ঘি করলা বা ভাত করলা দক্ষিণ এশিয়া ও মায়ানমার অঞ্চলের সবজি
ঘি করলা বা ধারকরোলা বা ভাতকরলা বা ভাদ করলা বা ভাদ কইল্লা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের মমরডিকা গণের একটি বর্ষজীবী আরোহী বীরুৎ। ঘি করলার মূল কন্দাল । কান্ড সরু, খাঁজযুক্ত, রোমশ বিহীন। আকর্ষ সূত্রাকার সরল। পত্র ডিম্বাকার-তাম্বুলাকার, ঝিল্লিযুক্ত, ৫-১২ x ৩-৮ সেমি, মসৃণ, অখন্ড বা বিভিন্নভাবে খন্ডিত, তরঙ্গিত বা সামান্য দন্তুর, বৃন্ত সরু, গ্রন্থিযুক্ত। উদ্ভিদ ভিন্নবাসী। আরো পড়ুন