অক্ষশক্তি একটি সামরিক জোট যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রদের বিরুদ্ধে লড়াই করেছিল

অক্ষশক্তি (ইংরেজি: Axis Power) একটি সামরিক জোট যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রদের বিরুদ্ধে লড়াই করেছিল। রাজনীতিতে কথাটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় প্রচারিত হয়। অক্ষশক্তি দ্বারা তখন জার্মানি, ইতালি এবং জাপান এই তিন শক্তির জোটকে বুঝান হতো। শক্তির কেন্দ্র হিসাবে অক্ষ কথাটি ব্যবহার করে প্রথমে ১৯৩৬ সালে ফ্যাসিবাদী ইতালির শাসক মুসোলনী। আরো পড়ুন

স্বায়ত্বশাসন কাকে বলে?

স্বায়ত্বশাসন বা অটোনমি (ইংরেজি: Autonomy) গ্রিক শব্দ থেকে উদ্ভূত। স্বায়ত্বশাসন বলতে যেমন কোনো পরাধীন জাতির পূর্ণ স্বাধীনতা অর্জনের ইচ্ছা বুঝাতে পারে, তেমনি স্বায়ত্তশাসন দ্বারাআরও পড়ুন

মনোযোগ বা মনোদৃষ্টি কাকে বলে?

একটি মুহূর্তে কোনো কিছুর উপর মন কিংবা মস্তিষ্কের ক্রিয়াশীল হওয়াকে মনোযোগ বা মনোদৃষ্টি (ইংরেজি: Attention) বলা হয়। মনোযোগ দুরকমের হতে পারে ইচ্ছাকৃত মনোযোগ এবং অনিচ্ছাকৃত মনোযোগ। আরো পড়ুন

অনুষঙ্গী মনোবিজ্ঞান কাকে বলে?

স্মরণশক্তির বা স্মরণে পড়ার বিভিন্ন প্রকার ব্যাখ্যা বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক এবং মনোবিজ্ঞানী দিয়েছেন। এঁদের একটি ব্যাখ্যা হচ্ছে এই যে, একটি স্টিমুলাস বা উদ্দীপক অপর একটি উদ্দীপকের নৈকট্য এবং পৌনঃপুনিকতার কারণে আমাদের মন বা মস্তিষ্কের কোষে পরস্পর সম্পর্কিত প্রতিছাপের সৃষ্টি করে। আরো পড়ুন

অভিজ্ঞতা-পূর্ব এবং অভিজ্ঞতালব্ধ হচ্ছে ভাববাদী দর্শনের ব্যবহৃত শব্দ

ভাববাদী দর্শনের দুটি বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে অভিজ্ঞতা-পূর্ব এবং অভিজ্ঞতালব্ধ (ইংরেজি: Apriori and Apsteriori)। জ্ঞানের ক্ষেত্রে কোনো জ্ঞান যথার্থ এবং কোনো জ্ঞান যথার্থ নয়-এই প্রশ্নে প্রাচীনকাল থেকেই শব্দের ব্যবহার পাওয়া যায়।আরো পড়ুন

বর্ণবৈষম্য বা বর্ণবিদ্বেষ বা জাতিবিদ্বেষ কাকে বলে?

দক্ষিণ আফ্রিকার নগন্য শ্বেতবর্ণের স্বৈরতান্ত্রিক শাসক দল কর্তৃক সংখ্যাগুরু এবং দক্ষিণ আফ্রিকার মূল কৃষ্ণবর্ণ অধিবাসীদের বিরুদ্ধে অনুসৃত পৃথকাবাসনের এবং নিগ্রহের নীতি বর্ণবৈষম্য বা বর্ণবিদ্বেষ বা জাতিবিদ্বেষ (ইংরেজি: Apartheid) বলে পরিচিত।আরো পড়ুন

বিরোধাভাস বা বিরোধী সিদ্ধান্ত কাকে বলে?

বিরোধাভাস বা বিরোধী সিদ্ধান্ত-এর সমস্যা (ইংরেজি: Antinomy) হচ্ছে একই যুক্তি থেকে পরস্পর-বিরোধী সিদ্ধান্তের উদ্ভব হলে যে সিদ্ধান্তের সমস্যার সৃষ্টি হয়। প্লেটো, এ্যারিস্টটল, জেনো প্রমুখ প্রাচীন গ্রিক দার্শনিকের রচনায় পরস্পর-বিরোধী সিদ্ধান্তমূলক দৃষ্টান্তের সাক্ষাৎ পাওয়া যায়।আরো পড়ুন

ব্যর্থ রাষ্ট্র হচ্ছে কেন্দ্রীভূত সামরিক কর্তৃত্বের ক্ষেত্রে পশ্চাৎপদ রাষ্ট্র

“রাষ্ট্র হলো একটি শ্রেণীর হাতে অপর শ্রেণীর ওপর আধিপত্য কায়েম করার যন্ত্র, অধীনস্থ শ্রেণীগুলোকে আনুগত্যের বন্ধনে রাখার হাতিয়ার।”[১] লেনিন এই যে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন যা এমনই এক সত্যকে ধারণ করছে যাকে কেবল কুসংস্কারাচ্ছন্ন বুর্জোয়া মূর্খরাই বিরোধীতা করে। আরো পড়ুন

মানসিক ও দৈহিক শ্রমের মধ্যেকার বিরোধ হচ্ছে শ্রেণিবিভক্ত সমাজের বৈশিষ্ট্য

শ্রমের বিভাগ কথাটি আজ অত্যান্ত সুপরিচিত। শ্রমের ক্ষেত্রে মানসিক ও দৈহিক শ্রমের বিভাগটিও পরিচিত। মানসিক ও দৈহিক শ্রমের মধ্যেকার বিরোধ হচ্ছে শ্রেণিবিভক্ত সমাজের বৈশিষ্ট্য। কিন্তু সভ্যতার আদিতে শ্রমের কোনোরূপ বিভাগই ছিল না। অনুন্নত অবস্থায় জীবন রক্ষার্থে প্রত্যেক ব্যক্তিকে প্রয়োজনীয় সমস্ত শ্রমই করতে হতো। আরো পড়ুন

প্রতি-বিশ্লেষণ বা প্রতিশক্তি বা প্রতিনয় বা বিরোধ কাকে বলে?

প্রতি-বিশ্লেষণ বা প্রতিশক্তি

বস্তুজগতে নিত্যপ্রবাহিত ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্পর্ক হচ্ছে প্রতি-বিশ্লেষণ বা প্রতিশক্তি বা প্রতিনয় বা বিরোধের (ইংরেজি: Anti-thesis) সম্পর্ক। বিরোধ হচ্ছে বস্তজগতের গতির মূল নিয়ামক। বিরোধ বা দ্বন্দ্বের মাধ্যমে বস্তজগতের বিকাশকে সাধারণত ইংরেজিতে থিসিস (ইংরেজি: Thesis), এ্যাণ্টিথিসিস এবং সিনথেসিস (ইংরেজি: Synthesis)-রূপে প্রকাশ করা হয়। আরো পড়ুন

error: Content is protected !!