ভূমিকা: বড় এলাচ (বৈজ্ঞানিক নাম: Amomum subulatum) অ্যাামোমাম গণের জিঞ্জিবারাসি পরিবারের বিরুৎ। এই প্রজাতিটি শীতপ্রধান অঞ্চলে জন্মে। এটি অনেক ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়।
বড় এলাচি-এর বিবরণ:
কালো এলাচ বা বড় এলাচ একটি চিরসবুজ উদ্ভিদ। যা ৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পাতা কান্ডের উপরের অংশে থাকে। পুরানো ডালপালা কয়েক বছর পরে মারা যায়। রাইজোমগুলি অনুজ্জ্বল লাল রঙের। রাইজোমের গোড়া থেকে হয় এবং বসন্তে ফুলের কুঁড়ি দেখা যায়।
বৃন্তটি ছোট এবং কুঁড়িগুলি আঁটসাঁট লাল আভরণে ঢাকা থাকে। বসন্ত থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত ফুল ফোটে। পৃথক ফুল তিন দিন বা আরও বেশি সময় পর্যন্ত ফুটে থাকে এবং নতুনগুলি পরপর প্রস্ফুটিত হয়। একটি পুষ্পমঞ্জরী এক মাসেরও বেশি সময় ধরে ফুলে থাকে। এর বীজের শুঁটিতে শক্তিশালী কর্পূরের মতো গন্ধযুক্ত, ধোয়ার মাধ্যমে এটি শুকানো হয়। শুঁটিগুলি একটি মশলা হিসাবে ব্যবহৃত হয়। এটা ভারতীয় সবুজ এলাচের শুঁটির মতোই, তবে একটি ভিন্ন স্বাদের সাথে।
বিস্তৃতি:
কালো এলাচ নেপাল, সিকিম এবং ভুটানের পূর্ব হিমালয়ে ৫০০ থেকে ২০০০ মিটার উচ্চতায় চাষ করা হয়। এই প্রজাতিটি পাহাড়ের স্রোত এবং স্যাঁতসেঁতে বনভূমির কাছাকাছি শীতল বনাঞ্চলে বাস করে।
ব্যবহার: ঐতিহ্যগত চীনা ওষুধে এর ব্যবহার আছে। এছাড়া কালো এলাচ পেটের রোগ এবং ম্যালেরিয়ার, জন্ডিস জন্য ব্যবহার করা হয়।
তথ্যসূত্র:
১. ভরত প্রধান, “Black Cardamom”, flowersofindia.net, ভারত, ইউআরএলঃ https://www.flowersofindia.net/catalog/slides/Black%20Cardamom.html
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Smita Raskar
- বড় এলাচ-এর ভেষজ গুণাগুণের বিবরণ
- সটি বা ফইল্লা দক্ষিণ এশিয়ায় জন্মানো ভেষজ বিরুৎ
- হলুদ বাংলাদেশে জন্মানো জনপ্রিয় ও ভেষজ গুণসম্পন্ন মসলা
- দেশী ছোট এলাচ বা মধুনিক্কন দক্ষিণ এশিয়ার ভেষজ বিরুৎ
- পানমৌরি এশিয়া জন্মানো জনপ্রিয় ভেষজ গুণসম্পন্ন মশলা
- গোলমরিচ এর ৩০টি কার্যকরী ভেষজ গুণাগুণ
- পিপুল ফলে আছে শরীরের সাধারণ রোগ সারানোর ভেষজ গুণ
- জাফরান সপুষ্পক উদ্ভিদে আছে নানা ভেষজ গুণ
- জয়ত্রী, জয়িত্রি বা জৈত্রীর খাওয়ার নানা ভেষজ গুণাগুণ
- আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসায় জয়ত্রি ও জায়ফলের ভেষজ উপকারিতা
- দারুচিনি বা দারচিনি খাওয়ার নানা ভেষজ উপকারিতা
- এলাচ বা ছোট এলাচে আছে খাবারের স্বাদ বৃদ্ধিসহ নানা ভেষজ গুণ
- লবঙ্গ খাওয়ার ১৫টি উপকারিতা বা ভেষজ গুণ
- তেজপাতা রান্নাসহ রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়
- রাই দানার নানাবিধ উপকারিতা ও ভেষজ গুণাগুণ
- শুঁঠ বা শুকনা আদায় আছে নানাবিধ উপকারিতা
- মেথি খাওয়ার উপকারিতা ও ১০টি ভেষজ প্রয়োগ
- জোয়ান বা যোয়ানের ২০টি ব্যবহার বা ভেষজ গুণাগুণ
- মৌরি দানার ১০টি ভেষজ গুণ ও অন্যান্য ব্যবহার
- হিং খাওয়ার উপকারিতা ও রোগ সারাতে ১১টি ভেষজ প্রয়োগ
- শাহজিরা বা শাজিরা বা শাহিজিরা ১০টি ভেষজ গুণ
- কালোজিরা প্রয়োগের ১০টি রোগের ভেষজ চিকিৎসা
- জিরা খাওয়ার উপকারিতা ও ১২টি রোগের ভেষজ চিকিৎসা
- কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কার খাওয়ার গুণাগুণ ও অপকারিতা
- দেশি পিপুল বা পিপলা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভেষজ বীরুত
- হলুদের ২২টি ভেষজ গুণাগুণ, উপকারিতা ও ব্যবহার পদ্ধতি
- আদা হচ্ছে জিঞ্জিবার গণের ছোট কন্দজ ঔষধি বীরুৎ
- আদার বহুবিধ উপকারিতা, গুণাগুণ ও ব্যবহার
- ধনে বা ধনিয়া এশিয়ার একটি সুগন্ধি ঔষধি উদ্ভিদ
- ধনিয়া বা ধনে পাতার দশটি কার্যকরী ঔষধি ব্যবহার
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।