উরিয়েল দা কোস্টা ছিলেন ওলান্দাজ সংশয়বাদী লেখক ও দার্শনিক

উরিয়েল এ্যাকোস্টা বা উরিয়েল দা কোস্টা (ইংরেজি: Uriel da Costa) ছিলেন ওলান্দাজ সংশয়বাদী লেখক ও দার্শনিক। জন্ম পর্তুগাল, ১৫৮৫ কিংবা ১৫৯০ খ্রিষ্টাব্দে। মৃত্যু ১৬৪০ খ্রিষ্টাব্দের এপ্রিলে। প্রথম জীবনে ক্যথলিক শিক্ষায় শিক্ষিত হন। কিন্তু যুক্তিবাদকে নিজের দর্শন হিসাবে গ্রহণ করে পরবর্তী কালে ক্যাথলিক ধর্ম পরিত্যাগ করে ক্যাথলিক নির্যাতনের ভয়ে ১৬১৪ খ্রিষ্টাব্দে হল্যাণ্ডে পালায়ন করেন। এই পর্যায়ে … Read more

মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা

মৌলানা আবুল কালাম আজাদ (ইংরেজি: Maolana Abul Kalam Azad; ১১ নভেম্বর ১৮৮৮ – ২২ ফেব্রুয়ারি ১৯৫৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম জাতীয়তাবাদী নেতা এবং ইসলাম ধর্মের প্রাজ্ঞ পণ্ডিত। পিতা মওলানা খায়রুল দীন এবং পিতামহের সূত্রে মৌলানা আজাদের পরিবারের আরবের হেজাজ এবং মক্কার সঙ্গে সংযোগ ছিল। আরো পড়ুন

আবদুল গাফফার খান ছিলেন পাখতুনিস্তান আন্দোলনের নেতা

খান আব্দুল গফফার খান বা ফখর-ই-আফগান (ইংরেজি: Abdul Gaffar Khan) ছিলেন পাখতুনিস্তান আন্দোলনের নেতা এবং তিনি ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ রাজের শাসনের অবসান ঘটাতে কাজ করেছিলেন। আফগানিস্তানের পার্শ্ববর্তী ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত এলাকার অধিবাসী। উপমহাদেশের স্বাধীনতা অর্জনের আন্দোলনকালে গান্ধীর অহিংস নীতির অনুসারী বলে ‘সীমান্ত গান্ধী’ হিসাবে খ্যাতি অর্জন করেন। পুশতুভাষী এই অঞ্চলের অধিবাসীগণ নিজেদের একটি বিশিষ্ট জাতি বলে বিবেচনা করে। আরো পড়ুন

পিয়ারে আবেলার্দ ছিলেন ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ

পিয়ারে আবেলার্দ (Pierre Abelard; ১০৭৯-১১৪২ খ্রি.) ছিলেন একাদশ ও দ্বাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ। ‘ইউনিভার্সাল’ বা অনন্য-নির্ভর ভাবের অস্তিত্বের প্রশ্নে আবেলার্দ মন-নির্ভর ভাবের পক্ষে মত প্রকাশ করেছেন। যুগের পরিপ্রেক্ষিতে আবেলার্দের মন-নির্ভর ভাবের মতবাদ ভাবাদর্শের অগ্রগতির ক্ষেত্রে একটি প্রগতিশীল ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিল। আরো পড়ুন

আনু মুহাম্মদ আত্মশুদ্ধিব্রত পালনকারী ক্ষুদে বুর্জোয়া চিন্তায় আচ্ছন্ন প্রগতিশীল লেখক

আনু মুহাম্মদ (জন্ম: ২২ সেপ্টেম্বর, ১৯৫৬) হচ্ছেন অর্থনীতির অধ্যাপক, একসময় মার্কসবাদপুঁজিবাদ বিশ্লেষণ করে কিছু লেখা লিখেছিলেন। বর্তমানে পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের সাথে জড়িত। তাঁর লেখার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি বাংলাদেশের ও বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্যসমূহকে ফুটিয়ে তোলেন। আরো পড়ুন

মহসিন শস্ত্রপাণি বাংলাদেশের একজন রাষ্ট্রবিজ্ঞানী, লেখক ও সমাজ সংগঠক

মহসিন শস্ত্রপাণি (১৯ ডিসেম্বর, ১৯৪৫ – ২ মার্চ ২০১৯) বাংলাদেশের একজন মার্কসবাদী রাষ্ট্রবিজ্ঞানী, লেখক, প্রাবন্ধিক ও সমাজ সংগঠক। যৌবনের প্রারম্ভেই তিনি সামাজিক শোষণ-বঞ্চনার অবসান এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়েন। আরো পড়ুন

গোপাল কৃষ্ণ গোখলে ছিলো ভারতীয় জনগণ গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু

ভারতীয় রাজনীতির গণবিরোধী জমিদার ও উপনিবেশবাদী নিপীড়নকারী ধারার অন্যতম প্রধান নেতা ছিলো গােপাল কৃষ্ণ গােখলে (ইংরেজি: Gopal Krishna Gokhale)। তার জন্ম মহারাষ্ট্রের রত্নগিরি জেলায়। তার সংক্ষিপ্ত জীবন ছিলো মিথ্যাচার, লোভ, ভন্ডামো, ক্ষমতা দখল এবং জনগণের মুক্তিসংগ্রামের সাথে অবিরাম শত্রুতা করা। আরো পড়ুন

নরেন্দ্র চন্দ্র ঘোষ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী

নরেন্দ্র চন্দ্র ঘোষ (জন্ম : ১৪ এপ্রিল, ১৯১২ – মৃত্যু ৪ আগস্ট ১৯৯৪) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। বিপ্লবী মৃণাল কান্তি ঘোষ চৌধুরীর সংস্পর্শে যুগান্তর দলে যোগ দেন। বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তিনি বহুবার গ্রেপ্তার হন, কারাবরণ করেন এবং শাস্তি ভোগ করেন। অস্ত্রসহ পলাতক জীবন কাটিয়েছেন বহু বছর। আরো পড়ুন

স্বদেশরঞ্জন মুখোপাধ্যায় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী

স্বদেশরঞ্জন মুখোপাধ্যায় (জন্ম : ১৯২৪ – মৃত্যু ২০০৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। ১৯৪২ সালের আগস্ট আন্দোলনে তিনি সরাসরি যোগদান করেন। সে সময় পুলিসের গুলি তাঁর পায়ে লাগে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি ছয় মাস বন্দি ছিলেন। আরো পড়ুন

মোস্তফা কামাল আতাতুর্ক ছিলেন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা

মোস্তফা কামাল আতাতুর্ক (Mustafa Kemal Ataturk ১৯ মে ১৮৮১- ১০ নভেম্বর ১৯৩৮) ছিলেন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা। তরুণ তুর্কি বিপ্লবের (১৯০৮) সময় তিনি একজন সেনানায়ক ছিলেন। প্রথম বিশ্ব-মহাযুদ্ধে তুরস্কের পরাজয় ঘটলে তিনি ন্যাশনালিস্ট পার্টি গঠন এবং সেনাবাহিনীর সাহায্যে গ্রিক ও অন্যান্য বিদেশি শক্তিকে পরাভূত করে তুরস্কের শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন (১৯২১-২২)। আরো পড়ুন

error: Content is protected !!