সংজ্ঞা হচ্ছে কোনো ব্যক্তি বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা

সংজ্ঞা হচ্ছে একটি শব্দের অর্থের একটি বিবৃতি। সংজ্ঞা শব্দটির ইংরেজী হচ্ছে ‘Definition’ যেটি ল্যাটিন ‘ডিফিনিশিও’ শব্দ থেকে উদ্ভুত। ‘ডেফিনিশিও’ শব্দের অর্থ হচ্ছে, কোনো ব্যক্তি বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা। যে বৈশিষ্ট্য ব্যতিরেকে একটি বিষয় আর সেই বিষয় বলে পরিচিত হতে পারে না, কেবলমাত্র সেই বৈশিষ্ট্যই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে- অপর কোনো বৈশিষ্ট্য নয়। আরো পড়ুন

অবরোহ যুক্তি হচ্ছে এক কিংবা একাধিত প্রতিজ্ঞা থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ

এক কিংবা একাধিত প্রতিজ্ঞা বা যৌক্তিক দত্তবাক্য থেকে তাদের অন্তর্নিহিত সম্পর্কের ভিত্তিতে কোনো অনুমান বা সিদ্ধান্ত গ্রহণকে অবরোহ যুক্তি (ইংরেজী: Deductive reasoning বা deductive logic, logical deduction) বলে। দূরে ধোঁয়া দেখা যাচ্ছে; মনে হয় ওখানে আগুণ লেগেছে। এখানে ‘আগুণ লেগেছে’ এ সিদ্ধান্তটি ধোঁয়া দেখা যাচ্ছে এই প্রদত্ত সত্যের ভিত্তিতে গৃহীত অনুমান। আরো পড়ুন

উদাসীনতাবাদ হচ্ছে জীবনের আরাম আয়েশ সব কিছুর প্রতি কঠোর ঔদাসীন্য

জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ সব কিছুর প্রতি একটা কঠোর ঔদাসীন্য বুঝাতে ইংরেজী ‘সিনিক’ এবং ‘সিনিসিজম’ (ইংরেজি: Cynicism) শব্দ দুটি ব্যবহার করা হয়। আরো পড়ুন

সামঞ্জস্যবাদ তত্ত্ব অনুযায়ী সত্যের জগৎ হচ্ছে একটা সামগ্রিক সত্তা

সামঞ্জস্যবাদ (ইংরেজি: Coherentism) নামটি আধুনিক জ্ঞানতত্ত্বের মধ্যে কয়েকটি দার্শনিক মতবাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। দর্শনে সত্যের মাপকাঠি নিয়ে তর্ক আছে। একটা কথা বা বক্তব্য সত্য –এরূপ দাবির অর্থ কি? কেউ যদি বলে, সে ভূত দেখেছে তা হলে তার সে কথাকে মিথ্যা বলে অভিহিত করি। কিন্তু ‘ওখানে একটি চেয়ার আছে’ এ কথাকে আমরা সত্য বলি। আরো পড়ুন

জ্ঞান প্রক্রিয়া প্রসঙ্গে

জ্ঞান প্রক্রিয়া বা সংজ্ঞান (ইংরেজি: Cognition) হচ্ছে “চিন্তাধারা, অভিজ্ঞতা এবং ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান এবং বুদ্ধি অর্জনের মানসিক পদক্ষেপ বা প্রক্রিয়া”। জ্ঞানীয় প্রক্রিয়া বিদ্যমান জ্ঞান ব্যবহার করে এবং নতুন জ্ঞান উৎপন্ন করে। আরো পড়ুন

শ্রেণিবদ্ধকরণ হচ্ছে গ্রুপ, শ্রেণি ও স্তর অনুযায়ী জিনিসগুলি বাছাই এবং সংগঠিত করা

শ্রেণীবদ্ধকরণ বা সূত্রায়ন বা জ্ঞানসূত্রায়ন (ইংরেজি: Categorization) হচ্ছে এমন কিছু যা মানুষ এবং অন্যান্য প্রাণসমূহ করে: “সঠিক জিনিসটি দিয়ে সঠিক জিনিসটি করা।” এই করা বাচনিক বা অবাচনিক হতে পারে। মানুষের জন্য, মূর্ত বস্তু এবং বিমূর্ত ধারণা উভয়ই স্বীকৃতি, পার্থক্যকরণ, এবং শ্রেণীকরণের মাধ্যমে বোঝা হয়। আরো পড়ুন

পঞ্চ ভূত বা পঞ্চভূত বা পঞ্চ মহাভূত প্রসঙ্গে

পঞ্চ ভূত বা পঞ্চভূত বা পঞ্চ মহাভূত হচ্ছে পাঁচটি বড় উপাদান, পাঁচটি শারীরিক উপাদান, পাঁচটি মৌলিক উপাদানগুলির একটি গোষ্ঠী, যা হিন্দুত্ববাদ অনুসারে, সমস্ত মহাজাগতিক সৃষ্টির ভিত্তি। আরো পড়ুন

বার্লিন প্রাচীর ছিল পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর

বার্লিন প্রাচীর (জার্মান: Berliner Mauer) ঐতিহাসিকভাবে ইতিহাসে পরিচিত হয়েছে পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর হিসেবে। এই বার্লিন প্রাচীর তৎকালীন রাষ্ট্র পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির মধ্যে একটি সীমানা প্রাচীর হিসেবে পরিচিত ছিল। ১৯৬১ সালের ১৩ আগস্ট থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছর এই প্রাচীরটি পশ্চিম বার্লিন থেকে পূর্ব বার্লিন এবং পূর্ব জার্মানির আরো পড়ুন

আচরণবাদ বা ব্যবহারবাদ আধুনিক মনোবিজ্ঞানে আলোচ্য বিষয়

আধুনিক মনোবিজ্ঞানে আচরণবাদ, ব্যবহারবাদ (ইংরেজি: Behaviourism) একটি নতুন ধারা। প্রাগমেটিজম বা প্রয়োগবাদ কিংবা কার্যবাদ নামক আধুনিক দার্শনিক তত্ত্বের ভিত্তিতে প্রধাণত মার্কিন যুক্তরাষ্ট্রে মনোবিজ্ঞানের আচরণবাদ তত্ত্বের বিকাশ ঘটে;আরো পড়ুন

ভিত্তি এবং উপরিকাঠামো প্রসঙ্গে

সমাজের অর্থনৈতিক বুনিয়াদের সঙ্গে তার সাংস্কৃতিক, রাষ্ট্রনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য অংশের সম্পর্কের ব্যাখ্যায় মার্কসবাদী দর্শন ‘ভিত্তি এবং উপরিকাঠামো’ (ইংরেজি: Base and Superstructure) নামক দুটি শব্দ ব্যবহার করে। মার্কসবাদের মতে যে-কোনো সমাজের অর্থনৈতিক বুনিয়াদই হচ্ছে সমগ্র সমাজের মূল বুনিয়াদ। সমাজ বিকাশের যে-কোনো বিশেষ পর্যায়ে উৎপাদনের উপায় অর্থ্যাৎ জীবিকা অর্জনের জন্য আরো পড়ুন

error: Content is protected !!