ফুলকপি, বাঁধাকপি বাংলাদেশের মৌসুমি সবজি

ফুলকপি: ইংরেজীতে একে Cauli flower বলে। এর বোটানিক্যাল নাম Brassica oleracea Var. botrytis Linn., হিন্দী নাম ফুল গোভী। ফুলকপির যে অংশটি আমরা খেয়ে থাকি, সেটি সাদা রঙের একগুচ্ছ ক্লীব বা গর্ভপাতিত পুষ্প (abortive flower) এবং সেগুলি প্রচুর শাখা-প্রশাখাযুক্ত পুষ্পদণ্ডের উপর অধিষ্ঠিত। বাঁধাকপির গাছ যত সহজে প্রতিকূল অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, ফুলকপি তা … Read more

শিম-এ আছে শরীরের বল বৃদ্ধিসহ নানা ভেষজ গুণাগুণ

শিম খেতে তো ভাল লাগে, এটি স্বাদে মিষ্টি কিন্তু খাওয়ার পর পরিপাকে অম্ল বা টক রস উৎপন্ন করে। অনেকের মতে এটি খেলে শরীরের বল বাড়ে, মল পরিষ্কার হয়। কিন্তু সহজে পরিপাক হয় না বলে বায়ু সৃষ্টি করে। শিম শরীরের ভেতরের বিষ নষ্ট করে। কিন্তু সেই সঙ্গে দৃষ্টি শক্তির তেজ কমিয়ে দেয় বলেও অনেকের ধারণা। আরো পড়ুন

ঝিঙে বা ধুন্দল শরীর সুস্থ রাখে ও এর আছে নানা ভেষজ গুণ

বর্ষার সবজি ঝিঙে ধুধুল বা ধুন্দল। আয়ুর্বেদ মতে, ঝিঙে শীতল, মধুর, কফ ও বায়ু সৃষ্টি করে, পিত্ত নাশ করে এবং খিদে বাড়িয়ে তোলে। শ্বাসের কষ্ট অথাৎ হাঁপানি, জ্বর, কাশি ও কৃমির উপশম করে। মলের অবরোধ দূর করে, পেট পরিষ্কার করে দেয়। সুস্থ থাকতে ঝিঙে বা ধুন্দলের ব্যবহার: পাথরি দূর করতে: ঝিঙে লতার শিকড় গরুর দুধে … Read more

ঢেঁড়স বা ভেন্ডি বাংলাদেশে জন্মানো ভেষজ গুল্ম

ঢেঁড়শ বা ঢেঁড়স বা ভেন্ডি একটি বর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। ক্ষুপজাতীয় বর্ষজীবী গাছ। এর উচ্চতা ২ মিটার পর্যন্ত হয়ে থাকে। পাতাগুলি দেখতে অনেকটা এরণ্ড গাছের (Ricious Commis) ছোট পাতার মত, কাণ্ড এবং পাতা খসখসে ও এতে ক্ষুদ্র ক্ষুদ্র রোম আছে। পাতা ১০ থেকে ২০ সে.মি দীর্ঘ এবং চওড়া। একটি বোঁটায় পাতা ৫ থেকে ৭টি অংশে ভাগ … Read more

মানকচু-এর সাতটি ভেষজ গুণাগুণ ও প্রযোগ পদ্ধতির বর্ণনা

মানকচু এবং এদের বিশাল পাতা

আয়ুর্বেদ মতে, মানকচু মৃদু বিরেচক অথাৎ ‘অল্প মাত্রায়’ মলকারক (অনেকের মতে মল ধারক অর্থাৎ মল রোধ করে), মূত্র বৃদ্ধি করে, শোথ রোগ সারিয়ে তোলে, শীতবীর্য অর্থাৎ শরীরে ঠাণ্ডা প্রভাব সৃষ্টি করে, লঘু অথাৎ সহজে হজম হয়, পিত্ত ও রক্তের দোষ নাশ করে। মানকচু-এর ঔষধি ব্যবহার: ১. ঘা বা ক্ষত দূর করতে: মানকচু শিকড়ের এক টুকরা … Read more

