কমিউনিস্ট পার্টি কি এবং কেন?

কমিউনিস্ট পার্টি (ইংরেজি: Communist Party) বা সাম্যবাদী দল মূলত সাম্যবাদী মতাদর্শের রাজনৈতিক দল। এটি রাষ্ট্রীয় নীতিতে সাম্যবাদ ও সমাজতন্ত্রের সামাজিক অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নের কথা বলে। আরো পড়ুন

সমাজতন্ত্র অভিমুখী দেশসমুহ ও সাম্রাজ্যবাদ একসাথে অসীমকাল টিকবে না

বিশ শতকে সমাজতন্ত্র, সাম্যবাদ ও শ্রেণি সংগ্রামের কেন্দ্রবিন্দু ইউরোপে থাকলো না। সমাজতন্ত্রের ময়দান দখল করলো এশিয়া, লাতিন আমেরিকা আর আফ্রিকার মানুষ। সমাজতন্ত্র ও সাম্যবাদ নিয়ে কিন্তু আলোচনার টেবিল, গবেষণা, বাকোয়াজি কম করেনি ইউরোপ।আরো পড়ুন

বাংলাদেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার সহজলভ্য নয়ন মোহিনী দশটি ফুল

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সহজলভ্য দশটি সুন্দর ফুল সম্পর্কে এখানে সংক্ষিপ্ত বিবরণ দেয়া হচ্ছে। ফুলগুলি হচ্ছে সূর্যমুখী, ফরাসী গাঁদা, রক্তজবা, বাঁধা গোলাপ, বড় বাগানবিলাস, গাঢ় লাল বোতল ব্রাশ, বড় চামেলি, পাতি অলকনন্দা, নয়নতারা, লালীগুরান ফুল। এই ফুল দশটি দেখতে দারুণ মনোহর। ফুলগুলো আলংকারিক এবং সহজে গাছ তৈরি করা যায়, বাগানে চাষ করা যায়। ফুলে গৃহের চারদিকে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। ফুলগুলো আপনাদের মনকে প্রফুল্ল করুক, সেই কামনায়। যারা ছবিগুলো তুলেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা। এই ফুলগুলোর ভেতরে লালীগুরান ও নয়নতারার রয়েছে ঔষধি গুণাবলি।

১. সূর্যমুখী: সূর্যমুখী বা পাতি সূর্যমুখী (বৈজ্ঞানিক নাম: Helianthus annuus ইংরেজি: Common Sunflower) এস্টারেসি  পরিবারের হেলিয়ান্থুস গণের বিরুৎ। সূর্যমুখী লম্বা রোমশ, বর্ষজীবী, উচ্চতা ১৮০ সেমি বা ততোধিক হয়। সারা বৎসর জুড়ে ফুল ফোটে। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে উদ্ভিদটি প্রধানত সৌন্দর্য বর্ধক উদ্ভিদ রূপে বাগানে আবাদ করা হয়, কিন্তু ইদানিং উদ্ভিদটি (ভোজ্য) তেল উৎপাদনক্ষম হিসেবে জমিতে আবাদ করা হচ্ছে।

মূল প্রবন্ধ পড়ুন: সূর্যমুখী সূর্যমুখী বাণিজ্যিক তেলজাতীয় খাদ্য শস্য

সূর্যমুখী ফুল, আলোকচিত্র: Vengolis

২. ফরাসি গাঁদা (বৈজ্ঞানিক নাম: Tagetes patula, ইংরেজি: French Marigold) এস্টারেসি পরিবারের টাগেটেস গণের গুল্ম।  এটি  অনেকে প্রতিষ্ঠানে বা গৃহের শোভাবর্ধনের জন্য লাগিয়ে থাকে। এই ফুল ঋজু, সভঙ্গ, রোমশ, একবর্ষজীবী বীরুৎ, অনূর্ধ্ব ৮০ সেমি বা ততোধিক উঁচু হয়।

