কবিতা
সাহিত্য জগতের প্রধান শিল্পরূপ হচ্ছে কবিতা। মানুষ তার চেতনার উন্মেষকাল থেকেই কল্পনাশক্তি ও ভাষার সাহায্যে কবিতা রচনার ক্ষমতা অর্জন করেছিল। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কবিতায় রচিত। কালের ধারায় বাংলা কবিতা বিকশিত হয়েছে মানবমন, সমাজজীবন ও প্রকৃতির রূপরস অবলম্বন করে। প্রাচীন ও মধ্যযুগ অতিক্রম করে বর্তমান সময় পর্যন্ত বাংলা কবিতা তার বিচিত্র ধারায় প্রসারিত। উনিশ শতকে ঔপনিবেশিক জীবন-প্রতিবেশে সূচিত হয় পাশ্চাত্য সাহিত্যাদর্শের অনুপ্রেরণা-ঋদ্ধ একটি আধুনিক ধারা, তবে স্বদেশের জীবন ও নিসর্গই ছিল এই কবিতার ভাব ও রূপবৈচিত্র্যের মূল উপাদান।
কবিতা হচ্ছে কিছু শব্দ প্রয়োগ করে ছন্দ ও অর্থযুক্ত বাক্য বিন্যাস তৈরি করা। কবিতায় একজন ব্যক্তি বা কবির নিজের আবেগ-অনুভূতি, চিন্তা-উপলব্ধি, মতাদর্শ ইত্যাদি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। সাহিত্যের আদিম শাখা হচ্ছে কবিতা। স্বরবিত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ছন্দে কবিতা লেখা হয়।
তোমার স্মৃতিতে জেগে ওঠে শক্তি
স্মৃতির অধ্যায় আজ মর্মাহত করতে
বারবার মনের মাঝে ভিড় করছে
আঁধার পেরিয়ে আসা সংগ্রামী মানুষটির কথা। আরো পড়ুন
শ্রমপাড়া জেগে ওঠো
পরিচিত দম আটকানো ছায়ায় ঢেকে আছে
আমাদের প্রিয় যে ভূমিখানা,
তার স্বপ্নগুলো ডুবে মরছে আরো পড়ুন
তৃপ্ত আশার খোঁজে
হঠাৎ দমকা হাওয়া এসে কড়া নাড়ে আমার দুয়ারে,
দিন বদলাতে নিয়ে যাবে অজানা শহরের বুকে,
হাজার হাজার জীবনের গল্পে মুখরিত গলি-পথে,
হাওয়া আমাকে ছড়াতে চায় সবার মাঝখানে। আরো পড়ুন
ভিন্ন কিছু
আমি জেনেছি, তুমি খুঁজছো ভিন্ন আলো
যে আলোয় চোখ পুড়ে যাবে কারো,
আমি দেখেছি, তুমি হাঁটছো ভিন্ন পথে
যে পথ দেখে কিছু ভীরু পালাচ্ছে দূরে, আরো পড়ুন
নিরালা দুপুর
নিরালা দুপুরে একদিন টুপ টুপ বৃষ্টি ঝরবে
সেদিন তোমায় নিয়ে হারিয়ে যাব স্মৃতি জড়িত পথে,
যেখানে পথের ধুলো জড়িয়ে রাখে অজানা ধ্বনি
মৃদু হাওয়ায় আমিও রাখব তোমায় হৃদমাঝারে। আরো পড়ুন<