কচু ও কচুশাক খাওয়ার উপকারিতা ও অনেকগুলো ভেষজ গুণ

কচু Colocasia গণের একধরনের কন্দ জাতীয় উদ্ভিদ। মানুষ প্রাচীনকাল থেকে চাষ করে আসছে। বাংলাদেশ ও ভারতের প্রায় সব এলাকায় দেখা যায়। রাস্তার পাশে, পুকুরের পাড়ে, বাড়ির আনাচে কানাচে, স্যাঁতস্যাঁতে স্থানে অনাদরে-অবহেলায় কচু জন্মে থাকে। আরো পড়ুন

পেঁপে বাঙালি রান্নায় জনপ্রিয়, ভেষজ গুণসম্পন্ন সবজি ও ফল

পেঁপে বা বা পিপিয়া পাপিতা বা পাপতা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের কেরিকাসি পরিবারের একটি প্রজাতি। পেটের অসুখে যেসব রোগীরা ভুগছেন পেঁপের ঝোল তাদের জন্য বেশ উপকারী। বাঙালি বাড়িতে কাঁচা পেপের কদর আছে। কাঁচা পেঁপের আঠার (দুধের) আছে অনেক গুণ, কাঁচা পেঁপের পাতারও আছে অনেক উপকারিতা। পেঁপের আঠা বা দুধ দিয়ে মাংস রান্না করলে মাংস তাড়াতাড়ি আরো পড়ুন

কাঁচকলা-র থোড় ও মোচা খাওয়ার পদ্ধতি ও ভেষজ গুণাগুণ

কাঁচকলার গুণের কথা বাঙালি বাড়িতে কে না জানে। কাঁচ কলা রান্নাই বা কত রকমভাবে করা হয়ে থাকে। ভাতে, ঝোল, ভাজা, শুক্তো, ডালনা, কোফতা, বড়া, চপ, চিপস- এইভাবে তালিকা দীর্ঘ হয়ে যায়। কাঁচকলার খোসাও ফেলা যায়- ছেঁচকি, ঘণ্টো, বড়া, সেদ্ধ করে বেটে কালজিরে দিয়ে সাঁতলে নেওয়াতারই বা কত রকমফের। এ ছাড়া আছে থোড় ও মোচা। সত্যি … Read more

করলা বা উচ্ছের বহুবিধ ভেষজ গুনাগুণ, পুষ্টিমান ও উপকারিতা

করলা বা করোলা বা উচ্ছের আছে বহুবিধ ভেষজ গুনাগুণ, পুষ্টিমান ও উপকারিতা। রোগ সারাতে পটু করলা স্বাদে কটু বা তিক্ত হলে কি হবে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। প্রাচীনকাল থেকেই করোলার তরকারি খাওয়ার প্রচলন। সুষম সন্তুলিত আহারে যেমন অম্ল, লবন, তীক্ষ্ণ কষায় আর মিষ্টি রসের প্রয়োজনীয়তা আছে তেমনই তিক্ত ও কটু রসও প্রয়োজন। করোলা আমরা দু … Read more

বেগুনের নানাবিধ ঔষধি গুনাগুণ, পুষ্টিগুণ, খাদ্যগুণ ও উপকারিতা

বেগুনের (ইংরেজি: Eggplant) আছে অনেক গুনাগুণ ও বহুবিধ উপকারিতা। বেগুন বাজারে দুরকম রঙের পাওয়া যায়- সাদা ও বেগুনি। বেগুনি বা কালো বেগুনের গুণ অনেক বেশি। বেগুন যত কচি হবে তাতে গুণ তত বেশি থাকবে। এই রকম কচি বেগুন খেলে শরীরের বল বৃদ্ধি পাবে। অত্যাধিক বীজযুক্ত বেগুন বিষের মতো ক্ষতিকর বলে মনে করা হয়। সংস্কৃত শ্লোকেই … Read more

error: Content is protected !!