সরুমুখো বামন ব্যাঙানু হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাঙ

বাংলাদেশের ব্যাঙের তালিকায় সরুমুখো বামন ব্যাঙানু বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র ব্যাঙ। বাউলেন্জার ১৮৯০ সালে এর আকার মাত্র ২০ মিলিমিটার বা দুই সেন্টিমিটার বলে উল্লেখ করেন। তবে ইন্টারনেটে পাওয়া তথ্যে বলা হয়েছে, এর দৈর্ঘ্য ২৩ থেকে ৩৩ মিলিমিটার বা এক ইঞ্চির কমবেশি। আরো পড়ুন

বন পিপুল নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের আরোহী গুল্ম

বন পিপুল (বৈজ্ঞানিক নাম: Piper rhytidocarpum) পিপারাসি পরিবারের পিপার গণের আরোহী গুল্ম। এদের কান্ড গোলাকার, ২-৩ মিমি মোটা। বন পিপুলের পাতা স্থুল ডিম্বাকার, ৯-১২ x ৫-৭ সেমি, চর্মবৎ, শীর্ষ তীক্ষ্ণাগ্র-দীর্ঘাগ্র, পাদদেশ গোলাকৃতি, ৩-৫ শিরাল, মসৃণ, পত্রবৃন্ত ১.৫-৩.০ সেমি লম্বা। আরো পড়ুন

চুই বা চুই ঝাল দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার আরোহী ঔষধি লতা

চই বা চুই, চই, চব, চুই ঝাল, চই ঝাল, গজ পিপুল (বৈজ্ঞানিক নাম: Piper retrofractum) হচ্ছে পিপারাসি পরিবারের পিপার গণের বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। এরা অনেকটা ঝোপাকার আরোহী গুল্ম। চুইঝাল ১০ মিটার পর্যন্ত লম্বা, কান্ড শক্ত। পাতা সরল, আরো পড়ুন

গোল পিপুল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ঝোপাকার আরোহী লতা

গোল পিপুল (বৈজ্ঞানিক নাম: Piper peepuloides) পিপারাসি পরিবারের পিপার গণের ঝোপাকার আরোহী লতা। এদের শাখাসমূহ স্ফীত পর্ববিশিষ্ট, কান্ড সরু, দৃঢ়। পাতা সরল, একান্তর, মসৃণ, ঝিল্লিময়, ডিম্বাকার-দীর্ঘায়ত, দীর্ঘায়ত বা রৈখিকাকার-দীর্ঘায়ত, পাদদেশ গোলাকার বা কিছুটা হৃৎপিণ্ডাকার, আরো পড়ুন

দেশি পিপুল বা পিপলা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভেষজ বীরুত

দেশি পিপিল বা পিপলা বা পিপুল পিপারাসি পরিবারের পিপার গণের বহুবর্ষজীবী বীরুৎ। এদের শাখাসমূহ স্ফীত পর্ববিশিষ্ট, বিটপ সরু, শয়ান বা উধ্বগ, পর্ব থেকে মূল গজায়। এদের পাতা সরল, একান্তর, ভল্লাকার থেকে ডিম্বাকার-ভল্লাকার, পাদদেশ হৃৎপিণ্ডাকার, শীর্ষ তীক্ষাগ্র থেকে দীর্ঘাগ্র, পত্রবৃন্ত ১.২ সেমি পর্যন্ত লম্বা। আরো পড়ুন

জংলি পান বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল এবং মায়ানমারের আরোহী গুল্ম

জংলি পান বা জংলী পান পিপার গণের আরোহী গুল্ম। এরা প্রায়শই মাটির উপরে লতান, সম্পূর্ণ মসৃণ। কান্ড শক্ত। পাতা উপবৃত্তীয়, প্রায় তীক্ষ্ণাগ্র থেকে স্থুলাগ্র, ক্ষীণ চর্মবৎ, মসৃণ, ৫-৭ শিরাল, পাদদেশ হৃৎপিণ্ডাকার, প্রায়শই কিছুটা তির্যক, পত্রবৃন্ত ১.০-২.২ সেমি লম্বা। আরো পড়ুন

পান পিপারাসি পরিবারের পিপার গণের একটি ঔষধি অর্থকরী লতা

বর্ণনা: পান বা খিলি পান (বৈজ্ঞানিক নাম: Piper betle) পিপারাসি পরিবারের পিপার গণের একটি বহুবর্ষজীবী, শক্ত ও ঝুলন্ত আরোহী লতা। এরা ৫-২০ মিটার লম্বা, শাখাসমূহ স্ফীত পর্ববিশিষ্ট, আরোহী সহায়কের সহিত দৃঢ় সংলগ্ন হওয়ার জন্য পর্ব থেকে অস্থানিক মূল গজায়। পাতা সরল, একান্তর, দৃঢ় চর্মবৎ, হৃৎপিণ্ডাকার বা ডিম্বাকার-দীর্ঘায়ত অথবা ডিম্বাকার-হৃৎপিণ্ডাকার, পাদদেশ হৃৎপিণ্ডাকার, গোলাকার বা তির্যক, শীর্ষ … Read more

ছাবো পান পিপারাসি পরিবারের পিপার গণের একটি আরোহী গুল্ম

ছাবো পান (বৈজ্ঞানিক নাম: Piper attenuatum) পিপারাসি পরিবারের পিপার গণের একটি আরোহী গুল্ম। ছাবো পানের শাখা-প্রশাখা কোণীয়, খাঁজকাটা। পাতা একান্তর, ডিম্বাকার বা উপবৃত্তাকার-ভল্লাকার, ৭-১২ X ৩-৫ সেমি, আকষ্মিক দীর্ঘাগ্র, নিম্নপৃষ্ঠ বিক্ষিপ্ত রোমাবৃত, আরো পড়ুন

পিপার হচ্ছে পিপারাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম

পিপার হচ্ছে পিপারাসি পরিবারের একটি উদ্ভিদের গণ। এরা গুল্ম বা আরোহী, কদাচিৎ বীরুৎ বা ছোট বৃক্ষ, পর্বমধ্য স্ফীত, প্রায়শই গ্রন্থিল এবং সুগন্ধিময়। পাতা একান্তর, সচরাচর করতলাকার, অখন্ড, প্রায়শই তির্যক, উপপত্র বর্তমান বা উপপত্ররহিত। আরো পড়ুন

অ্যাাসপারাগাস লিলিয়াসি পরিবারের একটি গণ

শতমূলী লতার ঝোপ

বৈজ্ঞানিক নাম: Asparagus L., Sp. Pl.: 313 (1753). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Monocots বর্গ: Liliales গোত্র: Liliaceae গণ: Asparagus L., Sp. Pl.: 313 (1753). বর্ণনা: অ্যাসপারাগাস লিলিয়াসি পরিবারের বহুবর্ষজীবী ছোট গুল্ম। কান্ড ঋজু, ইতস্তত: ছড়ানো বা আরোহী, প্রস্থচ্ছেদে গোলাকার, খাঁজযুক্ত বা কোণাকার। মূল অনেক, গুচ্ছাকার। পত্র সূক্ষ্ম শল্কে হ্রাস প্রাপ্ত, কখনও কন্টক … Read more