পৌরাণিক প্রেম

‘চলো দূরের ওই দিগন্ত বিস্তৃত মাঠে ওখানে অপেক্ষা করে আছে আমাদের কাল’ উদ্দীপিত সখী রাজকন্যার কানে জানায় আজকের গোপন সংবাদ, পাহাড় থেকে নেমে আসা নদীটির ধারে কার খোঁজে দাঁড়িয়ে সেই অচেনা যুবক? দূরে বন্য হরিণীরা খেলা করছে ইতিহাসের সংগে, সখীদের সাথে নিয়ে রাজকন্যা কেন প্রাণ চাইলেও খুব কাছে আসছে না তার, সেকি অমঙ্গলের ভয়ে— তবে … Read more

গতিশীল কালের জননী

ও নদী, তোমার বুকে আজ ধ্বংসের বিশুষ্ক ঝিলিক, শাখা প্রশাখায় উড়ছে মৃত্যু আগমনি বাঁশির ধূলা, পাহাড় তোমার চলার পথে গড়েছে পাথুরে  প্রতিবন্ধকতা, শুখা মরুভূমি মারীভূমি বানিয়েছে ধূধূ বালিয়াড়ি; গুমোট শীত রাত্রি এনেছে চলমান হিংসুটে হাড় কাঁপানো হিংস্রতা, তোমার প্রবহমানতা কী থামিয়ে দেবে তুমি? ঘৃণায় কি জল দেবে না আমাদের, তরুণ তরল জল, সেই জলের জীবনও … Read more

পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি কাব্যগ্রন্থের সূচিপত্র

অনুপ সাদি রচিত পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি (ইংরেজি: The world politics and your descendants) হচ্ছে একটি কাব্যগ্রন্থ। গ্রন্থটি নভেম্বর ২০০৪ সালে প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। গ্রন্থটির ই-বই সংস্করণ প্রথম প্রকাশিত হয় আগস্ট, ২০১৩ সালে। প্রচ্ছদ করা হয়েছিল ভিনসেন্ট ভ্যান গঘের চিত্র অবলম্বনে এবং প্রচ্ছদ করেছিলেন শেফা এবং কম্পোজ করেছিলেন দবিরুল ইসলাম। আরো পড়ুন

আলোকের দিন শুরু হলে মুক্তিকামী মানুষের মুক্তির গল্প লেখা হবে

দাস সমাজ

ঘুম থেকে জেগে একটি পাথরে হাত দিলে তৎক্ষণাৎ পাথর হয়ে যায় একটি ছুরির ফলা, শুরু হলো শিকার যুগের। শিকারি পশুর ছানা জন্ম হলে জন্ম হয় কৃষিজ ভূমি, নতুন ফসল ফলে নারীর আহ্বানে। পাথরের যুগ শেষ হলে গোত্রপিতার কলহে শুরু হয় নায়কী শোষণ, কোথায় হারিয়ে গেলো আমাদের মুক্ত হাতগুলো। আরো পড়ুন

মগজের রোগ সেরে গেলে বাঁচতে ইচ্ছে করে আরো যুগ যুগ

রাষ্ট্রের মগজে ছোঁয়াচে এক রোগ ভিড় জমিয়েছে,
আজকাল প্রায় সকলেই ভুগছে এ-রোগে,
রোগের পূর্বাভাস পাওয়া মাত্রই আশাপাশের সবাই ভীত ও আক্রান্ত,
কীভাবে সারবে রোগ, ভেবে ভেবে পেরোলাম কয়েক দশক। আরো পড়ুন

জরুরি নির্দেশ

যুদ্ধ

জরুরি খবর আমরা রাত এগারটার আগেই জানলাম, এসেছে শক্তিধরের পুরোনো হুকুম, হাঁটবে না রাস্তায়, হাঁটা নিষেধ; তোমার প্রিয় পথটি জলপাই রঙের দখলে, তোমার প্রিয় হাতব্যাগটি ছিনিয়ে নিলো জলপাই রঙের ট্রাক, তোমার প্রিয় মাঠে এখন অস্ত্রধারি খেলোয়াড়েরা খেলা করে, প্রিয় লোকাল বাসটি ঠিক সময়ে ছাড়ে না, রাতের ট্রেনে আর কোনোদিন তোমাকে নিয়ে শহরে ফিরব না; আরো পড়ুন

অন্ধ নাদেরালি

নাদেরালি, তুমি কী এখনো স্বপ্ন দেখাও? যে ভুলগুলো মাথায় নিয়ে তোমার কালের তরুণেরা ইন্দিরার বুলেটে বুক পেতেছিলো, তারা কী শ্যাওড়া গাছে ভূত হয়ে বেঁচে আছে? যে বুড়োটা একদিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে হাঁপানি রোগের প্রকোপে ধুঁকে ধুঁকে বুঝেছিলো স্বার্থের ঝোঁপে হারিয়ে গেছে সহানুভূতির তোড়া; সে এখন কার সাথে কোন কব্বরে ঘুমায়?   এক লেখককে নিয়ে … Read more

৫৬,০০০ বর্গমাইল

এক বাও মেলে না, দুই বাও মেলে না;   সত্য খুঁজে ফিরি আমি রাজপথে আহত শ্রমিক নদীর বহুল নিচে বাস করে সত্যের চকমকি রূপ; শ্রমমুক্তির ইশতেহার জানায় বহুমুখী কাজের হিসাব তালপাতার পুঁথি আর ই-বইয়ের কারুকাজ এঁকে চলে সবহারার ফুলবাগানে একঝাঁক কল্পগোলাপের তোড়া। এইপথে শ্রমিকের ক্রমমুক্তি হলে সুরমা-মেঘনা-যমুনার জলে বানাবো সাধ্যের সবটুকু শক্তি দিয়ে সত্যের সাহসী … Read more

Oh how wonderful!

Mother cooked herself in the kitchen Father is the lumber of burning fire, Burn to ashes; The ashes are taken in the laboratory, By showing the laboratory test reports With great enthusiasm the elected representative accepts Foreign dollars, Nice mundane ways! The son sells blood, Buys alluring lottery tickets, The daughter is on her way … Read more

শুভ বিদায়

আবার দেখা, হারানোর বহুদিন পরে; আবার অন্য এক স্থানে, — বহুদিন খুঁজেছি, পাইনি। — পাবে কীভাবে? সেই যে ট্রেন থেকে নেমে গেলে? ট্রেনগুলোয় অল্পক্ষণের জন্যই আলাপ হয়। আমিও নেমেছিলাম, তবে বহুদূর এসে। আমি ছিলাম কিছুক্ষণের তেমনি অন্য এক ট্রেনের যাত্রী। স্টেশন ছেড়ে চলে এসেছি। আবার অন্য কোনো ট্রেনে অন্য কোনো দিন আলাপ হবে। — তোমার … Read more

error: Content is protected !!