বাংলাদেশের সবগুলো নদনদী হচ্ছে ১২০০-এর অধিক নদ নদীর নামের তালিকা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্গত একটি ছোট নদীবহুল নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ১২০০-এর অধিক নদনদী আছে বাংলাদেশে। এসব নদনদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই এই হাজারাধিক নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে উৎপন্ন হয়েছে। নদীবহুল বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। আরো পড়ুন

রাধাচূড়া বা লাল-রাধাচূড়া চাষযোগ্য আলংকারিক ও ঔষধি উদ্ভিদ

লাল-রাধাচূড়া

রাধাচূড়া বাহারি গাছ। রূপে উদ্যান, পার্ক, গৃহাঙ্গন, রাস্তার সংযোগ স্থলে। যানবাহনের চলাচল নিয়ন্ত্রনের জন্য তৈরি দ্বীপ, দুই রাস্তার মধ্যবর্তী ভূখন্ড বীথি, ব্যক্তিগত বাসভবন সংলগ্ন জমি ইত্যাদিতে রোপণ করা হয়। পত্র, পুষ্প ও বীজ ভারতীয় ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। পিষ্ট মূল শিশুদের মাংশ পেশীর আক্ষেপ নিরাময়ে কার্যকরী। ফুল গরম পানিতে ঢেলে সেই পানি থেকে উত্থিত বাষ্প নাকমুখ দ্বারা গ্রহণ করা হলে পুরাতন সর্দি, কাশি, হাঁপানি ও ম্যালেরিয়া জ্বর নিরাময় হয়। আরো পড়ুন

বনসাই বানানোর সঠিক পদ্ধতি, গাছ নির্বাচন এবং পরিচর্যা

বনসাই

বনসাই (Bonsai) জাপানীরা দীর্ঘ বছর ধরে বিভিন্ন গাছকে বামন বা বেঁটে তৈরী করে সুন্দর এক শিল্পকলা প্রদর্শনের নিদর্শন রেখেছেন। এই জীবন্ত শিল্পকলা ক্রমে পৃথিবীর অন্যান্য দেশে বিস্তার লাভ করেছে। বনসাইর সৌন্দর্য পৃথিবীর সমস্ত রসিক ব্যক্তির হৃদয় জয় করেছে। ভারতবর্ষে বনসাইর শিল্পকলা সম্ভবতঃ প্রথমে নতুন দিল্লীর প্রয়াত শ্রীঅগ্নিহোত্রী শুরু করেন এবং তারপর থেকে ভারতের অন্যত্র এই … Read more

ফ্রিডরিক নিৎসে জার্মানীর ভাববাদী দার্শনিক ফ্যাসিবাদী মতাদর্শের পূর্বসূরি

ফ্রিডরিক-নিৎসে

ঊনবিংশ শতকের জার্মানীর ভাববাদী দার্শনিক ফ্রিডরিক নিৎসে বা ফ্রিডরিখ নিটশে (ইংরেজি: Friedrich Nietzsche; ১৮৪৪-১৯০০ খ্রি.) ফ্যাসিবাদী মতাদর্শের অন্যতম পূর্বসূরি ছিলেন। ইউরোপে পুঁজিবাদ তখন সাম্রাজ্যবাদী চরিত্র গ্রহণ করতে শুরু করেছে। ধনতান্ত্রিক অর্থনীতির অসঙ্গতি ও সংকট সমাজের অভ্যন্তরে শোষক ও শোষিতের দ্বন্দ্বকে তীব্র করে সামাজিক বিপ্লবকে অত্যাসন্ন করে তুলছে। আরো পড়ুন

নব প্লেটোবাদ হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের যুগে প্লেটোর ভাববাদের একটি রূপান্তর

তৃতীয় থেকে ষষ্ঠ খ্রিষ্টীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনের যুগে প্লেটোর ভাববাদের একটি রূপান্তরকে নব প্লেটোবাদ (ইংরেজি: Neoplatonism) বলে অভিহিত করা হয়। এর উদ্ভব প্রথমে ঘটে রোমান সাম্রাজ্যের অন্তর্গত মিশরে। রোমের প্লটিনাসের উদ্যোগে একটি নব প্লেটোবাদী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্লটিনাস গ্রিসের একজন ভাববাদী দার্শনিক। কিন্তু প্লটিনাসের জন্ম হয়েছে মিসরে এবং তিনি জীবন অতিবাহিত করেছেন রোম … Read more