মূল প্রবন্ধ পড়ুন: ফরাসী গাঁদা

ফরাসি গাঁদা, আলোকচিত্র: Adityamadhav83

৩. রক্তজবা (বৈজ্ঞানিক নাম: Hibiscus rosa-sinensis) মালভেসি পরিবারের হিবিস্কাস গণের একটি ছোট বৃক্ষ। রক্তজবা গাছ টি ২-৪ মি. উঁচু, কাণ্ড খসখসে, পাতা মসৃণ ও চকচকে, ফুল ১০-১৫ সে. মি. চওড়া। ফুল এক ক অথবা দ্বৈত। গাছটি কষ্টসহিষ্ণু, অল্প যত্নে জন্মে। শাখা কলম দ্বারা এর বংশ বিস্তার হয়। প্রায় সারা বছরই গাছে ফুল ফোটে। বর্তমানে অনেক ধরনের হাইব্রীড জবার অস্তিত্ব পাওয়া যায় এবং সেগুলোর মধ্যে বর্ণবৈচিত্র প্রচুর। দেখতে সুদৃশ্য হওয়াতে এদেরকে আমরা সাধারণত বাগানে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে লালন করে থাকি।

মূল প্রবন্ধ পড়ুন: রক্তজবা একটি জনপ্রিয় আলংকারিক ফুলগাছ

রক্ত জবার ফুল ও পাতা, আলোকচিত্র: Judgefloro. CC-BY-SA-4.0

৪. বাঁধা গোলাপ (বৈজ্ঞানিক নাম: Rosa centifolia, ইংরেজি: Cabbage Rose, Moss or Provence Rose) হচ্ছে রোজেসি পরিবারের রোজ গণের  একটি সপুষ্পক গুল্ম। এটিকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়। এই গুল্মটি বাড়ির টবে বা বাগানের শোভাবর্ধন করে।

মূল প্রবন্ধ পড়ুন: বাঁধা গোলাপ বিশ্বব্যাপী বাগান ও টবের সহজলভ্য আলংকারিক ফুল

বান্ধা গোলাপ, আলোকচিত্র: Joydeep

৫. বড় বাগান বিলাস (বৈজ্ঞানিক নাম: Bougainvillea spectabilis) (ইংরেজি: Paper Flower বা great bougainvillea) হচ্ছে নিকটাগিনাসি পরিবারের বোগেনভিলিয়া গণের  একটি সপুষ্পক লতানো গুল্ম। এদেরকে বাংলাদেশ ও ভারতে সুদৃশ্য আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়।

মূল প্রবন্ধ পড়ুন: বড় বাগান বিলাস শোভাবর্ধক আলংকরিক ফুল

বড় বাগানবিলাস, আলোকচিত্র: Alex Lomas

৬. গাঢ় লাল বোতল ব্রাশ (বৈজ্ঞানিক নাম: Melaleuca citrinus, ইংরেজি নাম: Red Bottle Brush) হচ্ছে এ্যানোনেসি পরিবারের  মেলালুকা গণের একটি সপুষ্পক গুল্ম বা বৃক্ষ। এই উদ্ভিদ অনেকে বাড়ির বাগানের শোভাবর্ধন করার জন্য লাগিয়ে থাকে। এদের পল্লব সরু এবং ঝুলন্ত, বাকল ধূসরাভ বাদামী, অত্যন্ত রুক্ষ। জানুয়ারী থেকে ডিসেম্বর মাসে এদের ফুল ফোটে।

মূল প্রবন্ধ পড়ুন: গাঢ় লাল বোতল ব্রাশ শোভাবর্ধক ছোট আকারের চিরহরিৎ বৃক্ষ

গাড় লাল বোতলব্রাশ, আলোকচিত্র: S.G.S.

