা প্রতিবাদ করে বুকে আঁচড়ে পড়ছে ঘুমন্ত লাভাকে জাগাতে। আমার মাঝে সুপ্ত ফুল্কিগুলো হালকা হয়ে উঠে, কল্পনা থেকে বেড়িয়ে দেখি মিথ্যায় গড়া তোমাদের শহর, রঙিন আতস-বাজিতে … Read more
রাতের নীরবতায় দাঁড়িয়ে থাকব তোমার জন্য, হৃদয়ের আবির দিয়ে আঁকব তোমার ছবি, নিজেকে হারিয়ে ফেলব তুলির প্রতিটি আঁচড়ে, নিঃসঙ্গ মুহুর্তে জন্ম নিবে ফ্যাকাসে ভোমরা। আমরা প্রাণভোমরাগুলোকে অনেক যত্ন করব- রেশম দিনের জন্য, আমরা অপেক্ষায় থাকব আঙুলের ভেতর আঙুল ছোঁয়ানো পর্যন্ত; মাথায় ওপর আকাশ আরও রঙ্গিন হওয়া পর্যন্ত। অনুভূতিকে গাঢ় করার জন্য আমরা কাঁধে হাত … Read more
যে গান আমার কণ্ঠ ছুঁয়েছে, তোমার সেতার সেখানেই বাজুকনীল হয়ে ওঠা বেদনাকে সুরের মুর্ছনায় ভরে তুলুক সেই ধ্বনি,আমি তখন রোদে পোড়া মাঠে হেঁটে বেড়াবতোমার বুকের উত্তাপ অনুভব করার জন্য। তোমার রুক্ষ হৃদয়ে জোয়ার আনবো আমিযদি তুমি সাঁতার কাটঁতে পারোতোমার সঙ্গে ডুব দিয়ে আমি ঝিনুকের প্রদাহ দেখব,তোমার সাথে ভাসব ফসলের হাসি,ঘুমিয়ে থাকা মৌমাছির চোখে স্বপ্ন এঁটে … Read more
আমি এক মুহুর্তের জন্য থেমে গিয়েছিলাম যখন তোমার হাত আমার আঙ্গুলগুলোকে ছুঁয়েছিল, তখন আমার কণিকারা ভাবছিল তাদের প্রবাহ পথ নিয়ে, কানের পাশের হাওয়ারা কিছুটা উদগ্রীব হয়েছিল— কোন সুর বাঁধবে তাদের তিন তারে। আমার ছায়ারা ঘুরে বেড়ায় তোমার পিছু পিছু- ঘর থেকে বের করবে বলে, এলোমেলো যুগল চিন্তাকে এক্ত্র করে – আমরা একটি পথ বানাবো জনসমারহের … Read more
দুর্দিন না জানিয়ে গুটি গুটি পায়ে ভদ্রবেশে আসে আমাদের দ্বারে; যাদের মগজে আজো একটি সুন্দর ছবি স্থির হয়ে আছে- তাদেরই এই দুর্দিনে জেগে উঠতে হবে, কোমল সুরের মালা ছেড়ে রণ ধ্বনি বুকে এটে নিতে হবে। আজকের এ পাঠের আসর থেকে উঠে আসুক কবিতার ইস্তেহার– কাব্যের চরণগুলো হোক একেকটি সম্ভবনার কণা; প্রতিটি শব্দ বুলেটের মতন … Read more