সিগমুন্ড ফ্রয়েড ছিলেন মনোসমীক্ষণ নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক ও প্রবক্তা
সিগমুন্ড ফ্রয়েড বা সিগমাণ্ড ফ্রয়েড (ইংরেজি: Sigmund Freud; ৬ মে ১৮৫৬- ২৩ সেপ্টেম্বর ১৯৩৯) মনোসমীক্ষণের প্রবক্তারূপে মনোবিজ্ঞানের ইতিহাসে বিখ্যাত। অস্ট্রিয়ার মোরাভিয়াতে ফ্রয়েডের জন্ম। অধ্যয়ন জীবনে আইন থেকে বিজ্ঞান এবং পরবর্তীকালে তিনি চিকিৎসাশাস্ত্রে আত্মনিয়োগ করেন। ১৮৮৪ সনে ফ্রয়েড ভিয়েনার হাসপাতালে চিকিৎসক হিসাবে নিযুক্ত হন। ১৮৮৫ সনে ফ্রয়েড ফরাসি স্নায়ুতন্ত্রবিদ চারকটের সংযোগে আসেন। চারকট মনে করতেন মৃগীরোগের … Read more
শার্ল ফুরিয়ে ছিলেন বিখ্যাত ফরাসি কল্পলৌকিক সমাজতন্ত্রী
শার্ল ফুরিয়ে বা ফ্রাঙ্কো-ম্যারি-চার্লস ফোরিয়ার (ইংরেজি: François Marie Charles Fourier; ৭ এপ্রিল ১৭৭২ – ১০ অক্টোবর ১৮৩৭ খ্রি.) ছিলেন বিখ্যাত ফরাসি কল্পলৌকিক সমাজতন্ত্রী। ফুরিয়ে একটি অর্থবান পরিবারে জন্মগ্রহণ করেন এবং পিতার মৃত্যুর পরে নিজে যথেষ্ট অর্থের মালিকও হন। কিন্তু পরিবর্তীকালে রাজনৈতিক গণ্ডগোলে তাঁর পৈতৃক সম্পত্তি বিনষ্ট হয়। আরো পড়ুন
পরিবারের কার্যাবলি, নানা দায়িত্ব ও তার স্বরূপ
পরিবারের কার্যাবলি ঠিক কি কি এ নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সাধারণত: অধিকাংশ সমাজবিজ্ঞানী মনে করেন পরিবারের কাজগুলো হচ্ছে যৌন নিয়ন্ত্রণ ও প্রজনন, শিশুর যত্ন ও সামাজিকীকরণ, অর্থনৈতিক সহযোগিতা, ঘনিষ্ঠতা ও সাহচর্য, সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার রক্ষণাবেক্ষণ প্রভৃতি। আরো পড়ুন
বাহ্যিক চেহারা ও সারমর্ম হচ্ছে কোনো বস্তু বা অস্তিত্বের সামগ্রিক রূপ
বাহ্যিক চেহারা ও সারমর্ম বা আকার ও বস্তু বা আধার ও আধেয় (ইংরেজি: Form and Content) হচ্ছে কোনো বস্তু বা অস্তিত্বের সামগ্রিক চরিত্র উপলব্ধির সূত্র। আরো পড়ুন
রবার্ট ফিলমার ছিলেন সপ্তদশ শতকের ইংল্যাণ্ডের একজন রাষ্ট্রচিন্তাবিদ
রবার্ট ফিলমার (ইংরেজি: Robert Filmer; ১৫৮৯- ২৬ মে ১৬৫৩ খ্রি.) সপ্তদশ শতকের ইংল্যাণ্ডের একজন রাষ্ট্রচিন্তাবিদ। রবার্ট ফিলমার অবশ্য অধিক খ্যাতিলাভ করেন তাঁর মৃত্যুর পর। আরো পড়ুন
ইয়োহান গটলিব ফিকটে ছিলেন জার্মান ভাববাদী দার্শনিক
ইয়োহান গটলিব ফিকটে (ইংরেজি: Johann Gottlieb Fichte; ১৯ মে, ১৭৬২ – ২৭ জানুয়ারি, ১৮১৪) ছিলেন জার্মান ভাববাদী দার্শনিক। জার্মান ভাববাদী দর্শনে কাণ্টের পরেই ফিকটের স্থান। আরো পড়ুন
লুডউইগ ফয়েরবাখ ছিলেন একজন জার্মানির বস্তুবাদী দার্শনিক
লুডউইগ ফয়েরবাখ বা লুডউইগ ফয়েরবাক (ইংরেজি: Ludwig Feuerbach; ১৮০৪-৭২ খ্রি.) ছিলেন জার্মানির বস্তুবাদী দার্শনিক। একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কিন্তু তাঁর বস্তুবাদী চিন্তাধারার জন্য ১৮৩০ সালে ফয়েরবাককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়। হেগেলের ভাববাদের সমালোচনা এবং ধর্মের বস্তুবাদী ব্যাখ্যার জন্য ফয়েরবাখ ফ্রিডরিখ এঙ্গেলস, কার্ল মার্কস এবং সমসাময়িক অন্যান্য বস্তুবাদী চিন্তাবিদদের উপর বিশেষ প্রভাব বিস্তার করেন। আরো পড়ুন