৭. চামেলি বা বড় চামেলি (বৈজ্ঞানিক নাম: Jasminum grandiflorum   ইংরেজি: Catalonian Jasmine বা Spanish Jasmine) হচ্ছে ওলিয়াসি পরিবারের Jasminum গণের লতানো বা অর্ধলতানো গুল্ম। চামেলি মসৃণ পত্রঝরা গুল্ম। এটি লম্বায় ২ থেকে ৪ মিটার ও উপশাখাগুলো বৃত্তাকার, কোণীয় বা খাঁজকাটা হয়। জুন থেকে নভেম্বর মাসের মধ্যে এর ফুল ও ফল ধরে।

মূল প্রবন্ধ পড়ুন: চামেলি গ্রীষ্ম প্রধান দেশের সুগন্ধি ফুল

বড় চামেলী, আলোকচিত্র: Adityamadhav83

৮. পাতি অলকনন্দা বা হারকাকরা (প্রজাতি: Allamanda cathartica ইংরেজি নাম golden trumpet, common trumpetvine, বা yellow allamanda)  এপোসিনাসি পরিবারের অ্যালামান্ডা গণের একটি সপুষ্পক চিরহরিৎ, আরোহী গুল্ম। ফুল ও ফল ধারণ ঘটে সারা বৎসর। বংশ বিস্তার হয় বীজ এবং কাণ্ডের কাটিং দ্বারা।

মূল প্রবন্ধ পড়ুন: পাতি অলকনন্দা গ্রীষ্মমণ্ডলের শোভাবর্ধনকারী গাছ

পাতি অলকনন্দা, আলোকচিত্র: বিশ্বরূপ গাঙ্গুলি

৯. নয়নতারা (বৈজ্ঞানিক নাম: Catharanthus roseus ইংরেজি নাম: Madagascar periwinkle, rose periwinkle, or rosy periwinkle) এপোসিনাসি পরিবারের ক্যাথারান্থুস গণের একটি বহুবর্ষজীবী বীরুৎ বা উপ-গুল্ম। এদেরকে সাধারণত বাগানের আলংকারিক উদ্ভিদ হিসেবে টবে বা বাগানে রোপণ করা হয়। ফুল ও ফল ধারণ ঘটে প্রায় সারা বৎসর ধরে।

মূল প্রবন্ধ পড়ুন: নয়নতারা এপোসিনাসি পরিবারের একটি আলংকারিক ফুল

নয়নতারা, আলোকচিত্র: Biswarup Ganguly

১০. লালী গুরাঁস বা রডোড্রেনড্রন (বৈজ্ঞানিক নাম: Rhododendron arboreum, ইংরেজি নাম: Tree rhododendron, burans বা gurans) এদেরকে ভুটান, চীন, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং থাইল্যান্ডে পাওয়া যায়। ফুলটি হিমালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে এবং বাংলার দার্জিলিং-এ জন্মে। লালীগুরাঁস নেপালের জাতীয় ফুল। লালীগুরান এতোই লাল যে যখন গাছে ফুল ফোটে তখন চোখ ফেরানো যায় না।

রডোডেনড্রন ফুল, নেপালের জাতীয় ফুল, আলোকচিত্র: দোলন প্রভা

বাগান তৈরি করুন, দেহ ও মনকে প্রফুল্ল রাখুন, আশপাশের পরিবেশটাকে বদলে দিন।

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মহামতি লেনিনের দৃষ্টিতে বিপ্লব

মহামতি লেনিনের বিপ্লব অনেক আলোচনা রয়েছে। সেসব থেকে বিপ্লব সম্পর্কিত আটটি উদ্ধৃতি এখানে দেয়া হয়েছে। মহান রুশ বিপ্লবের শতবর্ষ গোটা দুনিয়াজুড়ে পালিত হচ্ছে। এই বিপ্লবের বিভিন্ন দিক গোটা দুনিয়ায় আলোচিত হচ্ছে। আপনারা এটি দেখবেন এবং লেনিনের বিপ্লব সম্পর্কিত ধারনার সাথে পরিচিত হবেন।

১. রাশিয়ায় বিপ্লবের সরাসরি ও আশু কর্তব্যটা ছিলো বুর্জোয়া-গণতান্ত্রিক: মধ্যযুগীয়তার অবশেষগুলোর উচ্ছেদ, সেগুলোকে শেষপর্যন্ত চূর্ণ করা, রাশিয়া থেকে এই বর্বরতা, এই লজ্জা, আমাদের দেশের সমস্ত সংস্কৃতি ও সমস্ত প্রগতির এই প্রচন্ডতম বাধাটার বিলুপ্তি।

