লুডউইগ ফয়েরবাখ ছিলেন একজন জার্মানির বস্তুবাদী দার্শনিক

লুডউইগ ফয়েরবাখ বা লুডউইগ ফয়েরবাক (ইংরেজি: Ludwig Feuerbach; ১৮০৪-৭২ খ্রি.) ছিলেন জার্মানির বস্তুবাদী দার্শনিক। একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কিন্তু তাঁর বস্তুবাদী চিন্তাধারার জন্য ১৮৩০ সালে ফয়েরবাককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়। হেগেলের ভাববাদের সমালোচনা এবং ধর্মের বস্তুবাদী ব্যাখ্যার জন্য ফয়েরবাখ ফ্রিডরিখ এঙ্গেলস, কার্ল মার্কস এবং সমসাময়িক অন্যান্য বস্তুবাদী চিন্তাবিদদের উপর বিশেষ প্রভাব বিস্তার করেন। আরো পড়ুন

যুক্তরাষ্ট্রীয় বা যুক্তরাষ্ট্রবাদ ব্যবস্থা প্রসঙ্গে

একটি রাষ্ট্রের মধ্যে ভাষা, জাতি বা অঞ্চলগত বৈচিত্র্যকে সমন্বিত করে যে রাষ্ট্রব্যবস্থা তৈরি করা হয় তাকে যুক্তরাষ্ট্রবা বা সংঘবাদ বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা (ইংরেজি: Federalism) বলে রাষ্ট্রবিজ্ঞানে অভিহিত করা হয়। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে ইউনিটারী বা এককেন্দ্রিক ব্যবস্থা বলে কথাটি প্রচলিত। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য এরূপ যে, রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ বা অঙ্গরাজ্যগুলির কিছুটা স্বকীয় সংগঠন ও ক্ষমতার বিধান থাকে। আরো পড়ুন

অদৃষ্টবাদ বা দৈববাদ হচ্ছে মানুষের ইচ্ছা-অনিচ্ছা-নিরপেক্ষভাবেই জীবনের ঘটনা

মানুষের ইচ্ছা-অনিচ্ছা-নিরপেক্ষভাবেই তার জীবনের ঘটনাপ্রবাহ সংঘটিত হয়, এরূপ বিশ্বাসকে অদৃষ্টবাদ বা দৈববাদ (ইংরেজি: Fatalism) বলে। আরো পড়ুন

অস্তিত্ববাদ আধুনিক দর্শনের একটি চিন্তাধারা

অস্তিত্ববাদ (ইংরেজি: Existentialism) আধুনিক দর্শনের একটি চিন্তাধারা। প্রথম মহাযুদ্ধোত্তর যুগে জার্মানি এবং ফরাসি দেশে এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বিপর্যস্ত বুদ্ধিজীবীদের মধ্যে এই চিন্তার উদ্ভব এবং বিস্তার দেখা যায়। অস্তিত্ববাদী দর্শনের মূল প্রশ্ন হচ্ছে মানুষ এবং বিশেষ করে ব্যক্তির অস্তিত্ব। আরো পড়ুন

অস্তিত্ব হচ্ছে স্থায়ী, অস্থায়ী, স্থির, অস্থির সব সৃষ্টিকেই বুঝায়

অস্তিত্ব (ইংরেজি: Existence) দ্বারা স্থায়ী, অস্থায়ী, স্থির এবং অস্থির সমস্ত সৃষ্টিকেই বুঝায়। তা হলেও অনেকে আবার অস্তিত্বকে সার-অস্তিত্ব এবং অসার-অস্তিত্বতে বলে বিভক্ত করেন। আরো পড়ুন

বিবর্তন ও বিপ্লব এর মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক প্রসঙ্গে

বিবর্তন (ইংরেজি: Evolution) বলতে কোনো অস্তিত্ব বা বিষয়ের মধ্যে পরিবর্তনের ধারাবাহিক এবং পরিমাণগত বৃদ্ধিকে বুঝায়। বিপ্লব বলতে বিকাশের কোনো পর্যায়ে অস্তিত্বের মধ্যে দ্রুত এবং আকস্মিক পরিবর্তন বুঝায়। বিবর্তন ও বিপ্লব বিকাশের অবিচ্ছেদ্য দুটি দিক। বিবর্তন ও বিপ্লবের মধ্যকার সম্পর্ক যে অবিচ্ছেদ্য, এটি আধুনিক বিজ্ঞানের এবং সমাজবিজ্ঞান, দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্ব। আরো পড়ুন

এরাটোসথেনিস আলেকজান্দ্রিয়ার বিখ্যাত গ্রন্থাগারিক এবং ব্যাকরণবিদ

সাইরিনের এরাতোস্থেনেস বা এরাটোসথেনিস (ইংরেজি: Eratosthenes of Cyrene) আলেকজান্দ্রিয়ার বিখ্যাত গ্রন্থাগারিক এবং ব্যাকরণবিদ। প্রাচীনকালের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান বলেও পরিচিত। তিনি ছিলেন জ্ঞানপিপাসু ব্যক্তি, যিনি আলেকজেন্দিয়া লাইব্রেরী-তে কেবলমাত্র জ্ঞানার্জনের জন্য কর্মরত ছিলেন। আরো পড়ুন

নীতিশাস্ত্র দর্শনের জনপ্রিয়, প্রযোজনীয় ও গুরুত্বপূর্ণ শাখা

নীতিশাস্ত্র (ইংরেজি: Ethics) দর্শনের একটি শাখার নাম। নীতিশাস্ত্রের তাত্ত্বিক দিকগুলো, যেমন – ভাল-মন্দের সংজ্ঞা-র সাথে প্রায়োগিক দিক, যেমন – মানুষের ভাল বা মন্দ ব্যবহারের সংজ্ঞা-ও এর আলোচ্য বিষয়। মানুষের ব্যবহারগত সম্পর্কের তাৎপর্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনার ভিত্তিতে নীতিশাস্ত্র বিকাশ লাভ করেছে। আরো পড়ুন

বাংলাদেশে রাজনৈতিক দলের সমস্যাবলী প্রসঙ্গে

বাংলাদেশে রাজনৈতিক দলের সমস্যাবলী সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে আমাদের প্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনা করতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের আদর্শকে সফলভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো ধরনের মত, পথ ও আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে। আরো পড়ুন

ঈথার কাকে বলে?

প্রাচীন এবং মধ্যযুগের বিজ্ঞানে ঈথার (ইংরেজি: Aether) উপাদানটি হচ্ছে মহাবিশ্বের এমন জিনিস যা পৃথিবীর গ্যাসীয় অংশের উপর থেকে চন্দ্রনিম্নস্থ অঞ্চলটি পরিপূর্ণ করে। অন্য কথায় প্রাচীন ও মধ্যযুগে মহাশূন্যে পরিব্যাপ্ত পদার্থ বিশেষকে ঈথার নামে আখ্যায়িত করা হত। আরো পড়ুন

error: Content is protected !!