ক্যাথলিকবাদ কাকে বলে?
ক্যাথলিকবাদ হচ্ছে ক্যাথলিক গির্জার ঐতিহ্য এবং বিশ্বাসসমূহ। এটি ক্যাথলিকদের ধর্মতত্ত্ব, অনুষ্ঠান, নীতিশাস্ত্র এবং আধ্যাত্মিকতাকে বোঝায়।আরো পড়ুন
ক্যাথলিকবাদ হচ্ছে ক্যাথলিক গির্জার ঐতিহ্য এবং বিশ্বাসসমূহ। এটি ক্যাথলিকদের ধর্মতত্ত্ব, অনুষ্ঠান, নীতিশাস্ত্র এবং আধ্যাত্মিকতাকে বোঝায়।আরো পড়ুন
শর্তহীন বিধান দর্শন (ইংরেজি: categorical imperative), বিশেষ করে দার্শনিক কাণ্টের নীতি-শাস্ত্রে ব্যবহৃত একটি কথা। কাণ্টের মতে নৈতিক জীবনে যে সমস্ত বিধান কার্যকরী সেগুলিকে শর্তসাপেক্ষ এবং শর্তহীন বলে বিভক্ত করা চলে। শর্তসাপেক্ষ বিধানের নিয়ামত হচ্ছে কোনো বিশেষ আকাঙ্ক্ষিত লক্ষ্য। আমার সন্তানকে যদি আমি এই আকাঙ্ক্ষা নিয়ে ভালবাসি যে, সেও একদিন আমার বৈষয়িক জীবনে সাহায্যকারী হবে তা হলে সন্তানের প্রতি এই ভালবাসা শর্তসাপেক্ষ ভালবাসা। আরো পড়ুন
শ্রেণীবদ্ধকরণ বা সূত্রায়ন বা জ্ঞানসূত্রায়ন (ইংরেজি: Categorization) হচ্ছে এমন কিছু যা মানুষ এবং অন্যান্য প্রাণসমূহ করে: “সঠিক জিনিসটি দিয়ে সঠিক জিনিসটি করা।” এই করা বাচনিক বা অবাচনিক হতে পারে। মানুষের জন্য, মূর্ত বস্তু এবং বিমূর্ত ধারণা উভয়ই স্বীকৃতি, পার্থক্যকরণ, এবং শ্রেণীকরণের মাধ্যমে বোঝা হয়। আরো পড়ুন
পুঁজিবাদ বা ধনতন্ত্র (ইংরেজি: Capitalism) হচ্ছে মানবেতিহাসে পণ্য সম্পর্কের সামাজিক স্তর।[১] এটি একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা বিশেষ। ষোড়শ শতাব্দীতে ইউরোপের কয়েকটি দেশে এই সমাজ-ব্যবস্থার প্রথম প্রতিষ্ঠা ঘটে। মানুষের সামাজিক অর্থনৈতিক কাঠামো যে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে বিকাশ লাভ করছে এটি আধুনিক চিন্তাধারার একটি স্বীকৃত সত্য।[২] আরো পড়ুন
টমাস ক্যাম্পানেলা (ইংরেজি: Tommaso Campanella; ৫ সেপ্টেম্বর ১৫৬৮-২১ মে ১৬৩৯ খ্রি.) ছিলেন ষোড়শ এবং সপ্তদশ শতকের ইতালির দার্শনিক এবং কল্পলৌকিক চিন্তাবিদ। ১৫২৮ সনে ক্যাম্পানেলা সন্ন্যাসব্রত গ্রহণ করেন। ক্যাম্পানেলার চিন্তার মধ্যে অ-খ্রিষ্টীয় অভিমত, ম্যাকিয়াভেলীর বাস্তববাদ এবং খ্রিষ্টীয় ধর্মীয়ভাব –এসবের মিশ্রণ দেখা যায়। আরো পড়ুন
এডমান্ড বার্ক (ইংরেজি: Edmund Burke; ১২ জানুয়ারি ১৭২৯-৯ জুলাই ১৭৯৭ খ্রি.) ছিলেন অষ্টাদশ শতকের ইংল্যান্ডের পার্লামেণ্টের বিখ্যাত বাগ্মী সদস্য এবং রাজনীতিবিদ। বার্কের রাজনৈতিক চিন্তা, বক্তৃতা এবং রচনার মধ্যে উদারনীতি এবং রক্ষণশীলতার মিশ্রণ ঘটে। আরো পড়ুন
ফ্রান্সিস হারবার্ট ব্রাডলে (ইংরেজি: Francis Herbert Bradley; ৩০ জানুয়ারি ১৮৪৬-১৮ সেপ্টেম্বর ১৯২৪) ছিলেন ঊনবিংশ ও বিংশ শতকের ব্রিটিশ ভাববাদী দার্শনিক। ব্রাডলের ‘এ্যাপিয়ারেন্স এ্যাণ্ড রিয়ালিটি’ বা ‘প্রকার ও সত্তা’ একখানি বিখ্যাত দার্শনিক গ্রন্থ। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রেও ব্রাডলে একজন উল্লেখযোগ্য চিন্তাবিদ। আরো পড়ুন
জ্যাঁ বোদা বা জাঁ বোদা বা বোদিন (ইংরেজি: Jean Bodin; ১৫৩০-১৫৯৬ খ্রি.) ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ। তাঁর রাষ্ট্রীয় সার্বভৌমত্বের তত্ত্ব বিশেষ আলোচিত তত্ত্ব। ষোড়শ শতাব্দীতে ফরাসিদেশ যখন শক্তিসঞ্চার করতে থাকে, এবং একটি কেন্দ্রীয় শাসনব্যবস্থা বিকাশলাভ করে, জাঁ বোদার সার্বভৌমিক তত্ত্ব তখন রাজার একচ্ছত্র শাসনের অধিকারকে জোরদার করে। আরো পড়ুন
জীববিদ্যা বা জীববিজ্ঞান (ইংরেজি: Biology) বলতে সাধারণত জীবনের বিকাশের নিয়ম এবং জীবনের প্রকারভেদ নিয়ে আলোচনা এবং গবেষণা বুঝায়। প্রাচীন গ্রিক দার্শনিকদের চিন্তাধারায় জীবনের বিকাশগত সমস্যার সাক্ষাৎ পাওয়া যায়। এ নিয়ে তাঁরা চিন্তা করেছেন। আরো পড়ুন
আলফ্রেড বিনেট বা আলফ্রেড বাইনেট (ইংরেজি: Alfred Binet; (১৮৫৭-১৯১১ খ্রি.) ছিলেন ফরাসি পরীক্ষামূলক মনোবিজ্ঞানী। ফরাসি দেশে ১৮৯৫ সনে আলফ্রেড বিনেট প্রথম ফরাসি মনোবিজ্ঞানের পত্রিকার প্রতিষ্ঠা করেন। মনোবিজ্ঞানের ক্ষেত্রে তাঁর সহকর্মী সাইমনের সঙ্গে যুক্তভাবে বিনেট শিশুর বুদ্ধি পরিমাপের একটি পদ্ধতি আবিস্কার করেন। আরো পড়ুন