২. জগতজুড়ে বিপ্লব শুরু না হলে অপেক্ষা করাই সমীচীন, একথা বলার অর্থ হলো_ সবাই জবুথবু হয়ে অনন্তকাল অপেক্ষাই করতে থাকো। এটা বাজে কথা।

“জগতজুড়ে বিপ্লব শুরু না হলে অপেক্ষা করাই সমীচীন, এটা বাজে কথা।”— লেনিন

৩. একটা বিপ্লব থেকে আরেকটা বিপ্লব উদ্ভবের জাজ্বল্যমান প্রমাণ বা অভিব্যক্তি হলো সোভিয়েত ব্যবস্থা। সোভিয়েত ব্যবস্থা হলো শ্রমিক ও কৃষকদের জন্য সর্বোচ্চ গণতান্ত্ৰিকতা এবং সেইসঙ্গেই এটার মানে বুর্জোয়া গণতান্ত্রিকতা থেকে বিচ্ছেদ এবং গণতন্ত্রের নতুন, বিশ্ব-ঐতিহাসিক একটা ধরনের অর্থাৎ প্রলেতারীয় গণতান্ত্রিকতার বা প্রলেতারিয়েতের একনায়কত্বের অভ্যুদয়।

৪. “সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

“সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

৫. “পশুপালকদের থেকে প্রলেতারীয় জনগোষ্ঠীতে বদলানোর আগে বিপ্লবীদের রাষ্ট্র, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপ উন্নয়নে অনেক কাজ করতে হবে।” — ভি আই লেনিন

“পশুপালকদের থেকে প্রলেতারীয় জনগোষ্ঠীতে বদলানোর আগে বিপ্লবীদের রাষ্ট্র, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপ উন্নয়নে অনেক কাজ করতে হবে।” — ভি আই লেনিন,

৬. “সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

“সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

৭. “সাম্রাজ্যবাদী যুদ্ধ ও সাম্রাজ্যবাদী শান্তি থেকে পৃথিবীর প্রথম দশ কোটি লোককে ছিনিয়ে এনেছে প্রথম বলশেভিক বিপ্লব।”— লেনিন 

“সাম্রাজ্যবাদী যুদ্ধ ও সাম্রাজ্যবাদী শান্তি থেকে পৃথিবীর প্রথম দশ কোটি লোককে ছিনিয়ে এনেছে প্রথম বলশেভিক বিপ্লব।”— লেনিন

৮. বিশৃঙ্খলা ছাড়া সত্যিকার যুদ্ধ অসম্ভব। বিশৃঙ্খলা ছাড়া সমাজতান্ত্রিক বিপ্লবের অপরিহার্য শর্ত ও অনুষঙ্গ — গৃহযুদ্ধও অসম্ভব বটে। বিশৃঙখলার ‘প্রেক্ষিতে’ বিপ্লব ও সমাজতন্ত্রের নিন্দাজ্ঞাপনের একটাই অর্থ: নীতিহীনতা প্রদর্শন এবং কার্যত বুর্জোয়ার পক্ষসমর্থন। “আশ্চর্য ভবিষ্যতবাণী” —ভি আই লেনিন

বিশৃঙ্খলা ছাড়া সত্যিকার যুদ্ধ অসম্ভব।

চে গ্যেভারা-এর বিখ্যাত ও বিপ্লবী কয়েকটি উদ্ধৃতি

চে গ্যেভারা, (Che Guevara) বা এর্নেস্তো গ্যেভারা দে লা সের্না (স্পেনীয় ভাষায় Ernesto Guevara de la Serna) (জুন ১৪, ১৯২৮-অক্টোবর ৯, ১৯৬৭) বিংশ শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান বিপ্লবীদের অন্যতম। তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন এবং ফিদেল কাস্ত্রোর দলে প্রথমে দলের চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি অনুকরণীয় এক বিপ্লবীতে পরিণত হন। এখানে তাঁর ৩০টি উদ্ধৃতি প্রদান করা হলো। আরো পড়ুন