নয়া বাম আন্দোলন ছিলো পাশ্চাত্যের বিদ্যমান পুঁজিবাদী সমাজব্যবস্থার মধ্যে প্রচ্ছন্ন প্রতিবাদ

নয়া বাম বা নব বাম (ইংরেজি: New Left) আন্দোলন হচ্ছে বিশ শতকের ষাটের দশকে পাশ্চাত্যের বিদ্যমান পুঁজিবাদী সমাজব্যবস্থার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, প্রচলিত জীবনধারা, নৈতিক মূল্যবোধ এবং আদর্শের বিরুদ্ধে পাঁতি বুর্জোয়া ছাত্র ও বুদ্ধিজীবিদের মধ্যে প্রতিবাদী রাজনৈতিক আন্দোলনের একটি বিশেষ প্রকাশ। নয়া বাম আন্দোলন ভিত্তিগতভাবে শ্রমিকশ্রেণির বিপ্লবী আন্দোলনের বিরোধী বলে পরিচিত হয়। সামাজিক বাস্তবতার … Read more

জাতি হচ্ছে এক ভূখন্ড, এক ভাষা ও ঐতিহ্যের বাহক একই রাষ্ট্রের জনসমাজ

সাধারণত কোনো জনসমাজ যদি একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী হয়, একই ভাষায় তারা ভাবের আদানপ্রদান করে, একই ঐতিহ্য এবং আশা আকাঙ্খার বাহক হয় এবং রাষ্ট্রীয় সীমানায় আবদ্ধ থাকে কিংবা একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী হয় তাহলে এরূপ জনসমাজকে জাতি (ইংরেজি: Nation) বলে অভিহিত করা হয়। বাংলায় জাতি শব্দের অবশ্য একাধিক অর্থে ব্যবহার দেখা যায়। আরো পড়ুন

কালাম হচ্ছে ইসলামী মতবাদের অধ্যয়ন

কালামবাদকে কেবল অন্ধবিশ্বাস বলা চলে না। মুতাজিলাগণ নিজেদের যুক্তিবাদী বলত। কালামবাদীগণও নিজেদের যুক্তিবাদী বলত। কালামবাদীদের বক্তব্য ছিল যে, অন্ধবিশ্বাস যেমন ইসলামকে রক্ষা করতে পারে না, তেমনি মুতাজিলাদের গ্রিক দর্শনের বিধর্মী যুক্তিও ইসলামের জন্য মারাত্মক। আরো পড়ুন

মোনাডতত্ত্ব কাকে বলে?

মোনাডতত্ত্ব

গ্রিক শব্দ ‘মোনাস’ হতে ‘মোনাড’। ‘মোনাস’ এর অর্থ একক। প্রাচীন গ্রিক দর্শনের পাইথাগোরীয় ধারার চিন্তাবিদগণ মোনাস বা মোনাড তত্ত্ব (ইংরেজি: Monadology) ব্যবহার করেছেন। তাঁদের কাছে মোনাড হচ্ছে গাণিতিক একক এবং এই গাণিতিক একক হচ্ছে বিশ্বের মূল একক। সংখ্যা দ্বারাই বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে। আরো পড়ুন

মেনসিয়াস ছিলেন কনফুসিয়াসের অন্যতম অনুসারী যাকে দ্বিতীয় ঋষি বলা হয়

মেনসিয়াস বা মেং জি বা মেং জু (ইংরেজি: Mencius) ছিলেন কনফুসিয়াসের অন্যতম অনুসারী যাকে দ্বিতীয় ঋষি বলা হয়। মেনসিয়াস ভাববাদী ছিলেন। তাঁর অভিমতে জ্ঞানের শুরু যুক্তি বা প্রজ্ঞায়, ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতায় নয়। মানুষের চরিত্র মূলত উত্তম। মানুষ জন্মগতভাবে মহৎ। কারণ মানুষের মহত্বের মূল হচ্ছে ঈশ্বরের মহত্ত্ব। ভাববাদী হলেও তৎকালীন সামাজিক রাজনীতিক সমস্যায় মেনসিয়াসের একটা প্রগতিশীল ভূমিকা … Read more

error: Content is protected !!