সাম্যবাদ বা কমিউনিজম কি ও কাকে বলে

সাম্যবাদ বা কমিউনিজম (ইংরেজি: Communism) শব্দটি বিবিধার্থে ব্যবহৃত হয়। মাধ্যম এবং লক্ষ্যও বিভিন্ন জনের কাছে সব সময় সমান নয়। যে সমাজ ব্যবস্থায় সম্পত্তির মালিকানা হয় সর্বসাধারণের; প্রতি ব্যক্তি তার প্রয়ােজন অনুযায়ী সব কিছু পায় এবং তার ক্ষমতা অনুযায়ী কাজ করে; আরো পড়ুন

কমিউন কাকে বলে

কমিউন হচ্ছে (ইংরেজি: Commune) এক ধরনের সমিতি যেখানে সদস্যদের শ্রমের মাধ্যমে লব্ধ উৎপন্ন সামগ্রী এবং অন্যান্য সম্পদের মালিকানা সাধারণভাবে সকল সদস্যের সমান। আরো পড়ুন

রবার্ট ওয়েন কল্পলৌকিক সমাজতন্ত্র, সমবায় আন্দোলনের আদি প্রবক্তা

কল্পলোক হচ্ছে নিখুঁত সমাজ

ইংরেজ সমাজ সংস্কারক, মানবতাবাদী এবং কল্পলৌকিক সমাজতন্ত্র, ট্রেড ইউনিয়ন ও সমবায় আন্দোলনের আদি প্রবক্তা ছিলেন রবার্ট ওয়েন (১৪ মে, ১৭৭১ – ১৭ নভেম্বর, ১৮৫৮, ইংরেজি: Robert Owen)। স্কটল্যান্ডের নিউ লানার্ক নামক স্থানে তাঁর একটি কাপড়ের মিল ছিল; সেটিকে তিনি তাঁর সমাজতন্ত্রী ভাবনার পরীক্ষানিরীক্ষার কেন্দ্র হিসেবে স্থানীয় শ্রমিকদের নিয়ে একটি আদর্শ শিল্পনগরী গড়ে তােলেন আরো পড়ুন

ওয়ারশ চুক্তি কি?

পােল্যান্ডের রাজধানী ওয়ারশ মহানগরীতে ১৪ মে ১৯৫৫ তারিখে পূর্ব ইউরােপের সমাজতন্ত্রী দেশগুলির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযােগিতা ও সাহায্যের ভিত্তিতে ২০ বছরের জন্য সম্পাদিত চুক্তিকে ওয়ারশ চুক্তি (ইংরেজি: Warsaw Pact) বলা হয়। আরো পড়ুন

ঐতিহাসিক বস্তুবাদ কাকে বলে?

ঐতিহাসিক বস্তুবাদ (ইংরেজি: Historical Materialism) হচ্ছে মার্কসবাদের একটি প্রধান তত্ত্ব। এটিকে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যাও বলা হয়ে থাকে। বিজ্ঞানসম্মতভাবে মার্কস ও তাঁর সহযােগীরা প্রমাণ করতে প্রয়াসী হন যে সমাজের বিবর্তন প্রত্যক্ষ কয়েকটি নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত এবং শ্রমশক্তিসম্পন্ন মানুষই ইতিহাসের যথার্থ স্রষ্টা। এই তত্ত্বে দেখানাে হয়েছে যে উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের পারস্পরিক প্রতিক্রিয়ার আরো পড়ুন

ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ (ইংরেজি: Consensus decision-making) বলতে কোনও সংস্থা অথবা ব্যক্তিবর্গের মধ্যে কোনও সিদ্ধান্তে সকলের মতের মিল বা অভিন্নতাকে বোঝায়। রাষ্ট্রচিন্তায় প্রত্যয়টির প্রবর্তন করেছিলেন রােমান তাত্ত্বিক মাকুস তুল্লিয়ুস কিকেরাে। বিচারের রায়প্রদানে একমত হওয়াকে তিনি প্রজাতন্ত্রের অস্তিত্ব ও স্থায়িত্বের পক্ষে বিশেষ প্রয়ােজন বলে মনে করতেন। আরো পড়ুন

একনায়কত্ব কাকে বলে

একনায়কত্ব কথাটির ইংরেজি প্রতিশব্দ ডিক্টেটরশিপ (ইংরেজি: Dictatorship) লাতিন দিক্তাতুরা (dictatura) থেকে উৎপন্ন। এর অর্থ হলো কোনও ব্যক্তির অথবা গােষ্ঠীর নিরঙ্কুশ ও একচ্ছত্র শাসনব্যবস্থা, যাতে শাসিতদের কোনও সম্মতির প্রয়ােজন হয় না। প্রত্যয়টি রােমান রিপাবলিক আমল থেকে প্রচলিত যখন আপতকালে সেনেটে কোনও ব্যক্তিকে ছয় মাসের জন্য একনায়ক হিসেবে নিয়ােগ করা হতো। আরো পড়ুন

এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কাকে বলে

যে-শাসন ব্যবস্থায় দেশে একটি সরকার ও একটি আইনসভা থাকে এবং সংবিধান লিখিত অথবা অলিখিত হতে পারে সেই শাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক শাসনব্যবস্থা (ইংরেজি: Unitary state) বলে। এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কেন্দ্রীয় আইনসভারই প্রাধান্য বজায় থাকে। স্থানীয় বা আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে। আরো পড়ুন

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এ. এন. সি. দক্ষিণ আফ্রিকার বামপন্থী রাজনৈতিক দল

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা আফ্রিকার জাতীয় কংগ্রেস বা এ. এন. সি. (ইংরেজি: African National Congress) দক্ষিণ আফ্রিকার একটি বামপন্থী রাজনৈতিক দল। ঐতিহাসিকভাবে দেখা যায়, দক্ষিণ আফ্রিকা ইউনিয়নের সৃষ্টি হয় প্রধানত শ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করার উদ্দেশ্যে। এর বিরুদ্ধে মুক্তি-আন্দোলন গড়ে ওঠে ১৯১২-তে। এই প্রথম মুক্তি-আন্দোলনেরই নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এ. এন. সি.) এই মধ্যবিত্ত … Read more

বের্টোল্ট ব্রেশট আধুনিক বিশ্বসাহিত্যের এক অবিস্মরণীয় কবি

বের্টোল্ট ব্রেশট (১০ ফেব্রুয়ারী ১৮৯৮ – ১৪ আগস্ট ১৯৫৬) একজন বিখ্যাত জার্মান কবি, নাট্যকার ও মঞ্চ পরিচালক। বিগত উনিশ শতাব্দীর একেবারে শেষের দিকে আধুনিক বিশ্বসাহিত্যের অন্যতম বিতর্কিত কবি বের্টোল্ট ব্রেশটের জন্ম আগসবুর্গের একটি শহর বেভেরিয়ানের এক মধ্যবিত্ত পরিবারে। কৈশোের থেকেই পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য তার মনে গভীর বিতৃষ্ণা জাগায়, তিনি আপ্রাণ চেষ্টা করেন অহেতুক অতিরেক অথবা কোলাহল থেকে নিজেকে দুর্লভ নির্জনতায় সরিয়ে রাখতে। আরো পড়ুন