দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধু রে, কবে আইবা রে

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। এপোড়া কপাল সোনার কাঁকন হানি, ফাগুন আমার হইবে বিফল জানি— দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে।। পদ্মপাতায় রাতের শিশির সম, যাইবে শুকায়ে হায় রে পিরিতি মম। দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। আরো পড়ুন

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব,

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব, পদধূলি হব, আমি পথ চেয়ে রব। আজও খেলে বনছায়া বাতাসেরই সুরে, আধো চাঁদে জাগে মায়া আছ কেন দূরে— একী খেলা তব বলো একী, তবু রব, আমি পথ চেয়ে রব। ওগো মালবিকা এখনি যেও না ঝরে— বলো কেন ব্যথা দেবে মোরে, মালবিকা গো। আলো ভেবে ভুলে যেন ছায়া বুকে … Read more

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, বিদায়ের ব্যথা লয়ে জলে আঁখি ভরে নাই। যদি গো শুকাল ফুল তবু সে তো নহে ভুল— ছিল মোর অপরাধ, ক্ষমা সে তো করে নাই।। খেলা হল অবসান মন নাহি ভোলে গো, ফাগুনের মতো হায় সেও গেছে চলে গো।। বাঁশি আজ কেঁদে কয় তবু সে তো দূরে নয়— বালুচরে … Read more

স্মৃতি ব্যক্তির অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করা ও পুনরায় উপস্থিত করার ক্ষমতা

ব্যক্তির পক্ষে অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করে রাখা এবং তাকে চেতনার মধ্যে পুনরায় উপস্থিত করার ক্ষমতাকে স্মৃতি কিংবা স্মরণ (ইংরেজি: Memory) করার ক্ষমতা বলা হয়। প্রতিমুহুর্তে ব্যক্তির ইন্দ্রিয়সমূহ বস্তুজগতের সাক্ষাৎ সম্পর্কে আসে। এই সম্পর্কের ফলে ব্যক্তির মনে ঘটনার ছাপ পড়ে। পরবর্তীকালে ব্যক্তি তার প্রয়োজন সাধনের জন্য অতীত অভিজ্ঞতাকে পুনরায় চেতনার মধ্যে নিয়ে আসতে পারে। … Read more

সমাজতন্ত্র কেন? — আলবার্ট আইনস্টাইন

যদি কেউ অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিষয়ে বিশেষজ্ঞ না হন তাহলে তার পক্ষে কি সমাজতন্ত্র সম্বন্ধে মতামত দেয়া উচিত হবে? আমার বিশ্বাস অনেক কারণবশত এই মতামত প্রকাশ করা যেতে পারে। প্রথমেই বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যাক। আপাতভাবে মনে হতে পারে জ্যোতির্বিদ্যা ও অর্থনীতি বিজ্ঞানের মধ্যে কোন পদ্ধতি বা প্রকরণগত পার্থক্য নেই। দৃটি ক্ষেত্রেই বিজ্ঞানীরা … Read more

আরজ আলী মাতুব্বর ছিলেন বাংলার এক অসামান্য লোক দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি

আরজ আলী মাতুব্বর (ইংরেজি: Aroj Ali Matubbar; ১৭ ডিসেম্বর, ১৯০০ – ১৫ মার্চ ১৯৮৫) ছিলেন বাংলার এক অসামান্য লোক দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি। শ্রমজীবি কৃষকের জমিতে জাত, আত্মপ্রচার বিমুখ, ঋষিপ্রতিম চিন্তাবিদ ও দার্শনিক। আরো পড়ুন

ও জানি ভোমরা কেন কথা কয় না

ও জানি ভোমরা কেন কথা কয় না, মহুয়া কেন মাতাল হয় না। (জানি, আমি শুধু জানি) পদ্মফোটা ঝিল রোদে শুধু ঝিলিমিলি ঝিলিমিলি করে, তবু কেন আঁখি ঝরে শুধু ঝর ঝর ঝর ঝর ঝরে— আমি শুধু জানি এ মন কেন ঘরে রয় না।। কৃষ্ণচূড়া হাওয়ার সুরে শুধু ঝিরিঝিরি ঝিরিঝিরি দোলে, সে এক পাখি শুনি ডাকে শুধু … Read more

কথা দিয়ে এলে না

কথা দিয়ে এলে না, ডেকে সাড়া মেলে না— তুমি কোথায়, তুমি কোথায়। ঝরি ঝরি করে মিলনের মালা তবুও এখনো ঝরেনি, পথ চেয়ে চেয়ে নিরাশায় তবু আঁখি দুটি জলে ভরেনি। আসিবে কি তুমি এই পথে আর শুধায় হৃদয় শুধু বার বার তবে কি গো তুমি ঠিকানা আমার বলো পেলে না, এলে না এলে না।। বারে বারে … Read more

বস্তু কাকে বলে?

চেতনায় প্রতিফলিত বটে, কিন্তু চেতনা নিরপেক্ষ বাস্তব অস্তিত্বকে বস্তু (ইংরেজি: Matter) বলা হয়। বস্তুর অসংখ্য প্রকাশ, সর্বপ্রকার প্রকাশ, বিভিন্ন প্রকাশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক, গতি সব কিছুর ধারক হচ্ছে বস্তু। গতি আর বস্তু ভিন্ন সত্তা নয়। গতিময়তা হচ্ছে বস্তুর অচ্ছেদ্য চরিত্র। আরো পড়ুন

আঁখি দুটি ঝরে হায় একা জেগে থাকি

আঁখি দুটি ঝরে হায় একা জেগে থাকি, রুধিরে রাঙানো আমি তির বেঁধা পাখি। ‘কোথায় সে প্রিয়’ ঝরা মালা কেঁদে কয়, ‘যারে দিনু সব কিছু সে কি মোর নয়, হায় এ কী পরাজয়।’ হাসির আড়ালে মোর বেদনা যে ঢাকি।। পল্লবে জাগে ওই মর্মর সুর— যে প্রিয় ছিল কাছে সে তো হল দূর, বাসর জাগায়ে তারে আজও … Read more

error: Content is protected !!