রাং চিতা রসালো গুল্ম, আকারে প্রায় আড়ায় মিটার লম্বা হয়। তরুণ বিটপ। এটি কচি অবস্থায় অণুরোমশ, পরিণত অবস্থায় রোমশ বিহীন পত্র সোপপত্রিক, উপপত্র, গাঢ় বাদামী, বৃন্ত ৪-১০ মিমি লম্বা। পত্রফলক ডিম্বাকার বা উপবৃত্তাকৃতি-ডিম্বাকার। পাতার দৈর্ঘ্য ৩-১৪ ও প্রস্থ ১-৮ সেমি। শীর্ষ বা স্থলাগ্র, মূলীয় অংশ কর্তিকাগ্র বা কীলকাকার। মঞ্জরীনল ৮-১২ মিমি পর্যন্ত লম্বা, বহির্ভাগ রোমশ বিহীন, অভ্যন্তর রোমশ, সূক্ষাগ্র মূলীয় অংশ সবুজাভ হলুদ এবং উপর লাল। প্রধান খন্ড ৩-৪ মিমি, দীর্ঘায়ত, স্থলাগ্র, প্রান্ত সিলিয়াযুক্ত, পার্শ্বীয় খন্ড প্রধান খন্ড অপেক্ষা ক্ষুদ্রতর, মধ্য খন্ড পাশ্বীয় খন্ড অপেক্ষা ক্ষুদ্রতর দলপুট লাল। আরো পড়ুন