চে গেভারা ফোকো মতবাদের অনুসারী বিংশ শতাব্দীর মার্কসবাদী গেরিলা বিপ্লবী

চে গ্যাভারা

এর্নেস্তো গ্যেভারা দে লা সের্না বা বা চে’ গ্যেভারা বা চে গেভারা (স্পেনীয় ভাষায় Ernesto Guevara de la Serna) (ইংরেজি: Che Guevara) (জুন ১৪, ১৯২৮-অক্টোবর ৯, ১৯৬৭) বিংশ শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান মার্কসবাদী বিপ্লবীদের অন্যতম। তার আসল নাম ‘এর্নেস্তো গেভারা দে লা সেরনা’। জন্মসুত্রে তিনি আর্জেন্টিনার নাগরিক। তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন এবং ফিদেল কাস্ত্রোর দলে … Read more

হুমায়ূন আহমেদ ছিলেন বাংলাদেশে বিরাজিত লুটপাটের অর্থনীতির লাঠিয়াল

হুমায়ূন আহমেদ

১৯৭১ পরবর্তী সময়ে বাংলাদেশের পাঁচ প্রতিক্রিয়াশীল জনপ্রিয় লেখকের একজন হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)। হিমু, মিসির আলীর মতো দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন চরিত্র সৃষ্টি করে তিনি লক্ষ লক্ষ তারুণ্যকে পথভ্রষ্ট করেছিলেন। বাংলাদেশের এক বিশাল সংখ্যার তারুণ্যকে অরাজনৈতিক, দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন, অবৈজ্ঞানিক, যৌনতাগ্রস্ত, হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত, উন্নাসিক, আত্মভোলা, নিস্ক্রিয়, ব্যধিগ্রস্ত, কর্মবিমুখ ও প্রতিক্রিয়াশীল করতে হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্রগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গত চার দশকে। আরো পড়ুন

কার্ল মার্কস রচিত পুঁজি গ্রন্থ প্রসঙ্গে একটি বিস্তারিত আলোচনা

পুঁজি বা ডাস কাপিটাল (জার্মান: Das Kapital; ইংরেজি: Capital; বাংলা: পুঁজি) কার্ল মার্কসের লেখা পুঁজিবাদের সমালোচনামূলক একটি বই। এই বই সমাজ প্রগতি সম্বন্ধে তৎকালীন প্রচলিত অভিমতে বিপ্লব ঘটিয়েছিল এবং অর্থনীতিকে এক বিজ্ঞানসম্মত ভিত্তির উপরে স্থাপন করেছিল। পুঁজিবাদের অর্থনৈতিক সম্পর্কগুলো, তার দুই বিপরীত প্রধান শ্রেণি প্রলেতারিয়েত ও বুর্জোয়ার অভ্যন্তরীণ বৈরিতা আরো পড়ুন

সমাজতান্ত্রিক সমাজ গড়তে সমাজতান্ত্রিক শিক্ষার গুরুত্ব

বিশ শতকের প্রথমার্ধে জনগণকে সুশিক্ষিত করার কথা বলা হতো; পাকিস্তানকালিন সময়েও জনগণকে সুশিক্ষা দেয়ার কথা বলা হয়েছে; কিন্তু বাংলাদেশ হবার পরে সুশিক্ষা বা শিক্ষার পরিবর্তে স্বাক্ষরতা শব্দটি চালু করা হয়। একবিংশ শতাব্দীর শূন্য দশকের বাংলাদেশে শিক্ষা সংক্রান্ত আলাপ-আলোচনা, লেখালেখি, চিন্তার প্রকাশ নেই বললেই চলে। আরো পড়ুন

সমাজতান্ত্রিক সমাজে জনশিক্ষার গুরুত্ব ও প্রকৃতি

সমাজতন্ত্র জনশিক্ষাকে গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে বিবেচনা করে। একটি প্রগতিশীল ও সমাজতান্ত্রিক শিক্ষাব্যবস্থা সমাজতান্ত্রিক সমাজের বিনির্মাণে সহায়ক। সমাজতন্ত্রে জনসাধারণ অবাধে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার সুযোগ লাভ করে। এটি ব্যক্তিমানুষের সর্বাঙ্গীণ বিকাশের প্রয়োজনীয় অবস্থা সৃষ্টি করে। আরও পড়ুন

error: Content is protected !!