বাঁধা গোলাপ বিশ্বব্যাপী বাগান ও টব চাশকৃত সহজলভ্য সুগন্ধি আলংকারিক ফুল

বাঁধা গোলাপ

এই গোলাপ দেখতে ছোট, খাড়া ও কাঁটা জাতীয় গুল্ম। শাখাপ্রশাখা কোনো রোমশ নেই। এর গায়ে কাঁটা অসমান ও বড় হয়ে বড়শি আকৃতির ধারণ করে, অসংখ্য গ্রন্থিল রোমমিশ্রিত। পাতা গ্রন্থিল সিলিয়াযুক্ত। বাঁধা গোলাপের পাতা গাঢ় সবুজ রঙের ও দেখতে ছোট থেকে মধ্যম-আকৃতির ডিম্বাকার। আরো পড়ুন

গন্ধরাজ রুবিয়াসি পরিবারের গার্ডেনিয়া গণের উষ্ণাঞ্চলের একটি সুগন্ধি ফুল

গন্ধরাজ

ভূমিকা: গন্ধরাজ (বৈজ্ঞানিক নাম: Gardenia jasminoides ইংরেজি: gardenia, cape jasmine, cape jessamine, danh-danh, বা jasmin) হচ্ছে রুবিয়াসি পরিবারের গার্ডেনিয়া গণের বৃহৎ গুল্ম। সুগন্ধের কারণে গন্ধরাজ জনপ্রিয়তা লাভ করেছে। বর্ণনা: গন্ধরাজ সুগন্ধি ফুল বিশিষ্ট্য বৃহৎ গুল্ম। এটাকে বাড়তে দিলে প্রায় ২ থেকে ৩ মিটার উঁচু হয়। পাতা তির্যক বা হঠাৎ ৩ আবর্ত, পাতার উপরের ত্বক চকচকে, উপরের পত্রবৃন্তের সন্নিবেশের উপরিভাগে পাতলা আবরণ দ্বারা আবৃত, পত্রবৃন্ত ১.৫ সেমি লম্বা। আরো পড়ুন

ছাতিম গাছ (Alstonia scholaris): এর পরিচিতি, বাণিজ্যিক গুরুত্ব ও ভেষজ ব্যবহার

বড় ছাতিম (বোটানিকাল নাম: Alstonia scholaris) এপোসিনাসি পরিবারের এলস্টোনিয়া গণের বৃহৎ ও চিরসবুজ বৃক্ষ। পত্রাচ্ছাদিত বড় ছাতিম গাছগুলি ৪o/৫০ ফুট পর্যন্ত উচু হয়। গাছের পুরু ছালের ভিতরটা সাদা ও দানাযুক্ত কিন্তু উপরটা খসখসে, গাছের সমগ্রাংশে সাদা দুধের মত আঠা (ক্ষীরা) আছে, পাতাগুলির আকার অনেকটা মনসা পাতার মত। আরো পড়ুন

ইউরালি হচ্ছে নিমফাসি পরিবারের সপুষ্পক জলজ উদ্ভিদের গণ

মাখনার ফুল

ইউরালি হচ্ছে নিমফাসি পরিবারের সপুষ্পক জলজ উদ্ভিদের একটি গণের নাম। এই গণের প্রজাতিগুলো বহুবর্ষজীবী বীরুৎ হয়। এই গণে কেবল একটি প্রজাতি আছে যার বাংলা নাম মাখনা। গ্রিক পৌরাণিক চরিত্র গর্গনের নাম থেকে এই ইউরালি নামটি এসেছে। আরো পড়ুন

পাহাড়ি ছাতিম দক্ষিণ এশিয়ার সুদৃশ্য সুগন্ধি সপুষ্পক নরম কাষ্ঠল বৃক্ষ

পাহাড়ি ছাতিম (বৈজ্ঞানিক নাম: Alstonia neriifolia) হচ্ছে এপোসিনাসি পরিবারের এলস্টোনিয়া গণের একটি সপুষ্পক বৃক্ষ। এদের ফুল সুগন্ধ ছড়ায়, ফলে বড় আকারের বাগানে সুগন্ধের জন্য রোপণযোগ্য। আরো পড়ুন

শাপলা বা নিমফাসি সপুষ্পক উদ্ভিদের পরিবার

শাপলা বা নিমফাসি (Nymphaeaceae) হচ্ছে নিমফালিস বর্গের সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার বা গোত্রের নাম। এই পরিবারের নিম্ফায়ি গণের প্রজাতি Nymphaea pubescens হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। এই গোত্রে যেসব প্রজাতি অন্তর্ভুক্ত তারা রাইজোম সমৃদ্ধ জলজ বীরুৎ। আরো পড়ুন

সন্ধ্যামালতী বাগানের জনপ্রিয় আলংকারিক ফুল

ভূমিকা: সন্ধ্যামালতী, কৃষ্ণকলি বা সন্ধ্যামণি (বৈজ্ঞানিক নাম: Mirabilis jalapa) (ইংরেজি:4 O’clock Plant, Marvel of Peru, Beauty of the Night) হচ্ছে নিকটাগিনাসি পরিবারের মিরাবিলিস গণের একটি সপুষ্পক ঝোপজাতীয় বীরুৎ। এটিকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়। এই বীরুৎটি বাড়ির বা বাগানের শোভাবর্ধন করে মুলত বিকেলের শেষ থেকে। আরো পড়ুন

মিরাবিলিস নিকটাগিনাসি পরিবারের একটি গণ

মিরাবিলিস হচ্ছে নিকটাগিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণের প্রজাতিগুলো বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ হয়। এটি সাধারণত কন্দাল বা মূলবিশিষ্ট হয়ে থাকে। আরো পড়ুন

বোগেনভিলিয়া নিকটাগিনাসি পরিবারের আলংকারিক উদ্ভিদ একটি গণ

ছোট বাগানবিলাস

ভূমিকা: বোগেনভিলিয়া হচ্ছে নিকটাগিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এরা সাধারণত গুল্ম অথবা বৃহদাকার আরোহী লতা। এরা সচরাচর বক্র বা সোজা কাঁটাবিশিষ্ট হয়। এদের পাতা সরল, একান্তর, বৃন্তক। বৈজ্ঞানিক নাম: Bougainvillea. জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots বর্গ: Caryophyllales   পরিবার: Nyctaginaceae   গণ: Bougainvillea   বিবরণ: পুষ্পমঞ্জরী দূরবর্তী কাক্ষিক, যৌগিক মঞ্জরী সদৃশ, ৩টি … Read more

ছোট বাগান বিলাস সুদৃশ্য আলংকারিক ঝোপজাতীয় সপুষ্পক লতানো গুল্ম

ছোট বাগানবিলাস

ভূমিকা: ছোট বাগান বিলাস (বৈজ্ঞানিক নাম: Bougainvillea glabra) (ইংরেজি: Paper Flower বা lesser bougainvillea) হচ্ছে নিকটাগিনাসি পরিবারের বোগেনভিলিয়া গণের  একটি সপুষ্পক লতানো গুল্ম। এদেরকে বাংলাদেশ ও ভারতে সুদৃশ্য আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়। বৈজ্ঞানিক নাম: Bougainvillea glabra. সমনাম : Bougainvillea spectabilis. স্থানীয় নাম: বাগান বিলাস, কাগজ ফুল। ইংরেজি: Paper Flower বা lesser … Read more

error: Content is protected !!