বাঁশিঅলা

বাঁশিঅলা

আমি বাজাই বাঁশি মনের আনন্দে নয়, মনহরিণীর মন হরণ করার জন্যেও নয়, আমি বাঁশি বেচি, বাঁশি বেচতে গেলে বাঁশি বাজিয়ে শোনাতে হয়; অবশ্য খারাপ বাঁশিটিও আমার কাছে সুমধুর সুর তোলে, নেতার স্পর্শে যেমন বেয়াড়া মানুষটিও সুন্দর গুণে ভরে ওঠে; আরো পড়ুন

চুম্বন ও স্বাধীনতা

চুম্বন ও স্বাধীনতা

— কী দেখতে পাচ্ছো? — আলোর উজ্জ্বলতা? — কী স্পর্শ করছ? — তার মুখ; এলোমেলো দীপ্ত চিবুক, সবুজ স্নিগ্ধ বনানি, লাস্যময় জারুল বেগুনি   শিশিরস্নাত কচুরির ফুল; আমাদের দুজনের সময় মশগুল, চুম্বন, উষ্ণ হার্দ্য নরম লাজলজ্জ্বাহীন সভ্যতার সীমাহীন মনোরম আমাদের হর্ম্য স্বাধীনতা; প্রেমে যুদ্ধে এবং যুদ্ধোত্তর বেদনায় পাওয়া এই ভালোবাসা, খুঁটেখুঁটে জমানো হৃদয়ের ডাকবাক্সে পরিত্রাণের … Read more

সৌন্দর্য বিষয়ক কথা ও শত্রুরা

শক্তি শিল্প অধিকারহীন আমরা তাদেরকে প্রাণবন্ত সময়ের গান শোনাতে পারিনি। পৃথিবীর সুন্দর কথাগুলোকে তারা নদী ও সমুদ্রগর্ভে বিলীন করতে চেয়েছে। তারা বোঝেনি; সুন্দর কথা সবকালে পাল্টে নিতে হয়।   ২৫.০৮.২০০৪; কাস্টম মোড়, কুষ্টিয়া। চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি বরিস কুস্তোদিয়েভ (১৮৭৮-১৯২৭) আঁকা চিত্র ‘সুন্দর এবং পশু‘ (Beauty and the beast)। শিল্পী চিত্রটি আঁকেন ১৯১৬ … Read more

ইত্যাদি

হাজার বর্গমাইল জুড়ে তোমার প্রতিচ্ছবি, হাসছ, নাচছ, কইছ কথা সাদা-কালো রাতে, চিত্রময় যে প্রেম আসে ফুটন্ত জীবনের সম্ভাবনা নিয়ে তার পাশে হাত ধরে কবিতা পড়িও, টাঙনের তীরে বেড়াতে আসিও, জলপ্রপাতের মতো ভালোবাসিও, পাখির তিয়াসা নিয়ে আমায় ডাকিও,   ইষদুষ্ণতায় মন খুব ভিজে যাক, সমার্থক প্রশ্নগুলো ঘুরপাক খাক, সহযোগী বাদ্যগুলো বাজনা বাজাক রিনিঝিনি রিমঝিম কিংবা সরগম, … Read more

তোমার ছন্দে, জীবনানন্দে

বহুদিন পর আবার দেখা— সেই জারুল ফুল, সেই কাল, সেই কোমলতা; একদিন সৃষ্টির সহযোগিতায় আমাদের দৃষ্টিমত্ততায় আনন্দের কলরোল। ইন্দ্রানি দিন যাক বা নাই যাক বদলাক বা নাই বদলাক, অনুভবে তোমার পাশে আমি একই গাড়িতে সবুজ শাড়িতে সজীব সিঁড়িতে উঠানামা, সেই রকম চাহনিতে চোখ, তবুও সময়ের দরজায় আকাঙ্খার তীর, ঐশ্বর্য আসুক ঘরে জোস্নার আলোয় মিশে, চিত্রলিপি … Read more

সেদিনের সন্ধেটা

দূরে তবু খুব দূরে নয়, আছো কাছে তুমি দাঁড়িয়েছো বৃত্ত ভাঙবার ভঙ্গিমায়, জাপটে ধরেছ ধোঁয়া ভুল ভাবনাহীন; হাসিখুশি, যেন তুমি ঘরোয়া ঝর্ণা ছড়িয়ে দিয়েছ গণসংগীত মূর্ছনা, মৃদু সম্ভাষণ শেষে জানতে চেয়েছিলে, কেমন ছিলে সেইদিন কার গৃহডোরে? এখন কেমন আছে সেই সন্ধ্যেটা?   ছলকে উঠেছে মন, ভাবনায় স্মৃতি, আমরা হয়েছি আজ কার সাথে সাথী, নড়ছে স্মৃতিপাতা … Read more

ফি বাৎসরিক ভুল ফল অথবা গণ্ডার

একের সংগে একাধিক যোগ করে দেখেছি আমি শেষকালে সাদা খাতা জমা আছে হাতের তালুতে, পথের মধ্যখানে দাঁড়িয়েছি, ডেকেছি নতুন সুরে সবটুকু উজাড় করে, পাইনি নতুন কোনো সঙ্গী পথিক; আলাপের কালে বারবার হ্যাঁ সূচক মাথা নেড়ে কিছুই মেলেনি একঝাঁক আধামানুষ অবলীলায় বলে গেছে শেখানো সব কথা, দেখেছি সবুজ দ্বীপে সেইসব প্রাণিদের খেলা যারা ভুল পথে দিয়েছে … Read more

সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের সূচিপত্র

সাম্যবাদী কবি সুভাষ মুখোপাধ্যায়ের (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৪০ সালে। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।  তিনি ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য মার্কসবাদী কবি ও গদ্যকার। এই বই দিয়ে একদিন তরুণ কবি সুভাষ মুখোপাধ্যায় বাংলা কবিতায় নতুন হাওয়া বইয়ে দিয়েছিলেন। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে তাদের পিঠে হাতুড়ির কথাও তুলেছিলেন। … Read more

আর্য

দুর্ভিক্ষ, বন্যার চক্রে যথাপূর্ব চলি। কপর্দকহীন প্রাণধারণের থলি। মন্ত্রদুগ্ধ পতনের দুঃস্বপ্ন দেখায়। পাণ্ডববর্জিত দেশ যদ্যপি আমার তবু বুঝি, কালের জাহাজ বাণিজ্যবায়ুর হাতে শুধুমাত্র ক্রীড়নক আজ।   সরল বিশ্বাসে যাই সপ্তাহান্তে হাটে খাদ্যের দ্বিগুণ দাম দোকানীরা হাঁকে। রাজায় রাজায় যুদ্ধ; ফিরি শূন্য হাতে।   গুরুগিরি বংশগত পেশা— নতুন শিষ্যের টিকি মেলেনাকো, পুরাতন চেলা শতহস্ত দূরে রাখে। … Read more

কিংবদন্তী

চলছিলাে এতকাল বেসাতি নিরাপদে বেশ এ-দাস দেশে। আজকে ঢেউয়ের অলিগলিতে যতদূত দেয় ডুবসাঁতার। আদার ব্যাপারী তাই বুঝি না জাহাজের হালচাল কিছুই। কেবল গ্রাম্য হাটবাজারে ভেসে আসে কানে ক্ষীণ গুজব। সুভাষ মুখোপাধ্যায়সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, … Read more

error: Content is protected !!