নওগাঁ জেলার মান্দা থেকে বাংলা‌দেশ হতে বিলুপ্ত ঘো‌ষিত নীলগাই আটক

নওগাঁ জেলার মান্দা উপ‌জেলার জোতবাজার এলাকায় স্থানীয় জনগণ গত ২২ জানুয়ারী ২০১৯ তা‌রি‌খ সকা‌লে একটি নীলগাই (বৈজ্ঞানিক নাম: Bocephalus tragocamelus) আটক করে। পরে স্থানীয় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার সেটিকে উদ্ধার করেন। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, মান্দা এর সা‌র্বিক তত্বাবধা‌নে বঙ্গবন্ধু সাফারী পা‌র্কের ফ‌রেষ্ট রেঞ্জার জনাব মোতা‌লেব হো‌সেনের আরো পড়ুন

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে ৫ সংগঠনের বিক্ষোভ

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য গ্রেড বৈষম্য দূর করে মজুরি প্রদান, শ্রমিকদের উপর দমন-পীড়ন বন্ধসহ ন্যায্য দাবীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্টদের ৫টি সংগঠন।আরো পড়ুন

চার্বাক সুমনের উপন্যাস ‘সদর ভাইয়ের অমর কাহিনি’ প্রকাশিত হয়েছে

চার্বাক সুমনের ব্যঙ্গ উপন্যাস ‘সদর ভাইয়ের অমর কাহিনি’ প্রকাশিত হয়েছে একুশের বই মেলাকে উপলক্ষ্য করে। প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন। বইটির আলোচনা পাঠক ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে পড়ে থাকবেন।

অবরুদ্ধ সময়ের কবিতা সমাজে প্রচলিত বহুবিধ অসংগতির প্রতিবাদ করছে

মানবের সংগ্রামের ইতিহাসে এমন সময় আসে যাকে অবরুদ্ধ হিসেবে চিহ্নিত করা যায়। তেমন অবরুদ্ধ সময়ে কবিতা হয়ে ওঠে প্রতিবাদের এক ভাষা। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কবিরা সব সময়ই প্রতিবাদ করেন। এখনো দেশে একটি দুঃসময় চলছে বলে মনে করেন কবিরা। কবিতার মাধ্যমে তার প্রতিবাদ জানালেন তাঁরা। আরো পড়ুন

রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সনদের প্রস্তাব গণসংহতি আন্দোলনের

বিদ্যমান পরিস্থিতি ও জাতীয় সংকট থেকে উত্তরণে দিকনির্দেশনা সম্বলিত ‘রাজনৈতিক সংকট-সংঘাত উত্তরণে নতুন জাতীয় সনদ’ ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ১৩ সেপ্টেম্বর, ২০১৮ বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সনদ ঘোষণা করা হয় এবং আশা প্রকাশ করা হয় রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে জাতীয় ঐক্য তৈরি সম্ভব হবে। বাম গণতান্ত্রিক জোট থেকে … Read more

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে: গণসংহতি আন্দোলন

গণসংহতি আন্দোলন সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করার দাবি জানিয়েছে। ১৩ সেপ্টেম্বর, ২০১৮ বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রাজনৈতিক সংকট সংঘাত উত্তরণে জাতীয় সনদ প্রস্তাব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। বিদ্যমান পরিস্থিতি ও জাতীয় সংকট থেকে উত্তরণে দিকনির্দেশনা সম্বলিত ‘সংঘাত-সংকট সমাধানে নতুন জাতীয় সনদ’ ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের … Read more

স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কবিতা পড়লেন অবরুদ্ধ সময়ের কবিগণ

বাংলাদেশের ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে গত ৩১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ শীর্ষক প্রতিবাদী কবিতার অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা এখানে কবিতা পাঠ করেন, বক্তব্য রাখেন। বাংলাদেশসহ সারা বিশ্বে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থান, নিপীড়ন ইত্যাদির বিপক্ষে কথা ও কবিতায় প্রতিবাদ জানান উপস্থিত কবিগণ। আরো পড়ুন

বাংলাদেশের ময়মনসিংহে অবরুদ্ধ সময়ের কবিতা পাঠের আসর শুক্রবার

বাংলাদেশের ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ের একদল কবি সময়ের পোস্টমর্টেম করতে আয়োজন করেছেন প্রতিবাদী কবিতা পাঠের আসরের। আগামী ৩১ আগস্ট শুক্রবার ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি কবিতা পাঠের অনুষ্ঠান। ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ নামে অনুষ্ঠানটি শুরু হবে বেলা তিনটায়। রাত আটটা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। আরো পড়ুন

ময়মনসিংহে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সাত দফা গণদাবি উত্থাপন

বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গত ২৭ জুলাই ২০১৮ তারিখ অনুষ্ঠিত হয়ে গেলো ‘ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন’ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি। ব্রহ্মপুত্র নদের তীরে সারা দিনব্যাপি উক্ত অনুষ্ঠানে  আলোচনা,  আর্টক্যাম্প, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সংগীত, কবিতা,  নৃত্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে রাত ১০টায় সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভায় সকালে বক্তৃতা রেখেছেন … Read more

বাংলাদেশে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, আমলা–মুৎসুদ্দি পুঁজিবাদ ও সামন্তবাদবিরোধী নয়াগণতান্ত্রিক শিক্ষানীতি প্রতিষ্ঠার লক্ষ্যে “নয়া গণতান্ত্রিক বিপ্লব বেগবান করুন” এবং “সমাজতন্ত্র–কমিউনিজমের লক্ষ্যে মার্কসবাদ–লেনিনবাদ–মাওবাদের আদর্শে সজ্জিত হোন” শ্লোগানকে ধারণ করে বিপ্লবী ছাত্র–যুব আন্দোলনের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আরো পড়ুন

error: Content is protected !!