গণসংগীত
বিপ্লবী গান হচ্ছে রাজনৈতিক গান যা বিপ্লবের পক্ষাবলম্বন ও বিপ্লবের প্রশংসা করে
বিপ্লবী গান (ইংরেজি: Revolutionary songs) হচ্ছে এমন রাজনৈতিক গান যা বিপ্লবের পক্ষ অবলম্বন করে বা বিপ্লবের প্রশংসা করে। এগুলি মনোবল বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক প্রচার বা আন্দোলনের জন্য ব্যবহৃত হয়। সর্বাধিক পরিচিত বিপ্লবী গানের মধ্যে রয়েছে “লা মার্সেইয়েজ” এবং “আন্তর্জাতিক”। অনেক প্রতিবাদী গানকে বিপ্লবী হিসাবে বিবেচনা করা যেতে পারে – বা পরবর্তীকালে একটি সফল বিপ্লবের পরে বিপ্লবী গান হিসাবে মহাত্যকৃত হতে পারে। আরো পড়ুন
বিচারপতি তোমার বিচার করবে যারা
বিচারপতি তোমার বিচার করবে যারা — আজ জেগেছে এই জনতা, তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেষণ শুধবে তারা ওজনে তা এই জনতা।। তোমার সভায় আমীর যারা, ফাঁসির কাঠে ঝুলবে তারা তোমার রাজা- মহারাজা, করজোড়ে মাগবে বিচার ঠিক জেনো তা এই জনতা।। তারা, নতুন প্রাতে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে প্রাণ পেয়েছে তারা, ক্ষুদিরামের রক্তবীজে প্রাণ … Read more
কোনো এক গাঁয়ের বধুর
কোনো এক গাঁয়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয়। জীবনের মধুমাসের কুসুম- ছিঁড়ে- গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো।। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষাণ যখন আসতো ফিরে ঘি মউ-মউ আম কাঁঠালের পিঁড়িটিতে বসতো তখন সবখানি মন উজাড় ক’রে দিত … Read more
ও আলোর পথযাত্রী
ও আলাের পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেম না এ বালুরচরে আশার তরণী তােমার যেন বেঁধাে না, আমি শ্রান্ত যে, তবু হাল ধরাে, আমি রিক্ত যে, সেই সান্ত্বনা তব ছিন্ন পালে জয় পতাকা তুলে তূর্য তােরণ দাও হানা ও আলাের পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেম না আহা বুক ভেঙে ভেঙে, পথে থেমে, শােণিত কণা। … Read more
পথে এবার নামো সাথী
পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা, হবে জানা।। অনেক তো দিন গেল বৃথাই এ সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হ’য়ে— তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা? তখন এ গান তোলে তুফান নবীন প্রানের প্লাবণ আনে দিকে দিকে; কিসের বাধা? বিপদ বরণ … Read more
হেই সামালো
হেই সামালো ধান হো কাস্তেটা দাও শাণ হো জান কবুল আর মান কবুল, আর দেবনা আর দেবনা রক্তে বোনা ধান মোদের প্রাণ হো।। চিনি তোমায় চিনি গো জানি তোমায় জানি গো, সাদা হাতির কালা মাহুত তুমিই না? পঞ্চাশে লাখ প্রাণ দিসি মা-বোনেদের মান দিসি, কালোবাজার আলো কর তুমিই না? মোরা তুলব না ধান পরের গোলায় … Read more
হেমাঙ্গ বিশ্বাস ছিলেন উপমহাদেশের বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা
হেমাঙ্গ বিশ্বাসের জন্ম ১৯১২ সালের ১৪ ডিসেম্বর; বাংলা তারিখ ২৭ অগ্রহায়ণ ১৩১৯। জন্মস্থান তৎকালীন শ্রীহট্ট বা সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে। সে হিসেবে তিনি ছিলেন বাংলাদেশের সিলেটের মিরাশির বাসিন্দা। তাঁর পিতার নাম হরকুমার বিশ্বাস ও মা সরোজিনী দেবি। আরো পড়ুন
মার্কিন লোকসংগীতের গণশিল্পী পিট সিগার ছিলেন পরিবেশবাদী গণঅধিকারকর্মী
পিটার “পিট” সিগার বা পিট সীগার (৩ মে, ১৯১৯ – ২৭ জানুয়ারি, ২০১৪) ছিলেন একজন মার্কিন লোকসঙ্গীত শিল্পী, পরিবেশবাদী এবং গণঅধিকারকর্মী। তিনি ১৯৪০’র দশকে জাতীয় বেতারের অনুষ্ঠানে, দ্য উয়িভারস-এর সদস্য হিসেবে ১৯৫০’র দশকে যন্ত্রসংগীতে জননন্দিত রেকর্ড করেন, ১৯৫০’র দশকে ১৩ সপ্তাহ ধরে টপচার্টে অবস্থান করা ‘লীড বেলি’র “গুডনাইট, ইরিন”-এর রেকর্ডিঙের জন্য অধিক খ্যাত হন। দ্য … Read more
পরেশ ধর বিশ শতকের মহান গণসংগীত শিল্পী গীতিকার
পরেশ ধর (ইংরেজি: Paresh Dhar, ৯ আগস্ট, ১৯১৮ – ৬ এপ্রিল, ২০০২) বাংলা ভাষার বিশ শতকের কবি, গণসংগীত গীতিকার, গীতিনাট্যকার, লেখক, বংশীবাদক, যাত্রাপালা রচয়িতা, রাজনীতিক এবং একজন মাওবাদী চিন্তক। তিনি পশ্চিমবঙ্গ গণ-সংস্কৃতি পরিষদ ও বিপ্লবী লেখক শিল্পী বুদ্ধিজীবী সংঘের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এম.সি.সি.-র (মাওইস্ট কমিউনিস্ট সেন্টার) রাজনীতির নিকটবর্তী চিন্তার মানুষ ছিলেন। আরো পড়ুন