প্রত্যক্ষ অনুমান হচ্ছে সেই সিদ্ধান্ত বা অনুমান যা একটিমাত্র হেতু বা দত্ত বাক্য দ্বারা গৃহীত

প্রচলিত যুক্তিশাস্ত্রে প্রত্যক্ষ অনুমান (ইংরেজি: Immediate Inference) বলতে সেই সিদ্ধান্ত বা অনুমানকে বুঝানো হয় যে অনুমান একটিমাত্র হেতু বা দত্ত বাক্য দ্বারা গৃহীত হয়। যেমনঃ সকল মানুষ মরণশীল। অতএব, কোনো মানুষ অমর নয়। আরো পড়ুন

দর্শনে অভিন্নতার বিধান হচ্ছে চরম অভিন্নতার বদলে আপেক্ষিক অভিন্নতা

কোনো দুটি বিষয়, ব্যক্তি বা বস্তুর মধ্যে হুবহু সাদৃশ্য বা মিল থাকলে তাদের অভিন্ন বলা হয়। ‘অভিন্নতা’ কথাটি তুলনার ক্ষেত্রে এবং বস্তুর ধারাবাহিকতা বুঝাবার প্রয়োজনে ব্যবহৃত হয়। ক এবং খ উভয়ের মধ্যে যদি একই গুণের অস্তিত্ব দেখা দেয় তবে ক এবং খ কে অভিন্ন বলা হবে। আরো পড়ুন

ইতিহাসের ভাববাদী ব্যাখ্যা হচ্ছে মহামানব, বা অতিপ্রাকৃত বিধাতার ইচ্ছাতে পরিবর্তন

ইতিহাসের ভাববাদী ব্যাখ্যা (ইংরেজি: Idealistic Understanding of History) হচ্ছে বিধাতার নির্বাচিত সম্রাট ও মহামানবগণ সমাজ ও সভ্যতার মূল চালক হিসাবে কাজ করেন। তাঁদের ইচ্ছাতেই সমাজ ও সভ্যতার উদ্ভব ও বিকাশ কিংবা বিলয় ঘটে। সমাজ ও সভ্যতার পরিবর্তনের কাহিনী নিয়ে রচিত হয় ইতিহাস। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য তাই আবশ্যক ইতিহাস আরো পড়ুন

নৈর্বক্তিক ভাববাদ মনের বাইরে অতিব্যক্তিক ও অতিপ্রাকৃতিক ভাবকে মূল বলে মনে করে

নৈর্বক্তিক ভাববাদ বা বাস্তব ভাববাদ (ইংরেজি: Objective Idealism) ব্যক্তির মনের বাইরে একটি অতিব্যক্তিক এবং অতিপ্রাকৃতিক কোনো ভাবকে সব কিছুর মূল বলে মনে করা হয়। দর্শনে ভাববাদকে দুটি উপবিভাগে বিভক্ত করা হয়; (১) নৈর্বক্তিক ভাববাদ, (২) আত্মগত বা মন্ময় ভাববাদ। মন্ময় ভাববাদ মনের চেতনাকে অস্তিত্বের মূল বলে নির্দিষ্ট করা হয়। আরো পড়ুন

ভাব বা ধারণা দর্শনে বহুল ব্যবহৃত ও পরিচিত দুটি শব্দ

‘ভাব’ বা ধারণা (ইংরেজি: Idea) বলতে সাধারণত কোনো কিছু সম্পর্কে মানুষের মনের ধারণা বুঝায়। এই শব্দ বা পদটি বহুল পরিচিত এবং ব্যবহৃত হলেও দর্শন এবং মনোবিজ্ঞানের ইতিহাসে ‘ভাব’ এর কোনো সর্বজনস্বীকৃত সংজ্ঞা দেখতে পাওয়া যায় না। ‘ভাব’ মনের ব্যাপার;_ একথা স্বীকার করলেও ভাব কিভাবে তৈরি হয় এবং ‘ভাব ও ভাবের উৎস’-এ দুয়ের মধ্যে কি পার্থক্য, … Read more

চিত্রলিপিবাদ বা প্রতীকবাদ জ্ঞানের প্রশ্নে একটি বিশেষ তত্ত্ব

প্রতীকবাদ (ইংরেজি: Theory of Symbols or Hieroglyphs) জ্ঞানের প্রশ্নে একটি বিশেষ তত্ত্ব। ইন্দ্রিয়ের অনুভূতির মাধ্যমে আমরা বস্তু জগতের প্রতিচ্ছবি লাভ করি। এই প্রতিচ্ছবি মিলিয়ে মন বস্তু জগতের জ্ঞান তৈরি করে। আরো পড়ুন

বংশগতি কাকে বলে?

জন্ম থেকে সন্তানে জীবনের চরিত্র বা বৈশিষ্ট্যের ধারাবাহিকতাকে বংশগতি বা বংশানুক্রমিকতা (ইংরেজি: Heredity) বলা হয়। জীববিদ্যায় বংশগতির মাধ্যমের প্রশ্ন একটি বিতর্কিত এবং বিশেষ আলোচিত প্রশ্ন। আরো পড়ুন

সৌরকেন্দ্রিক মতবাদ হচ্ছে জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের মধ্যে গুরুত্বপূর্ণ

সৌরকেন্দ্রিক মতবাদ বা সৌরকেন্দ্রিকতাবাদ বা সূর্যকেন্দ্রিকতা (ইংরেজি ভাষায়: Heliocentrism বা heliocentricism) এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক মডেল যাতে ধরে নেয়া হয় যে, স্থির সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং তাকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ আবর্তিত হয়। আরো পড়ুন

জনিত পদ্ধতি হচ্ছে বস্তু বা বিষয়ের উদ্ভব এবং বিকাশের ভিত্তিতে অনুষ্ঠিত গবেষণার পদ্ধতি

কোনো বস্তু বা বিষয়ের উদ্ভব এবং বিকাশের ভিত্তিতে অনুষ্ঠিত গবেষণার পদ্ধতিকে জনিত পদ্ধতি (ইংরেজি: Genetic Method) বলা হয়। একে ঐতিহাসিক পদ্ধতিও বলা চলে। আরো পড়ুন

সাধারণীকরণ হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান অন্বেষার প্রয়োজনীয় স্তর

বৈজ্ঞানিক জ্ঞান অন্বেষার প্রয়োজনীয় স্তরসমূহের মধ্যে সাধারণীকরণ (ইংরেজি: Generalisation) অন্যতম। জ্ঞান লাভের প্রক্রিয়াটি সংক্ষেপে এভাবে বিবৃত করা যায়: আরো পড়ুন

error: Content is protected !!